,

কুমিল্লা পিয়ারলেস ম্যাটস্ এ পুষ্টি বিষয়ক সভা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
April 22, 2019
news-image

মোঃ আবদুল আউয়াল সরকার :

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত ও বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ কর্তৃক অধিভূক্ত ৪ বছর মেয়াদী মেডিকেল এসিস্টেন্ট ট্রেনিং কোর্স পিয়ারলেস ম্যাটস্ কুমিল্লায় পুষ্টি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (২২ এপ্রিল) হাউজিং এস্টেট, মেডিকেল কলেজ রোড, কুমিল্লায় প্রতিষ্ঠানের সভাকক্ষে চেয়ারম্যান মোঃ গোলাম সরওয়ার এর সভাপতিত্তে উক্ত সভায় উপস্থিত ছিলেন, ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুল আউয়াল সরকার, নির্বাহী পরিচালক সাব্বির আহম্মেদ, মোহাম্মদ আবু শোয়াইব বিল্লাহ্, নূর হোসেন, উম্মে হাবিবা, তানভীর আলম, মোস্তফা কামাল মানিক প্রমূখ।