,

মনোনয়ন ফরম জমা দিতে আওয়ামী লীগ কার্যালয়ে রুবেল

আজকের কুমিল্লা ডট কম :
November 21, 2023
news-image

ডেস্ক রিপোর্ট:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম জমা দিতে আওয়ামী লীগ কার্যালয়ে এসেছেন চিত্রনায়ক রুবেল। মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এসে পৌঁছান তিনি।

এসময় তাকে ঘিরে থাকা লোকজনকে ‘রুবেল ভাই, নৌকা’, ‘বরিশাল, রুবেল ভাই’, ‘নৌকা, রুবেল ভাই’ বলে স্লোগান দিতে দেখা যায়। পরে তিনি সাথের লোকজনকে নিয়ে কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন।

নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে তিনি বলেন, সরাসরি জনগণের সেবা করতে হলে রাজনীতির কোনো বিকল্প নেই। তাছাড়া আমি রাজনীতিতে ছাত্র জীবন থেকেই জড়িয়ে আছি। অন্যদের মতো হঠাৎ করে আসিনি। মানুষজন আমাকে অনেক ভালোবাসে। আমি মনে করি আওয়ামী লীগ থেকে আমি যদি নমিনেশন পাই তাহলে আমি জনগণের কাছে গিয়ে তাদের সেবা করতে পারব। তাদের সুখ-দুঃখের কথা দুঃখগুলো লাঘব করার জন্য কাজ করব।

প্রসঙ্গত, গতকাল (সোমবার) তিনি নিজে উপস্থিত হয়ে আওয়ামী লীগ কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।