All posts by jitu

আগাম জামিন পেলেন বিএনপির তিন নেতা

ডেস্ক রিপোর্ট:

বিএনপির তিন নেতা ও সুপ্রিম কোর্টে জৈষ্ঠ আইনজীবী হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন। তারা হলেন-বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী ও যুগ্ম মহাসচিব এএম মাহবুবউদ্দিন খোকন।

২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন সহিংসতার ঘটনায় রমনা থানায় দায়ের হওয়া নাশকতার পৃথক দুই মামলায় তাদেরকে আগাম জামিন দিয়েছেন আদালত।

একই সঙ্গে চার সপ্তাহ শেষে মহানগর দায়রা আদালতে তাদের আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লার সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

আইনজীবী হিসেবে ব্যক্তিগত সুনামের দিক বিবেচনায় নিয়ে আগামী তিন সপ্তাহের জন্য তাদের জামিন দেওয়া হয়। তবে এ জামিনের আদেশ অন্য আসামিদের আগাম জামিনের ক্ষেত্রে রেফারেন্স হিসেবে ব্যবহার করা যাবে না বলেও আদেশে উল্লেখ করেন উচ্চ আদালত।

এ সময় হাইকোর্ট বলেন, প্রধান বিচারপতির বাসায় হামলা বিচারবিভাগের হৃদপিণ্ডে আঘাত। যা জাতির কাছে ভালো বার্তা দেয় না। আদালতকে নিরাপদ রাখতে এই প্রাঙ্গনের বাইরে গিয়ে রাজনৈতিক কর্মসূচি পালনের অনুরোধ জানান তিনি।

গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির ডাকা মহাসমাবেশের দিন প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে রমনা থানার পুলিশ পরিদর্শক মফিজুর রহমান মামলাটি করেন। এই মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গত ২৯ অক্টোবর কারাগারে পাঠানো হয়। মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ৫৯ নেতা-কর্মীকে আসামি করা হয়।

মামলার এজাহারে বলা হয়, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে বিএনপির নেতা-কর্মীরা বেলা ১টার সময় প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুর চালান।

চট্টগ্রামে হাটহাজারীতে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৭

ডেস্ক রিপোর্ট:

চট্টগ্রামের হাটহাজারীতে বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

মঙ্গলবার (৭ নভেম্বর) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হাটহাজারী থানার ওসি মনিরুজ্জামান।

তিনি জানায়, একটি বাস ও অটোরিকশার সংষর্ঘে শিশুসহ সাতজন নিহত হয়েছেন।

মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোসেন খান জানায়, দুপুর পৌনে ১২টার দিকে চারিয়া এলাকায় খাগড়াছড়িগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা শিশুসহ সাতজন নিহত হয়েছেন।

এদিকে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে নিহতদের সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা যাচ্ছেন বলে জানান ইউপি চেয়ারম্যান।

কুবির নারায়ণগঞ্জ জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃত্বে মুশফিক-লিসান

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নারায়ণগঞ্জ জেলার অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন “প্রাচ্যের ড্যান্ডি নারায়ণগঞ্জ জেলা ছাত্র কল্যাণ পরিষদ” এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন মার্কেটিং ১২তম ব্যাচের শিক্ষার্থী মুশফিকুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী মোঃ জাফরুল হাসান লিসান।

সোমবার (৬ নভেম্বর) সংগঠনের সদ্য বিদায়ি সভাপতি কামাল হোসেন জয় ও সাধারণ সম্পাদক সোহেল রানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ৪র্থ কার্যনির্বাহী কমিটি প্রকাশ করা হয়।

প্রকাশিত কমিটিতে উপদেষ্টা হিসেবে আছেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, জুনিয়র সহকারী ব্যবস্থাপক জনাব শাহীন আহমেদ, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ জাহিদ হাসান, ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক সাদিয়া জাহান আনিকা এবং সাবেক শিক্ষার্থীদের মধ্যে আছেন তানভীর আহম্মেদ, কাউসার মাহমুদ, তানভীর আহম্মেদ ফয়সাল, মোঃ কবির হোসেন, কামাল হোসেন জয় ও সোহেল রানা।

