Tag Archives: আটক- ২

সুয়াগাজীতে পিকআপের ভিতর লুকিয়ে মাদক পরিবহন, আটক ২

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার সদর দক্ষিণে সুয়াগাজী এলাকায় পিকআপের ভিতর লুকিয়ে মাদক পরিবহনের সময় ১০০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি ও তার সহযোগী কিশোরকে আটক করে র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা। এ সময় একটি পিকআপ জব্দ করা হয়।

নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২৫ জুন বিকালে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানার সুয়াগাজী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আটককৃত মাদক ব্যবসায়ী হলেন কুমিল্লা সদরের অরণ্যপুর গ্রামের নুরুল হক খানের ছেলে মোঃ জাকির হোসেন @ জীবন(৩৫) এবং অপর একজন কিশোর। অভিযানে মাদক পরিবহন কাজে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়।

এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

নোয়খালী থেকে লুট হওয়া স্বর্ণ দাউদকান্দিতে উদ্ধার, আটক ২

 

জাকির হোসেন হাজারীঃ

নোয়খালী জেলার বেগমগঞ্জ উপজেলার সত্য নারায়ন জুয়েলার্সের লুন্ঠিত হওয়া ৮০ ভরি ০৫ আনা স্বর্ণ দাউদকান্দি থেকে উদ্ধার করা হয়েছে। এর সাথে জড়িত দুই জনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন, দাউদকান্দি পৌরসভার সাহাপাড়া এলাকার রাজিব কর্মকার এবং চাদপুর জেলার মতলব উত্তর উপজেলার বাগানবাড়ী এলাকার তপু কর্মকার।

পুলিশ জানায়, মঙ্গলবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার পুটিয়া এলাকায় হাত পা বাধাঁ অবস্থায় অজ্ঞাত ব্যাক্তিকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ তাকে উদ্ধার করে জিজ্ঞাসাবাদ করলে সে নিজেকে বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর গ্রামের রঞ্জিত কুড়ির ছেলে অভিজিত কুড়ি বলে জানায় এবং উপজেলার সত্য নারায়ন জুয়েলার্সের কর্মচারী পরিচয় দেয়।

অভিজিত কুড়ির বরাত দিয়ে সহকারী পুলিশ সুপার(দাউদকান্দি সার্কেল) মোঃ ফয়েজ ইকবাল জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৮াটায় নোয়াখালী থেকে গহনা বানানোর জন্য ৮৮ ভরি ০৫ আনা গলানো স্বর্ণ নিয়ে ঢাকার উদ্ধেশ্যে রওনা করে। চৌমহনী নামক স্থানে গেলে ডিবি পুলিশ পরিচয়ে ৫ যুবক তাকে মাইক্রোবাসে তুলে নেয় । পরে মারধর করে তার হাত পা বেধে দাউদকান্দির পুটিয়া এলাকায় গাড়ী থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে সাথে থাকা স্বর্ণ নিয়ে যায়। ঘটনাটি তাৎক্ষনিক জেলা পুলিশ সুপার মহোদয়ক অবগত করা হলে তাঁর নির্দেশে দ্রæত ঘটনার রহস্য উদঘাটনে মাঠে কাজ শুরু করি। ভিকটিমের দেয়া তথ্যমতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় দাউদকান্দি পৌরসভার সাহাপাড়া থেকে রাজিব কর্মকারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে রাজিব কর্মকার জানায় যে, চাদপুরের মতলব উত্তর উপজেলার জনৈক তপু কর্মকারের নিকট লুন্ঠিত স্বর্ণগুলো রয়েছে। তার দেয়া তথ্যমতে দাউদকান্দি মডেল থানার এসঅই সুদর্শন ও এএসআই ছোটনকে সাথে নিয়ে মতলব উত্তর উপজেলায় অভিযান চালিয়ে তপু কর্মকারকে আটক করা হয় এবং লুন্ঠিত ৮৮ভরি গলানো স্বর্ণ উদ্ধার করা হয়।

সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মোঃ ফয়েজ ইকবাল বলেন, সত্য নারায়ন জুয়েলার্সের মালিক ও আটক রাজিব কর্মকার আপন মামাত-ফুফাত ভাই রাজিব। রাজিব আগে ওই দোকানে কাজ করতো। অনিয়মের অভিযোগে তাকে দোকান থেকে চাকরীচ্যুত করা হয়েছিল। এতে ক্ষিপ্ত হয়ে রাজিব কর্মকার তপু কর্মকারকে নিয়ে ডাকাতির পরিকল্পনা করে। তাদের সাথে অভি কর্মকার নামে আরো একজন ছিল। এ ঘটনায় দাউদকান্দি মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।

