Tag Archives: আহত ১০

হোমনায় কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক নিখিলের গাড়িবহরে হামলা, আহত ১০

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার হোমনায় সম্মেলন থেকে ফেরার পথে কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের গাড়িবহরে হামলার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সময় কয়েকটি গাড়ি ভাংচুর করে সন্ত্রাসীরা। এতে হোমনা যুবলীগের নবনির্বাচিত সভাপতি খন্দকার নজরুল ইসলামসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

আহতরা হলেন- রেজাউল করিম, মো. রাসেল,মাহমুদ বাপ্পি, জনি, শাকিল, মো. ফরিদ, মামুন, শরিফ ও লিটন। আহতদের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে চিকিৎসা করা হচ্ছে।

জানা গেছে, মঙ্গলবার হোমনা উপজেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে ঢাকায় ফেরার পথে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী যুবলীগ নেতারা জানান, যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী লায়ন শাহ আজম বিটু কাউন্সিল ভোটে হেরে যাওয়ায় সভাপতিসহ কেন্দ্রীয় নেতারা ঢাকায় ফেরার পথে ৩০-৪০ জন সন্ত্রাসী কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের গাড়িবহরে অতর্কিত হামলা চালায়।

তবে এ ঘটনায় সাধারণ সম্পাদক প্রার্থী লায়ন শাহ আজম বিটুর কোনো মন্তব্য পাওয়া যায়নি। হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কায়েস আকন্দ গণমাধ্যমকে জানান, এখনও লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নাঙ্গলকোটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১০

মোঃ কামাল হোসেন জনিঃ

কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়নের মাধবপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে।এঘটনায় বাবুল গাজী মেম্বারকে গ্রেপ্তার করে বুধবার (৮ জুলাই) সকালে কুমিল্লার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আহতরা হলেন,ওই গ্রামের নূর ইসলাম, তার স্ত্রী জাহানারা বেগম,দেলোয়ার হোসেন, ছেলে বেলাল হোসেন,হেলাল,আবদুল মোতালেব, তার স্ত্রী আকলিমা বেগম,ছেলে আরমান,পতিপক্ষের সাহাব উদ্দিন, সোহরাব হোসেন।

এর মধ্যে আকলিমা বেগমকে আশংকাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় ।

স্থানীয় সূত্র জানায়, আব্দুল মোতালেব ও আবদুল মতিন তারা আপন দুই ভাই। মঙ্গলবার বিকেলে বাবুল গাজী মেম্বারের পিতা বজলুর রহমানের ছাগলকে মারধর করার অযুহাতে ওই ইউপির বাবুল গাজী মেম্বারের নেত্বত্বে ১৫-২০ জনের একটি দল এক অসহায় পরিবারের উপর দেশীয় অস্র- স্বস্র নিয়ে হামলা চালিয়ে এলোপাতাড়ি পিটিয়ে কুপিয়ে ৮ জনকে জখম করে। অবরুদ্ধ করে রাখে পরে স্থানীয় সাংবাদিকরা উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।এঘটনায় বাবুল গাজী মেম্বারকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে ।

নাঙ্গলকোট থানার উপ- পরিদর্শক মুহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

নাঙ্গলকোটে জমি নিয়ে আপন দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষ,আহত ১০

 

মোঃ কামাল হোসেন জনিঃ

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়নে জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে উভয় পক্ষে ১০ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার দক্ষিণ শ্রীহাস্য গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন,দক্ষিণ শ্রীহাস্য গ্রামের মৃত, আব্দুস সোবহানের ছেলে ছালেহ আহাম্মদ, ছালেহ আহাম্মদের স্ত্রী রাহেলা বেগম,ছেলে মাঈন উদ্দিন, মেয়ে এসএসসি ফলপ্রার্থী শাহীনুর আক্তার, ছেলে সাইফুল ইসলাম।এদের মধ্যে রাহেলা বেগম, ও মাঈন উদ্দিনের অবস্থা আশংকাজনক।

প্রতিপক্ষের মৃত, আব্দুস সোবহানের ছেলে জসীম উদ্দিন, স্ত্রী রোকেয়া বেগম, মেয়ে কাউসার আক্তার,ছেলে মোজাম্মেল হোসেন, ফয়সাল হোসেন।

স্হানীয়রা সূত্র জানায়,সালেহ আহাম্মদ ও জসীম উদ্দিন তারা আপন দুই ভাই দীর্ঘদিন থেকে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছে। বৃহস্পতিবার সকালে ছালেহ আহাম্মদের স্ত্রী রাহেলা বেগম পুকুরে পাতা কুড়াতে গেলে জসীমের স্ত্রী বাধা দেয় এ নিয়ে দু’জনে ঝগড়াঝাটি হয়। এর জের ধরে জসীম উদ্দিন তার ছেলে মেয়েসহ হামলা চালালে উভয়পক্ষে সংঘর্ষ বাধে, এতে দু’পক্ষের ১০ জন আহত হয়।