সংগঠনের পদস্থ অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মোঃ মোস্তফা আল- আমিন, ফাতেমাতুজ জোহরা মীম, মোঃ সোহাগ আহমেদ, মাহির ফয়সাল এবং উম্মে হাবিবা শান্তা। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন মোঃ জহিরুল ইসলাম হিমেল, রাজিব ফরাজি, আমিনুল ইসলাম, মোঃ ওমর মিয়া, মিথিলা আক্তার, রনি এবং সিনথিয়া আক্তার।

এছাড়া আরও আছেন, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম নাহিদ, দপ্তর সম্পাদক শিশির নন্দী, অর্থ সম্পাদক তানজিনা ইসলাম মুক্তা, প্রচার সম্পাদক মুনতাছির মামুন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক হাসিব হাসান, সহ-সম্পাদক জহিরুল ইসলাম জয়, আকিব হাসান, জান্নাতুল ফেরদৌস, মাইমুনা রহমান, গাজি আল আমিন, ইব্রাহিম তামিম, মেহেদি হাসান, ইমন হোসাইন, মন্দিরা দাস, রায়হান চৌধুরী, পিয়াস রঞ্জন বিশ্বাস, ওমর ফারুক, আফরোজা জামান, অহনা সুমাইয়া ও আসমা উল হুসনা।

কার্যকরী সদস্য হিসেবে আছেন নাজিম সাফিউল্লাহ, রিমি, শামিম ওম্মান, তাছলিমা আক্তার, সিফাত তাজরীমিন হিয়া, সিয়াম হোসেন, সাজিয়া সুলতানা, রাতুল হোসেন, সোহেল, নাদিয়া এবং শীলা।

প্রসঙ্গত, আগামী এক বছরের জন্য এই কমিটি দায়িত্ব পালন করবেন।

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, দুই বাসে আগুন

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, দুই বাসে আগুন

ডেস্ক রিপোর্ট:

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানার আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে আবারও বিক্ষোভ করছে। বিক্ষোভে উত্তেজিত শ্রমিকরা দুই বাসে আগুন লাগিয়ে দিয়েছে। আন্দোলনরত শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করেছে।

মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল ৭টা থেকে কোনাবাড়ি ও কাশিমপুর এলাকার বিভিন্ন গার্মেন্টস শ্রমিকেরা ঢাকা-টাংগাইল মহাসড়কে মিছিল বের করে মহাসড়ক অবরোধ করে রাখে।

জানা গেছে, বেতন বৃদ্ধির দাবিতে মঙ্গলবার সকাল থেকে কোনাবাড়ি ও কাশিমপুর থানার আশপাশের এলাকায় শ্রমিকদের বিক্ষোভ চলছিল। আন্দোলন চলাকালে শ্রমিকদের সঙ্গে পুলিশের বেশ কয়েকবার ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ টিয়ারসেল ছুড়ে আন্দোলনরত শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এতে শ্রমিকরা আরও বিক্ষুব্ধ হয়ে ওঠে। এক পর্যায়ে কোনাবাড়ি এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী দুই বাসে আগুন ধরিয়ে দেন তারা। শ্রমিকরা সংগঠতি হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবস্থান নিয়েছে। পুলিশ, বিজিবি, র‍্যাবের একাধিক দল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। বর্তমানে কোনাবাড়ি কাশিমপুর ও পল্লী বিদ্যুৎ এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার (ডিবি এন্ড মিডিয়া) ইব্রাহিম খান জানান, কোনাবাড়িতে আন্দোলন শ্রমিকরা সড়ক অবরোধ করে এবং দুটি বাসে আগুন দিয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। শ্রমিকরা যেন কোনো সহিংসতা না করে সেজন্য সড়কে আমাদের পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে।

