Tag Archives: মনোনয়ন ফরম

চার দিনে জাপার ১৭৩৭ মনোনয়ন ফরম বিক্রি

ডেস্ক রিপোর্ট:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১ হাজার ৭৩৭ জন মনোনয়ন প্রত্যাশী জাতীয় পার্টি (জাপা) থেকে মনোনয়ন ফরম গ্রহণ করেছেন। এর মধ্যে ২০ নভেম্বর ৫৫৭টি, ২১ নভেম্বর ৬২২টি, ২২ নভেম্বর ৩৩১টি এবং ২৩ নভেম্বর ২২৭টি মনোনয়ন ফরম গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দলটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকালও (২৪ নভেম্বর) মনোনয়ন ফরম বিতরণ করা হবে।

পাশাপাশি শুক্রবার থেকে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে। এরমধ্যে ২৪ নভেম্বর সকাল ১০টায় রংপুর বিভাগ ও বিকেল ৩টায় রাজশাহী বিভাগ; ২৫ নভেম্বর সকাল ১০টা থেকে খুলনা, বরিশাল ও সিলেট বিভাগ ও ২৬ নভেম্বর সকাল ১০টা থেকে ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৭ জানুয়ারি। নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর।

চার দিনে আ.লীগের ৩৩৬২ মনোনয়ন ফরম বিক্রি, আয় প্রায় ১৭ কোটি

ডেস্ক রিপোর্ট:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জন্য চার দিনে মোট ৩৩৬২টি মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। এর মধ্যে অনলাইনে ১২১ জন ফরম কিনেছেন। এতে ১৬ কোটি ৮১ লাখ টাকা আয় হয়েছে দলটির।

মঙ্গলবার (২১ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলিস্তানের ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

বিপ্লব বড়ুয়া জানান, আগ্রহী প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রশাসনিক বিভাগ অনুযায়ী সুনির্দিষ্ট বুথ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৩২৪১ জন। বাকি ১২১ জন অনলাইনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

মনোনয়ন ফরম বিক্রির চারদিনে (১৮-২১ নভেম্বর) কার্যালয় থেকে ঢাকা বিভাগে ৭৩০টি, চট্টগ্রাম বিভাগে ৬৫৯টি, সিলেট বিভাগ ১৭২টি, ময়মনসিংহ বিভাগ ২৯৫টি, বরিশাল বিভাগে ২৫৮টি, খুলনা বিভাগে ৪১৬টি, রংপুর বিভাগে ৩০২টি ও রাজশাহী বিভাগে ৪০৯টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।

এদিকে ৩০০ সংসদীয় আসনে নৌকার প্রার্থী চূড়ান্ত করতে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা ডাকা হয়েছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বেলা ১১টা থেকে এ সভা অনুষ্ঠিত হবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এবং ভোটগ্রহণ ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

সংসদ নির্বাচনের জন্য ৬৬ জন রিটার্নিং কর্মকর্তা এবং ৫৯২ জন সহকারী রিটার্নিং কর্মকর্তার নিয়োগ চূড়ান্ত করা হয়েছে।

মনোনয়ন ফরম জমা দিতে আওয়ামী লীগ কার্যালয়ে রুবেল

ডেস্ক রিপোর্ট:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম জমা দিতে আওয়ামী লীগ কার্যালয়ে এসেছেন চিত্রনায়ক রুবেল। মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এসে পৌঁছান তিনি।

এসময় তাকে ঘিরে থাকা লোকজনকে ‘রুবেল ভাই, নৌকা’, ‘বরিশাল, রুবেল ভাই’, ‘নৌকা, রুবেল ভাই’ বলে স্লোগান দিতে দেখা যায়। পরে তিনি সাথের লোকজনকে নিয়ে কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন।

নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে তিনি বলেন, সরাসরি জনগণের সেবা করতে হলে রাজনীতির কোনো বিকল্প নেই। তাছাড়া আমি রাজনীতিতে ছাত্র জীবন থেকেই জড়িয়ে আছি। অন্যদের মতো হঠাৎ করে আসিনি। মানুষজন আমাকে অনেক ভালোবাসে। আমি মনে করি আওয়ামী লীগ থেকে আমি যদি নমিনেশন পাই তাহলে আমি জনগণের কাছে গিয়ে তাদের সেবা করতে পারব। তাদের সুখ-দুঃখের কথা দুঃখগুলো লাঘব করার জন্য কাজ করব।

প্রসঙ্গত, গতকাল (সোমবার) তিনি নিজে উপস্থিত হয়ে আওয়ামী লীগ কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।

আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিলেন সুবিদ আলী ভুইয়া

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা -১(দাউদকান্দি -তিতাস) আসনের জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন টানা তিনবারের সাংসদ মেজর জেনারেল অবঃ সুবিদ আলী ভুইয়া ।

সোমবার (২০ নভেম্বর) বিকাল তিনটার দিকে ২৩ বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ের আওয়ামী লীগ কার্যালয়ে তাঁর মনোনয়ন ফরম জমা দেন দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডঃ আহসান হাবীব চৌধুরী লীল মিয়া, উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর অবঃ মোহাম্মদ আলী সুমন ।

এর আগে রাজধানীর বাংলামোটরস্থ ডিকে টাওয়ারে দাউদকান্দি তিতাসের নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে সুবিদ আলী ভুইয়া বলেন, আমরা আজ নমিনেশন পেপার সাবমিট করতে এসেছি। দাউদকান্দি তিতাস আওয়ামী লীগের শত শত লোক এখানে এসেছে। এই গণজোয়ার ও গণজাগরণ দেখে খুবই আনন্দিত। তফসিল ঘোষণার পর থেকেই দেশের মানুষের মধ্যে নির্বাচনমুখী জোয়ার এসেছে।

তিনি বলেন, মানুষ এটা বিশ্বাস করে যে আওয়ামী লীগ নির্বাচনমুখী দল। কেননা এদেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ সব নির্বাচনে জয়লাভ করেই সরকার গঠন করেছে। কোনোদিন চোরাই পথে সরকারে আসেনি। আর এবারেই আমরা প্রমাণ করব বাঙালি জাতি নির্বাচনমুখী জাতি। আগামী ৭ জানুয়ারী নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনার নেতৃত্বে আমরা আবারও সরকার গঠন করব ইনশাল্লাহ ।

এ সময় উপস্থিত ছিলেন তিতাস উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন ভূইয়া, তিতাস উপজেলা পরিষদ চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ, দাউদকান্দি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, জেলা পরিষদের সাবেক সদস্য মনির হোসেন সরকার, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগ সভাপতি রকিব উদ্দিন রকিব, গৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান নোমান মিয়া, ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের চেয়ারম্যান লোকমান হোসেন মুন্সিসহ তিতাস দাউদকান্দির বিভিন্ন ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর।
জাকির হোসেন হাজারী

আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন মাশরাফি বিন মর্তুজা

ডেস্ক রিপোর্ট:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

সোমবার ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন নড়াইল জেলা আওয়ামী লীগের সাবেক কার্যনির্বাহী সদস্য সাজ্জাত হোসেন মুন্না।

নড়াইল জেলা আওয়ামী লীগের সাবেক কার্যনির্বাহী সদস্য সাজ্জাত হোসেন মুন্না বলেন, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার পক্ষে আওয়ামী লীগদলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলাম।

এর আগে শনিবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন ফরম সংগ্রহের মধ্য দিয়ে শুরু হয় এ কার্যক্রম। প্রথম দিনে ১ হাজার ৭৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন। দ্বিতীয় দিন রবিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মোট ১ হাজার ২১২টি মনোনয়ন ফরম বিক্রি করা হয়। ফলে দুই দিনে ২ হাজার ২৮৬টি ফরম বিক্রি হয়েছে। এতে আওয়ামী লীগের আয় হয়েছে ১১ কোটি ৪৩ লাখ টাকা।

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কার্যালয়ে আট বিভাগের জন্য স্থাপন করা হয় ১০টি বুথ। সেখান থেকে ফরম বিক্রি করা হয়। মনোনয়ন ফরম বিক্রির এই কার্যক্রম চলবে আগামীকাল মঙ্গলবার (২১ নভেম্বর) পর্যন্ত। এবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার টাকা।

তৃতীয় দিনে চার ঘণ্টায় পৌনে দুই কোটি টাকার মনোনয়ন ফরম বিক্রি

ডেস্ক রিপোর্ট:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তৃতীয় দিনের মতো সোমবার ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি চলছে। এরই মধ্যে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৩৩৫টি ফরম বিক্রি হয়েছে। যাতে দলটির আয় হয়েছে প্রায় পৌনে দুই কোটি টাকা।

এসময়ের মধ্যে ঢাকা বিভাগে ৫৫টি, চট্টগ্রামে ৮২টি, সিলেটে ১৫টি, ময়মনসিংহে ২৯টি, বরিশালে ৪০টি, খুলনায় ৪৫টি, রাজশাহীতে ২৯টি এবং রংপুর বিভাগে ৪০টি ফরম বিক্রি হয়।