এ বিষয়ে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন,অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লাকসামে মাদক ব্যবসায়ীর নেতৃত্বে হামলা: ভাংচুর লুটপাট,আহত-১০

 

লাকসাম প্রতিনিধিঃ
কুমিল্লার লাকসামে মাদক ব্যবসায়ী কামাল হোসেনের নেতৃত্বে তুচ্ছ ঘটনায় চার পরিবারের উপর হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর চালিয়েছে। এ ঘটনায় নারী ও শিশুসহ ১০ জন আহত হয়েছে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ভাকড্যা গ্রামে।

স্থানিয় ও অভিযোগ সুত্রে জানা যায়, কামড্ডা ও ভাকড্যা গ্রামের দুই শিশুর মধ্যে কথা কাটাকাটি হয়। এই তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে গত শুক্রবার রাত প্রায় ৮টার দিকে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী কামাল হোসেনের নেতৃত্বে স্বপন, সজিব, মাসুদ, মোস্তফা, ইব্রাহীম, শামিম, রব, মোশারফ, পারভেজ, নাহিদ সহ ৫০/৬০ জন সন্ত্রাসী দল চাপাতি, রামদা, চাইনিজ কুড়াল, কিরিচ সহ দেশীয় অস্ত্রসস্ত্র সজ্জিত হয়ে হামলা চালায়। হামলায় চার পরিবারের ৬টি ঘর ভাংচুর চালিয়ে স্বর্নালঙ্কার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। তাদের হামলায় শেখ কাইয়ুম, খোকন, আলমগীর, রাজিব, পিংকি, মনি কুলছুম, কালাম, হোসনেয়ারা সহ প্রায় ১০জন আহত হয়েছে।

আহতদেরকে লাকসাম সরকারি হাসপাতলে ভর্তি করা হলে এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৪ জনকে কুমিল্লায় প্রেরন করা হয়েছে। এ ঘটনায়  শুক্রবার রাতে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

আহত আবুল কালাম জানায় কামড্ডা গ্রামের মাদক ব্যবসায়ী কামালের নেতৃত্বে বিভিন্ন অস্ত্রসস্ত্র নিয়ে আমাদের উপর হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও হত্যার উদ্দেশ্যে কুপিয়ে অনেক কে আহত করেছে। তারা আমাদের ঘরে ঢুকে গৃহবধুদের নাজেহাল করে স্বর্নালঙ্কার ও নগদ টাকা লুটে নেয়।

ওয়ার্ড মেম্বার জামাল হোসেন জানায়, এ হামলার ঘটনাটি অত্যান্ত দুঃখজনক। আমি অপরাধীদের শাস্তী দাবী করছি।

লাকসাম থানা পুলিশের ওসি নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হামলা ও ভাংচুরের ঘটনায় মামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

চৌদ্দগ্রামে কাভার্ডভ্যান ও এনা বাসের সংঘর্ষে ২ জন নিহত, আহত ১০

 

আরিফুর রহমান মজুমদারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে  কাভার্ডভ্যানের সাথে এনা পরিবহনের বাসের সংঘর্ষে  চালকসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসের ১০ যাত্রী।

শনিবার দিবাগত রাত ২ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের  চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথ দীঘি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন,  কাভার্ডভ্যান চালক চট্টগ্রামের সিতাকুন্ড পৌরসভার পশ্চিম মহাদেবপুর এলাকার সোবহানবাগ গ্রামের মৃত. হারুনুর রশিদের ছেলে আবদুল কাদের(৪৬) ও বাসের সুপারভাইজার ঢাকার মিরপুরের পল্লবীর আবদুল হাকিম সরকারের ছেলে মোঃ রাসেল(৩৫)।

চৌদ্দগ্রাম মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এ কে এম শরফুদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

শরফুদ্দিন আরও জানান, রাতে  চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যান চৌদ্দগ্রাম জগন্নাথদীঘি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ফোরলেনের ডিভাইডারের ওপর উঠে যায়।

এ সময় এনা পরিবহনের একটি বাস কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থনেই কাভার্ডভ্যান চালক ও বাসের সুপারভাইজার নিহত হয়।

দুর্ঘটনার খবর পেয়ে মিয়াবাজার হাইওয়ে ফাঁড়ির পুলিশ , চৌদ্দগ্রাম থানার পুলিশ এবং দমকল বাহিনীর সদস্যরা বাসের আহত যাত্রীদের উদ্ধার করে চৌদ্দগ্রামের বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়।

পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাইওয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যান এবং বাস ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে।

 