 

কবিরহাটে বাড়ির উঠানে গাঁজা চাষ, আটক ২

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর কবিরহাটে বসত বাড়ির উঠানে গাঁজা চাষের অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন উপজেলার ফতেজঙ্গপুর গ্রামের মৃত নুরুল হকের ছেলে এনামুল হক (৩৫) ও পশ্চিম সোনাদিয়া গ্রামের কামাল হোসের স্ত্রী মোসাম্মৎ কহিনুর বেগম (৩২)।

শুক্রবার (২০ মে) দুপুরে আটককৃত আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার পশ্চিম সোনাদিয়া গ্রামের ঘাট মাঝিগো বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, বাড়ির উঠানে গাঁজা চাষ করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে উপজেলার পশ্চিম সোনাদিয়া গ্রামের ঘাট মাঝিগো বাড়ির মো.কামাল হোসেনের (৪৮) বসত বাড়ির উঠানের গাঁজার বাগানে ও বসতঘরে অভিযান চালানো হয়। অভিযানের সময় দেখা যায়, কামালের বাড়িতে আটটি গাঁজা গাছ রয়েছে এবং গাঁজার বাগান থেকে ১ কেজি ৫ শত গ্রাম গাঁজা জব্দ করা হয়। একই সাথে দুই আসামিকে আটক করা হয়। এ ঘটনায় বাড়ির গৃহকর্তা কামাল হোসেন পুলিশের উপস্থিতি টের করতে পেরে কৌশলে পালিয়ে যায়।

ওসি আরো জানায়, ওই বাড়ি থেকে পাঁচ কেজি ওজনের আটটি গাঁজার গাছ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। শুক্রবার দুপুরে আটককৃত আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

নোয়াখালীতে ২০০ কেজি সরকারি চাল কালো বাজারে বিক্রি, আটক ২

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর কবিরহাটে ২০০ কেজি সরকারি চাল কালোবাজারে বিক্রির করতে নেওয়ার সময় হাতে নাতে আটক করেছে স্থানীয় বাসিন্দারা। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত ২ জনকে আটক করেছে।

আটককৃতরা হলেন, উপজেলার কাছারিরহাট বাজার এলাকার খাদ্যবান্ধব কর্মসূচির পরিবেশক মো. হাফিজ উল্যাহ (৩২) ও চাল বহনকারী রিকশা চালক দেলোয়ার হোসেন (৩৮)।

শুক্রবার (১৩ মে) সকালে আটককৃত দুই আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার ১২ মে সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার কাছারিরহাট এলাকা থেকে ওই চাল জব্দ করা হয়।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সরকারি চাল পাচারের চেষ্টার অভিযোগে কবিরহাট উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সালাউদ্দিন বৃহস্পতিবার বিকেলে মামলা করেছেন। ওই মামলায় কাছারিরহাট খাদ্যবান্ধব কর্মসূচির পরিবেশক মো. হাফিজ উল্যাহ (৩২) ও চাল বহনকারী রিকশার চালক দেলোয়ার হোসেনকে আসামি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে কবিরহাট উপজেলার কাছারিরহাট বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির পরিবেশক হাফিজ উল্যাহর দোকান থেকে চার বস্তা চাল রিকশায় নিয়ে যাওয়ার পথে স্থানীয়রা রিকশা চালককে আটক করে। এরপর রিকশাচালক দেলোয়ার কে জিজ্ঞাসা করলে তিনি জানান কাছারিরহাট বাজারের পরিবেশক হাফিজ উল্যাহর দোকান থেকে চালগুলো পাশের ইলিয়াস নামের এক ব্যক্তির বাড়িতে নিয়ে যাচ্ছেন। এ সময় স্থানীয় লোকজন চালের বস্তাগুলোসহ রিকশাচালককে আটক করে থানায় খবর দেন। খবর পেয়ে রিকশাচালক ও চাল জব্দ করে থানায় নিয়ে আসে পুলিশ।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সালাউদ্দিন বলেন, জব্দ করা চালগুলো সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল বলে প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়া গেছে। চালগুলো ডিলারের দোকান থেকে অন্য জায়গায় নেওয়া হচ্ছে।

ওসি জানায়, এ ঘটনায় উপজেলা খাদ্য বিভাগের পক্ষ থেকে থানায় মামলা হয়েছে। শুক্রবার সকালে গ্রেফতারকৃত আসামিদের ওই মামলায় বিচারিক আদালেতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

কুমিল্লায় কাভার্ডভ্যানের ভিতর লুকিয়ে মাদক পরিবহন, আটক ২

স্টাফ রিপোর্টার:

র‌্যাব-১১ এর সিপিসি-২ কুমিল্লার সদর এলাকা থেকে ২৪৫ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত কাভার্ড ভ্যান জব্দ করা হয়।

নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ১৮ মার্চ সকালে সদরের আমতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে কাভার্ডভ্যানের ভিতর লুকিয়ে মাদক পরিবহনের সময় ২৪৫ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার শিয়াচর তক্কারমাঠ গ্রামের মৃত মোল্লা মিয়ার ছেলে মোঃ খিদির মোল্লা(৩০) ও একই থানার দাপা ইদরাপুর গ্রামের মৃত আব্দুল মিয়ার ছেলে মোঃ জসিম উদ্দিন(৪০)।

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কাভার্ড ভ্যানে করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে আটককৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

রোহিঙ্গা যুবকদের সবজি বাগানে ইয়াবা কারবার, আটক ২

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্প থেকে দুই রোহিঙ্গা যুবককে আটক করেছে কোস্টগার্ড গোয়েন্দা ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

বুধবার (২ মার্চ) সকালে আটককৃত আসামিদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, আশ্রয়ণের ৮ নম্বর ক্লাস্টারের মো. শামসুর ছেলে ইয়াকুব ও ২৫ নম্বর ক্লাস্টারের হামিদ হোসেনের ছেলে তাহের।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভাসানচরের গাজী চেয়ারম্যানের দোকান সংলগ্ন সবজি বাগান থেকে ৮০ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওই মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে পাঠানো হয়েছে।

চান্দিনায় অবৈধভাবে সিএনজি গ্যাস সরবরাহের সময় র‌্যাবের অভিযান, আটক ২

 

ইসতিয়াক আহমেদ:

কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল এলাকায় সিএনজি ডিসপেন্সার দিয়ে অবৈধভাবে সিএনজি গ্যাস সরবরাহের সময় ১৫ হাজার ৫০০ টাকাসহ ২ জনকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা। এ সময় ১৪০ টি সিলিন্ডারসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল ২১ সেপ্টেম্বর দুপুরে চান্দিনা উপজেলার মহিচাইল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কাভার্ড ভ্যানের ভিতরে সিলিন্ডার স্থাপন করে অবৈধভাবে সিএনজি গ্যাস সরবরাহের সময় ১৫ হাজার ৫০০ টাকাসহ ২ জনকে হাতেনাতে আটক করা হয়। উল্লেখ্য যে,গত ১৯ সেপ্টেম্বর ২০২১ ইং তারিখে র‌্যাব-১১, সিপিসি-২ কর্তৃক ফেনী জেলার ফেনী মডেল থানাধীন দেবীপুর এলাকায় সিএনজি ফিলিং স্টেশনের আড়ালে অবৈধভাবে সিএনজি গ্যাস সরাবরাহকারী চক্রের ১৭ জন সদস্যকে আটক করা হয়। উক্ত চক্রেরই একটি অংশ মূলতঃ কুমিল্লার চান্দিনার মহিচাইল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স এর নিকটবর্তী জনবসতিপূর্ণ এলাকায় বিশেষ প্রক্রিয়ায় কাভার্ড ভ্যানের ভিতর সিলিন্ডারে করে ভ্রাম্যমাণ সিএনজি ষ্টেশন স্থাপন করে অবৈধভাবে গ্যাস বিক্রয় করে আসছিল। এভাবে অবৈধভাবে গ্যাস চোরাই পথে সরবরাহ ও বিক্রির সময় বড় ধরনের বিস্ফোরণ ঘটতে পারে। আটককৃত অপরাধীরা হলেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার হরিণতোয়া গ্রামের মোঃ আমিরুজ্জামানের ছেলে মোঃ আজিজ (২৫), কক্সবাজার জেলার চকরিয়া থানার ইসলামনগর গ্রামের আব্দুর রশিদের ছেলে মোঃ জায়নাল আবেদিন (২১)।

এ ঘটনায় চান্দিনা থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

কুমিল্লার মোগলটুলী ও লালমাইতে র‌্যাবের অভিযান, আটক ২

 

স্টাফ রিপোর্টার :

র‌্যাব ১১ সিপিসি ২ এর পৃথক দুটি অভিযানে কুমিল­া নগরীর মোগলটুলীর ৫ নং ওয়ার্ড থেকে ইয়াবাসহ দুইজন ও লালমাই এলাকা থেকে গাঁজাসহ তিনজনকে আটক করা হয়।

কুমিল্লা র‌্যাব অফিস জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল বুধবার (১১ আগস্ট) গভীর রাতে নগরীর মোগলটুলি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩৩৩ পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করে।