নতুন রেকর্ড গড়ল শাহরুখ খানের ‘জওয়ান’

ডেস্ক রিপোর্ট:

শাহরুখ খানের জওয়ান নিয়ে মাতামাতি কমছে না এখনও। শুধু ২০২৩ সালের নয়, বলিউডের ছবির ইতিহাসে এমন অভাবনীয় সাফল্যের মুখ দেখেনি কোনো সিনেমা। একসময় যারা ‘জিরো’ বলেছিল শাহরুখকে, স্টারডম নিয়ে তুলেছিল প্রশ্ন, তারা এখন মুখ লুকাতে ব্যস্ত। এরইমধ্যে বিশ্বব্যাপী ১১০০ কোটির ব্যবসা করে সর্বাধিক উপার্জিত হিন্দি ছবি হিসেবে নিজের জায়গা পাকা করে নিয়েছেন কিং খান। এতকিছুর পর নতুন করে কোন রেকর্ড গড়ল এই সিনেমা।

বাণিজ্য বিশ্লেষক সুমিত কাদেল একটি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার)। সেখানে লেখেন প্রায় ৩.৯২ কোটি লোক হলে এসেছে জওয়ান দেখতে। হিন্দি সিনেমার ইতিহাসে যা সর্বোচ্চ।

সুমিত কাদেল লেখেন, ‘প্রেক্ষাগৃহে জওয়ান দেখতে ৩.৯২ কোটি লোকের পা পড়েছে। যা হিন্দি সিনেমার ইতিহাসে সর্বোচ্চ। ওটিটি-তে মুক্তি পাওয়ার পরও জওয়ান চলছে সিনেমা হলে।’

সুমিত জওয়ানের আয়ের অঙ্ক শেয়ার করে লিখলেন, ভারতে ছবির আয় ৫৮৩.৪৫ কোটি, ডাবিং ৬০.৪৪ কোটি। ভারতে মোট আয় ৬৪৩.৮৯ কোটি। আর বিশ্বব্যাপী আয় ১১৫১.৭৩ কোটি।

আপাতত শাহরুখ খানের ভক্তরা অধীর অপেক্ষায় আছেন ডাঙ্কি মুক্তির। রাজকুমার হিরানির পরিচালনায় প্রথমবার কাজ করছেন শাহরুখ খান। আগে বেশ কয়েকবার সুযোগ এলেও, দুজনের একসঙ্গে কাজ করা হয়নি বিভিন্ন কারণে। কিং খানের জন্মদিনের দিন প্রকাশ্যে এসেছিল টিজার। ছবিতে আরও রয়েছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমন ইরানি। ২২ ডিসেম্বর এই সিনেমার মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সালমানের টাইগার ৩-তেও কথা রয়েছে শাহরুখের কেমিওর। যদিও তা নিশ্চিত নয় এখনই। তবে শাহরুখ আর সালমানকে জলদি দেখা যাবে টাইগার ভার্সেস পাঠান-এ।

সূত্র : হিন্দুস্তান টাইমস

বিরোধীদের গ্রেফতার ও সহিংসতা নিয়ে যা বলছে যুক্তরাষ্ট্র

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশে আগামী নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী নেতাকর্মীদের গ্রেফতার ও সহিংসতা বিষয়ে পরিবেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র।

সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপারসন বেদান্ত প্যাটেল এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বাংলাদেশে সহিংসতার যে কোনো ঘটনাকে ব্যাপক গুরুত্ব দিয়ে দেখছে যুক্তরাষ্ট্র।

এছাড়া যুক্তরাষ্ট্র বাংলাদেশে কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না বলেও জানিয়েছেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্যাটেল। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে ওই ব্রিফিংয়ের বিস্তারিত বক্তব্য তুলে ধরা হয়েছে।