এছাড়া বেলা ১১টা ৪৫ মিনিট পর্যন্ত অনলাইনে মোট ৫৮টি ফরম বিক্রি হয়। এতে করে অনলাইনে বিক্রি হয় মোট ২৯ লাখ টাকার ফরম।

এবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরমের দাম নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার টাকা। ফরম বিক্রি শেষ হলে দলের মনোনয়ন বোর্ড যাচাই-বাছাই শেষে ৩০০ আসনে নৌকার প্রার্থী চূড়ান্ত করবে আওয়ামী লীগ।

এর আগে শনিবার (১৮ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। মনোনয়নপত্র বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

প্রথমদিনেই এক হাজার ৭৪টি মনোনয়ন ফরম বিক্রি করে আওয়ামী লীগ। এতে আয় হয় পাঁচ কোটি ৩৭ লাখ টাকা।

মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেওয়ার কার্যক্রম চলবে ২১ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত।

জাপার দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু

ডেস্ক রিপোর্ট:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সকাল ১০টা থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি করবে বলে জানিয়েছিল জাতীয় পার্টি। নির্ধারিত সময়ের দুই ঘণ্টা পর দুপুর ১২টায় মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। প্রথমে মনোনয়ন ফরম নেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলের যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম।

সোমবার (২০ নভেম্বর) রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এ কার্যক্রম শুরু হয়। জাতীয় পার্টির মনোনয়ন ফরমের মূল্য ধরা হয়েছে ৩০ হাজার টাকা।

এর আগে সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত জাতীয় পার্টির চেয়ারম্যান কার্যালয়ের সামনে দাঁড়িয়ে দেখা যায়, সকাল থেকে নেতাকর্মীদের তেমন উপস্থিতি নেই। হাতেগোনা কয়েকজন এসেছেন মনোনয়ন ফরম নিতে। এছাড়া দলটির বেশির ভাগ শীর্ষ নেতা কার্যালয়ে আসেননি। শুধু বেলা ১১টা ১৫ মিনিটের দিকে কার্যালয়ে আসেন জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নু।

তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন ফরম দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়নের আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এবং ভোটগ্রহণ ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

২০১৮ সালের ৩০ ডিসেম্বরের জাতীয় নির্বাচনের পর সংসদের প্রথম অধিবেশন বসে ২০১৯ সালের ৩০ জানুয়ারি। সংবিধান অনুযায়ী, সংসদের মেয়াদ শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে ভোট হতে হবে। গত ১ নভেম্বর থেকে এবারের নির্বাচনের ক্ষণ গণনা শুরু হয়েছে। ২৯ জানুয়ারির মধ্যে নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে।

দ্বিতীয় দিনে আওয়ামী লীগের ১২১২টি মনোনয়ন ফরম বিক্রি

ডেস্ক রিপোর্ট:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির দ্বিতীয় দিনে ১২১২টি ফরম বিক্রি হয়েছে। এর মধ্যে সরাসরি মনোনয়ন ফরম কিনেছেন ১১৮০ জন। আর অনলাইনে মনোনয়ন ফরম কিনেছেন ৩২ জন।

রোববার (১৯ নভেম্বর) বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

তিনি জানান, দ্বিতীয় দিনে ১১৮০টি ফরম মনোনয়ন প্রত্যাশীরা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে সংগ্রহ করেছেন। এছাড়া অনলাইনের মাধ্যমে ফরম সংগ্রহ করেছেন আরও ৩২ জন। সব মিলিয়ে ফরম বিক্রি হয়েছে ১২১২টি। এর মাধ্যমে দলের আয় হয়েছে ৬ কোটি ৬ লাখ টাকা।

শনিবার প্রথম দিনে ১০৭৪টি মনোনয়ন ফরম বিক্রি হয়। এতে দলের আয়ের খাতায় যোগ হয় ৫ কোটি ৩৭ লাখ টাকা। আর এ দুই দিনে মোট ১১ কোটি ৪৩ লাখ টাকার মনোনয়ন ফরম বিক্রি করেছে দলটি।

এ সময় বিপ্লব বড়ুয়া বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পেয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি স্থানীয় নির্বাচনেও প্রার্থীর অংশগ্রহণ বেড়েছে বলে জানান দলটির দপ্তর সম্পাদক।

তিনি বলেন, আমরা প্রত্যাশা করি, এই দুই দিনের তুলনায় আরও বেশি বা সমপরিমাণ মনোনয়ন ফরম আগামী দুই দিনে বিক্রি হবে।

এক প্রশ্নের জবাবে বিপ্লব বড়ুয়া বলেন, আওয়ামী লীগই প্রথম অনলাইনে মনোনয়ন ফরম বিক্রি করা শুরু করেছে। আর কোনো দল এটি করেনি। এ পক্রিয়া জনপ্রিয় হতে সময় লাগবে। গত দুইদিনে ৪৬ জন অনলাইনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছে। এই সংখ্যাটি কম নয়।