আটককৃত আসামি মোগলটুলি গ্রামের মোঃ একেনুর রহমান নান্নুর ছেলে মোঃ রানা (৩৮)ও একই গ্রামের মৃত ইফতেখার এর ছেলে মোঃ ছালিম (৬০)।

পৃথক আরও একটি অভিযানে বুধবার সকালে জেলার লালমাই থানার ললাই খিলপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ১১ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, কুমিল­া জেলার সদর দক্ষিণ থানার একবালিয়া (উত্তর পাড়া) গ্রামের মৃত শরাফত আলীর ছেলে মোঃ আব্দুল জলিল (৩৭), চৌদ্দগ্রাম থানার ফেলনা গ্রামের আব্দুর রশিদের ছেলে মোঃ ইয়াকুব মজুমদার (৪০) ও কোতয়ালি থানাধীন মাঝিগাছা গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে ফুল মিয়া (৫২)।

প্রাথমিক অনুসন্ধান ও আটককৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল­ার বিভিন্ন স্থানে ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্র্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলাপ দায়ের হবে জানিয়েছে র‌্যাব।

কুমিল্লায় ৭০ কেজি গাঁজা জব্দ,আটক ২

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লা সদরের আড়াইওরা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৭০ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।

২ আগষ্ট ভোররাতে র‌্যাব এ অভিযান পরিচালনা করেন।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার চান্দলা গ্রামের হুমায়ুন কবির খানের ছেলে মোঃ ইমরান খান (২৭) ও শশীদল গ্রামের হারেজ মিয়ার ছেলে মোঃ শহিদুল ইসলাম (৩০)।

র‌্যাব জানায়, প্রাথমিক অনুসন্ধান ও আটককৃত মাদক ব্যবসায়ীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‍্যাব -১১, সিপিসি -২ এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

চৌদ্দগ্রামে নকল জ্বালানি তেলের অবৈধ কারখানায় র‌্যাবের অভিযান

 

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে নকল জ্বালানি তেল ও নিম্নমানের বিটুমিন তৈরীর অবৈধ কারখানায় র‌্যাবের অভিযানে আব্দুল মান্নান (৪৮) ও ফোরকান (২৩) নামে দু’জনকে আটক করেছে র‌্যাব-১১ সিপিসি-২ এর সদস্যরা।

আটককৃত মো: আব্দুল মান্নান উপজেলার গুনবতী ইউনিয়নের মো: আলম মিয়ার ছেলে এবং ফোরকান নাঙ্গলকোট উপজেলার সাতবাড়িয়া এলাাকার তপবন গ্রামের মো: মোস্তফার ছেলে।

মঙ্গলবার (১৫ জুন) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা র‌্যাব-১১ সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিবের নেতৃত্বে এক বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন উপজেলার ঘোলপাশা ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকায় অবস্থিত নকল জ্বালানি তেল ও বিটুমিন তৈরীর এ কারখানা সিলগালা করা হয়। এসময় কারখানায় কর্মরত মান্নান ও ফোরকান নামে দু’জনকে আটক করেছে র‌্যাব।

জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার গুনবতী ইউনিয়নের আলম মিয়ার ছেলে মো: আব্দুল হান্নান আবাসিক এলাকায় অবস্থিত এ কারখানায় অবৈধ উপায়ে পোড়া মবিলকে এসিডের মাধ্যমে প্রক্রিয়াজাত করে জ্বালানি তেল ও নিম্নমানের বিটুমিন তৈরী করে আসছিলো। এছাড়াও মহাসড়কে চলমান লরি, কন্টিনারসহ বিভিন্ন যানবাহনের চালকদের সাথে গোপন চুক্তির মাধ্যমে কমদামে চোরাই জ্বালানি তেল কিনে গুদামজাত করে বিভিন্ন খুচরা বিক্রেতাদের কাছে বেশি মুনাফায় বিক্রি করে আসছিলো।

এবিষয়ে কুমিল্লা র‌্যাব-১১ সিপিসি-২ এর উপ-পরিচালক ও কোম্পানী অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকায় অভিযান পরিচালনা করে নকল জ্বালানি তেল ও নিম্নমানের বিটুমিন তৈরীর কারখানা সিলগালা করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এখানে পরিবেশগত ঝুঁকির মধ্য দিয়ে পোড়া মবিলকে এসিডের মাধ্যমে প্রক্রিয়াজাত করে জ্বালানি তেল ও নিম্নমানের বিটুমিন তৈরী করে আসছিলো একটি অসাধু চক্র। এঘটনায় দু’জনকে আটক করা হয়। আটকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। কারখানার মালিক আব্দুল হান্নান পলাতক রয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ ও তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আরো বিস্তারিত বলা যাবে”।