এদিনের সংবাদ সম্মেলনে এক সাংবাদিক বেদান্ত প্যাটেলের কাছে সরকারবিরোধী আন্দোলন এবং বিএনপিসহ বিরোধী নেতাকর্মীদের গ্রেফতারের বিষয়ে জানতে চান। তিনি বলেন, সারা বাংলাদেশে বিক্ষোভ চলছে। তারা ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন এবং সরকার এক অর্থে প্রধান বিরোধী দল বিএনপি ও বিক্ষোভকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। আটক করা হয়েছে বিএনপি মহাসচিবসহ সব পদমর্যাদার নেতাকর্মীসহ ৮ হাজারের বেশি লোককে। গত ২৮ অক্টোবর বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে অন্তত ১১ জন নিহত হয়েছেন।

তিনি আরও বলেন, বিরোধী দলের সদস্যদের আগুনে নিক্ষেপ করতে বা তাদের হাত পোড়াতে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী হাসিনা তার দলের সদস্যদের নির্দেশ দিয়েছেন। যেহেতু যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশে আসন্ন নির্বাচনের জন্য শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য পরিবেশ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ, সেই পরিবেশ তৈরির জন্য আপনি কি বাংলাদেশের জনগণের পাশে থাকবেন এবং নতুন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের বিষয়ে তাদের ইচ্ছার প্রতিফলন ঘটাবেন?

জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান উপমুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, এটা মনে রাখা গুরুত্বপূর্ণ – এবং আপনি আমাকে অনেকবারই এটা বলতে শুনেছেন। যুক্তরাষ্ট্র বাংলাদেশের কোনও রাজনৈতিক দলকে সমর্থন করে না। একটি দলের বিপরীতে আমরা আলাদা করে কোনও রাজনৈতিক দলকে সমর্থন করি না।

এই মুহূর্তে আমাদের মনোযোগ হচ্ছে– আগামী জানুয়ারির নির্বাচনের আগে বাংলাদেশে নির্বাচনি পরিবেশ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা। এছাড়া বাংলাদেশি জনগণের সুবিধার জন্য একসঙ্গে কাজ করার আহ্বান জানাতে বাংলাদেশের সরকারের পাশাপাশি বিরোধী দলের নেতাদের সঙ্গে, সুশীল সমাজ এবং অন্যান্য অংশীদারদের সঙ্গেও যথাযথভাবে সম্পৃক্ত থাকার কাজ অব্যাহত রয়েছে।

এর আগে এক সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশের জনগণ অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। যুক্তরাষ্ট্র সি-৩ ভিসা নীতি ঘোষণা করেছে এবং এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মীরা গণতান্ত্রিক অধিকার প্রয়োগের অজুহাতে ভাংচুর এবং সরকারি সম্পত্তি ধ্বংস করে নির্বাচনের আগে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশকে ব্যাহত করছে। আপনি কি জাতীয়তাবাদী দলকে সহিংসতা বন্ধ করে আসন্ন সাধারণ নির্বাচনে অংশগ্রহণ করতে বলবেন?

জবাবে বেদান্ত প্যাটেল বলেন, আমরা এই জানুয়ারির নির্বাচনের জন্য বাংলাদেশে নির্বাচনি পরিবেশ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি এবং সহিংসতার যে কোনো ঘটনাকে আমরা অবিশ্বাস্যভাবে গুরুত্ব সহকারে নিয়ে থাকি। আমরা সরকারের সঙ্গে, বিরোধী দলগুলোর সঙ্গে, সুশীল সমাজের সঙ্গে এবং অন্যান্য অংশীদারদের সঙ্গে বাংলাদেশি জনগণের স্বার্থে একসঙ্গে কাজ করার আহ্বান জানাতে যুক্ত আছি এবং সেটি অব্যাহত রাখব।