এর আগে, গতকাল (শনিবার) সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম শুরু করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনয়ন ফরম সংগ্রহের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু করা হয়। এরপর থেকে উৎসবের আমেজে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন মনোনয়ন প্রত্যাশীরা।

আওয়ামী লীগে মনোনয়ন ফরম কিনলেন ব্যারিস্টার সুমন

ডেস্ক রিপোর্ট:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

রোববার (১৯ নভেম্বর) দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কার্যালয়ে সরাসরি উপস্থিত হয়ে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

ব্যারিস্টার সুমন বলেন, আমি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ আসনের জন্য মনোনয়ন ফরম কিনেছি। আমাকে যদি মনোনয়ন দেওয়া হয় তবে এলাকার উন্নয়নের জন্য নিঃশর্তভাবে কাজ করব। রাষ্ট্রের যত সুবিধা আছে সবকিছু দিয়ে এলাকার উন্নয়নের ইতিহাস বদলে দিতে চাই।

তিনি বলেন, এমপি হওয়া মানে কোনো অনুদান বা বৃত্তিপ্রদান নয়। এমপি মানে বয়স শেষ হয়ে যাওয়ার পর পুরস্কার হিসেবে পাওয়াও নয়। এটা একটা দায়িত্ব। এমপি হওয়া মানে সাড়ে চার লাখ মানুষ খেয়ে থাকলো কিনা সেটার দায়িত্ব নেওয়া। মানুষের সুখ-দুঃখ কষ্টের দায়িত্ব নেওয়া। এরজন্য প্রয়োজন এনার্জি আর সততা। আমি এমপি নমিনেশন নেওয়ার বহু আগে থেকে মানুষের জন্য কাজ করি। অন্যায়ের প্রতিবাদ করি। আমার আদর্শ হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর নেতৃত্ব মানি জননেত্রী শেখ হাসিনার। তার (প্রধানমন্ত্রীর) সোনার বাংলা বানানোর ভিশন পূরণের জন্য আমি কাজ করে যাচ্ছি। তবে ব্যক্তি হিসেবে আমি লিমিটেড। আমি চাইলেই খুব বেশি পারবো না। সবমিলিয়ে এলাকার উন্নয়ন ও জনগণের পাশে আরও বেশি করে দাঁড়ানোর সুযোগ নেওয়ার জন্যই মনোনয়নপত্র কিনেছি।

তফসিল ঘোষণার পর গত শনিবার থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করে আওয়ামী লীগ। প্রথমদিনে এক হাজার ৭৪টি মনোনয়ন ফরম বিক্রি হয়। আজ দ্বিতীয় দিন দুপুর পর্যন্ত ছয় শতাধিক মনোনয়ন ফরম বিক্রি করেছে দলটি।

এর মধ্যে ঢাকা বিভাগে ১৪৫টি, চট্টগ্রামে ১০৭টি, ময়মনসিংহ বিভাগে ৫২টি, সিলেট বিভাগে ২৪টি, খুলনা বিভাগে ৮৫টি, বরিশাল বিভাগে ৫২টি, রাজশাহী বিভাগে ৭৮টি এবং রংপুর বিভাগে ৬২টি মনোনয়ন ফরম বিক্রি করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

কুমিল্লা-১০ আসন থেকে নৌকার মনোনয়ন ফরম কিনলেন নঈম নিজাম

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা-১০ আসন থেকে নৌকা প্রার্থী হওয়ার প্রত্যাশায় আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক নঈম নিজাম।

রোববার (১৯ নভেম্বর) দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

তফসিল ঘোষণার পর গত শনিবার থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করে আওয়ামী লীগ। প্রথমদিনে এক হাজার ৭৪টি মনোনয়ন ফরম বিক্রি হয়। আজ দ্বিতীয় দিনে দুপুর ছয় শতাধিক মনোনয়ন ফরম বিক্রি করেছে দলটি।

তিনি জানান, রোববার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত মোট ৬০৫টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।

এর মধ্যে ঢাকা বিভাগে ১৪৫টি, চট্টগ্রামে ১০৭টি, ময়মনসিংহ বিভাগে ৫২টি, সিলেট বিভাগে ২৪টি, খুলনা বিভাগে ৮৫টি, বরিশাল বিভাগে ৫২টি, রাজশাহী বিভাগে ৭৮টি এবং রংপুর বিভাগে ৬২টি মনোনয়ন ফরম বিক্রি করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।