,

কুমিল্লা-১০ আসন থেকে নৌকার মনোনয়ন ফরম কিনলেন নঈম নিজাম

আজকের কুমিল্লা ডট কম :
November 19, 2023
news-image

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা-১০ আসন থেকে নৌকা প্রার্থী হওয়ার প্রত্যাশায় আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক নঈম নিজাম।

রোববার (১৯ নভেম্বর) দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

তফসিল ঘোষণার পর গত শনিবার থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করে আওয়ামী লীগ। প্রথমদিনে এক হাজার ৭৪টি মনোনয়ন ফরম বিক্রি হয়। আজ দ্বিতীয় দিনে দুপুর ছয় শতাধিক মনোনয়ন ফরম বিক্রি করেছে দলটি।

তিনি জানান, রোববার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত মোট ৬০৫টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।

এর মধ্যে ঢাকা বিভাগে ১৪৫টি, চট্টগ্রামে ১০৭টি, ময়মনসিংহ বিভাগে ৫২টি, সিলেট বিভাগে ২৪টি, খুলনা বিভাগে ৮৫টি, বরিশাল বিভাগে ৫২টি, রাজশাহী বিভাগে ৭৮টি এবং রংপুর বিভাগে ৬২টি মনোনয়ন ফরম বিক্রি করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।