পরে ওই সাংবাদিক বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে নিয়ে প্রশ্ন করেন। তিনি বলেন, গত সপ্তাহে জাতীয়তাবাদী দলের নেতারা একজন মার্কিন নাগরিককে তাদের প্রধান কার্যালয়ে নিয়ে এসে ক্যামেরার সামনে প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা বলে পরিচয় করিয়ে দেয় এবং জানায়, বাইডেনের সঙ্গে তার প্রতিদিন ১০ থেকে ১৫ বার যোগাযোগ হয়। আর তখনই– আরেক বিএনপি নেতা জাতীয়তাবাদী দলের উদ্ধারকারী হিসেবে পিটার হাসকে অবতার হিসেবে আখ্যায়িত করেন। আপনি কি স্পষ্টভাবে জাতীয়তাবাদী দলের এই দাবি অস্বীকার করবেন?

জবাবে প্যাটেল বলেন, আমি সেই রিপোর্ট দেখিনি। সত্যি বললে আপনি ঠিক কি সম্পর্কে কথা বলছেন তা নিয়ে আমার সত্যিই কোনো ধারণা নেই।

তিনি আরও বলেন, আমাকে কথা বলতে বাধা দেবেন না। ঢাকায় আমাদের দূতাবাসে যুক্তরাষ্ট্রের অবিশ্বাস্য প্রতিভাবান দল রয়েছে, যার নেতৃত্বে এমন একজন অভিজ্ঞ রাষ্ট্রদূত রয়েছেন যিনি শুধু বাংলাদেশেই নয়, বৃহত্তর অঞ্চলেও কাজ করতে পারদর্শী। এবং আমি যেমন বলেছি, আমরা জানুয়ারির নির্বাচনের আগে বাংলাদেশে নির্বাচনী পরিবেশ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি।

আগুন সন্ত্রাস দমনে ছাত্রলীগই যথেষ্ট: মাহিয়া মাহি

ডেস্ক রিপোর্ট:

ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি বলেছেন, বিএনপি দেশকে একটি নৈরাজ্য রাষ্ট্রে পরিণত করতে চায়। যার কারণে দেশে হরতাল অবরোধের নামে আগুন সন্ত্রাসে নেমেছে। তাদের আগুন সন্ত্রাস দমনে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরাই যথেষ্ট।

তিনি বলেন, আমি চাঁপাইনবাবগঞ্জ জেলায় দেখেছি কোথাও হরতাল-অবরোধের প্রভাব পড়েনি। বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী সংসদ নির্বাচনে আবারো নৌকার প্রার্থীদের বিজয়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গঠনে সহযোগিতা করার আহবান জানান তিনি।

বিএনপির সন্ত্রাস জঙ্গিবাদ নৈরাজ্য দেশবিরোধী ষড়যন্ত্র ও অবরোধের বিরুদ্ধে সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌর ছাত্রলীগ আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাহিয়া মাহি এসব কথা বলেন।

এ সময় ছাত্রলীগের আয়োজনে একটি মিছিল দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে বঙ্গবন্ধু মঞ্চে গিয়ে সমাবেশে মিলিত হয়।

এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ডা. সাইফ জামান আনন্দ, সাধারণ সম্পাদক আশিকুজ্জামান, সদর উপজেলা সভাপতি ফয়সাল আহমেদসহ অন্যরা।

এদিকে বিকালে জেলা শহরের বিশ্বরোড় মোড় এলাকায় যৌথভাবে শান্তি মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা মৎস্যজীবী লীগ ও কৃষক লীগ। জেলা মৎস্যজীবী লীগের সভাপতি অ্যাডভোকেট রবিউল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন।

জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আল কামাল ইব্রাহিম রতনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. গোলাম রাব্বানী, সাংগঠনিক সম্পাদক তাজিবুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান, জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক আসফাকুর রহমান রাসেল, জেলা যুব মহিলা লীগের সভাপতি অ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা রুমা প্রমুখ।

সমাবেশে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, শান্তিপ্রিয় জেলা চাঁপাইনবাবগঞ্জ। এ জেলায় যদি কেউ অবরোধের নামে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করে তবে তাদের সমুচিত জবাব দিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন।

চান্দিনার মাধাইয়ায় আওয়ামী লীগের কর্মী সমাবেশ

 

চান্দিনা  প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নে আওয়ামী লীগের কর্মী সমাবেশ হয়।

সোমবার (৬ নভেম্বর) বিকেলে কুটুম্বপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন- কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার। প্রধান বক্তার বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও এফবিসিসিআইয়ের সাবেক সিনিয়র সহ-সভাপতি মুনতাকিম আশরাফ টিটু সিআইপি।

সমাবেশে মাধাইয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. অহিদ উল্লাহ্’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ উপদেষ্টা এটিএম মেহেদী হাসান, ধর্ম বিষয়ক সম্পাদক মোতাহার হোসেন মোল্লা, চান্দিনা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম, সহ-সভাপতি শাহাদাৎ মজুমদার, যুগ্ম-সাধারণ সম্পাদক আহাম্মদ খালেদ, মোখলেছুর রহমান দুলু মাস্টার।

অন্যদের মধ্যে বক্তৃতা করেন- কেরণখাল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. হারুনুর রশিদ, বাড়েরা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মো. খোরশেদ আলম, মাধাইয়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. ওয়াদুদ মুহুরী, ইউনিয়ন যুবলীগ নেতা মো. জাহাঙ্গীর আলম প্রমুখ। সভায় জেলা, উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

চান্দিনায় অবরোধের দ্বিতীয় দিনেও মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান উপজেলা আ’লীগের

 

চান্দিনা  প্রতিনিধি:

সারাদেশে বিএনপি’র ডাকা অবরোধের প্রতিবাদে সোমবার (৬ নভেম্বর) দ্বিতীয় দিনেও ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনা অংশের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে শান্তি সমাবেশ ও অবরোধের বিরুদ্ধে মিছিল করে চান্দিনা উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সোমবার সকাল থেকে মহাসড়কে উপজেলার মাধাইয়া বাস স্ট্যান্ড ও কাঠেরপুল এলাকায় অবস্থান নেয় তারা। চান্দিনা উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও এফবিসিসিআইয়ের সাবেক সিনিয়র সহ-সভাপতি মুনতাকিম আশরাফ টিটু সিআইপি’র নেতৃত্বে ওই কর্মসূচি পালন করে তারা।

এতে বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান দুলু মাস্টার।

এসময় উপস্থিত ছিলেন- চান্দিনা পৌরসভার মেয়র আলহাজ্ব শওকত হোসেন ভূইয়া, চান্দিনা উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি শাহাদাৎ মজুমদার, যুগ্ম-সাধারণ সম্পাদক আহাম্মদ খালেদ, অধ্যাপক হেদায়েত উল্লাহ্, কোষাধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক পৌর কাউন্সিলর মো. আবদুর রব, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এবি ছিদ্দিক, দপ্তর সম্পাদক বশির আহম্মেদ সরকার, মাধাইয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান অহিদ উল্লাহ, পৌর আওয়ামী লীগ সভাপতি আবদুল জলিল, সহ-সভাপতি কাউন্সিলর আক্তার আহমেদ নাদিম, কাজী শামসুল আলম মন্টু, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর আবদুস ছালাম, মোজাম্মেল হক, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক অধ্যাপক মাসুমুর রহমান মাসুদ, বাড়েরা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. সেলিম ভুঁইয়া, মাইজখার ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি ইমাম হোসেন ফরিদ, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, পৌর কাউন্সিলর মো. নজরুল ইসলাম, কাজী তোফায়েল আহমেদ জনি, পৌর যুবলীগ সভাপতি মো. জাকির হোসেন সরকার, সহ-সভাপতি মো. সোহাগ মিয়া, উপজেলা তাতীলীগ আহবায়ক আবদুল হালিম, মহিচাইল ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. ইসমাইল, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি কাজী ইয়াসিন আহমেদ অভি প্রমুখ।