কুমিল্লায় গ্রাম্য সালিসে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার নাঙ্গলকোটে বাড়ির জায়গা নিয়ে বিরোধের মীমাংসায় গ্রাম্য সালিসে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (১৫ মার্চ) দুপুরে উপজেলার পেরিয়া ইউপির মাধবপুর গ্রামের দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় স‚ত্রে জানা যায়, ওই গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে জয়নাল আবেদীন (৬৫)এর জমির উপর এক বছর আগে তার ভাই আবুল হাশেম ঘর নির্মাণ করে। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছে। এনিয়ে কয়েক দফায় গ্রাম্য সালিস হয়। কিন্তু আবুল হাশেম সালিসের সিদ্ধান্তকে অমান্য করে আসছে।

আজ সকালে এলাকাবাসী পুনরায় বিরোধ মীমাংসায় সালিসে বসে। দীর্ঘক্ষণ উভয়পক্ষের কাগজপত্র দেখে সার্ভেয়ার (আমিন) সালিসেদারদের সামনে বিরোধপূর্ণ জায়গাটির সীমানা নির্ধারণ করতে গেলে আবুল হাশেমের লোকজন জয়নাল আবেদীনের লোকজনের উপর প্রথমে মরিচের গুড়ো ছিটিয়ে আহত করে। এরপর দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্বক জখম করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থার অবনতি ঘটায় আহতদের মধ্যে ৫ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে প্রেরণ করে।

নাঙ্গলকোট হাসপাতালের দায়িত্বরত ডাক্তার জানান, আহতদের মাথায়, পায়ে এবং শরীরের বিভিন্ন অংশে দেশীয় অস্ত্রের ও লাঠির আঘাতের চিহৃ রয়েছে। আহতরা হলেন,মৃত.আব্দুল মজিদের ছেলে জয়নল আবেদীন,তার স্ত্রী মাছুমা বেগম, তার ছেলে আব্দুল মতিন, সোলাইমান, লিটন, আব্দুল মতিনের ছেলে রুবেল, সোলায়মানের ছেলে মোশাররফ, নাতী,লোকমান,পুত্রবধ‚ রোকেয়া বেগম, শফিকের ছেলে রাজু, স্ত্রী ঝুমুর বেগম, জামাতা কামরুল।

এবিষয়ে গ্রাম্য সালিসদার সাবেক মেম্বার আবুল খায়ের বলেন, উভয়পক্ষের কাগজপত্র নিয়ে যখন আমিন জায়গার সীমানা নির্ধারণ করবে তখনই আবুল হাশেমের লোকজন মরিচের গুড়ো ছিটিয়ে সংঘর্ষের সৃষ্টি করে। এঘটনায় জয়নাল আবেদীন পরিবারের ১০ সদস্য আহত হয়েছে।

সরেজমিনে গিয়ে অভিযুক্ত আবুল হাশেমের পরিবারের কাউকে পাওয়া যায়নি। ঘটনটার পর থেকে তারা পলাতক রয়েছে।

এব্যাপারে নাঙ্গলকোট থানার ওসি মো. নজরুল ইসলাম পিপিএম জানান, ঘটনাটি শোনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ৫ জন কুমিল্লা মেডিকেল হাসপাতালে ভর্তি রয়েছে। এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুমিল্লায় সড়কে সিএনজি ব্যারিকেড দিয়ে ডাকাতি, আহত ১০

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার চান্দিনার ডুমুরিয়া সড়কে বুধবার রাতে ব্যারিকেড দিয়ে সিএনজি অটোরিকশায় ডাকাতি হয়েছে। এ ঘটনায় ১০ জন আহত হয়েছেন।

আহতরা হলেন- চাঁদপুরের কচুয়ার উজানী গ্রামের আবুল বাশারের ছেলে মো.শিপন, একই গ্রামের মো. বিল্লাল হোসেনের ছেলে মো. বোরহান, তার ভাই আশিক এলাহি, কুমিল্লার চান্দিনার বাড়েরা ইউপি টাটেরা গ্রামের আজিজুর রহমানের ছেলে মো. সিরাজুল ইসলাম, মহারং গ্রামের আবদুর রশিদের ছেলে মো. জাহাঙ্গীর আলম, বদরপুর গ্রামের দীপক, শালুচর গ্রামের মো. মজিব, মাইজখার গ্রামের মো. সোহেল, দোবারিয়া গ্রামের আবদুর রহিম ব্যাপারির ছেলে আমির হোসেন, রামচন্দ্রপুর গ্রামের জয়ন্ত।

সিএনজি চালক মো. আকতার ও পিকআপের চালক মো. জাহাঙ্গীর আলম বলেন, ১৫ জনের একদল সশস্ত্র ডাকাত তিনভাগে বিভক্ত হয়ে সড়কে ব্যারিকেড দিয়ে গাড়ির গতিরোধ করে এঘন্টা লুটপাট করে। এসময় ছুরি, রাম দা, হকিস্টিক দিয়ে যাত্রীদের আঘাত করে মো.শিপন কাছ থেকে নগদ ২ হাজার ও ১টি মোবাইল সেট, একই গ্রামের মো. বিল্লাল হোসেনের ছেলে মো. বোরহানের কাছ থেকে ১ হাজার ৫ শত টাকা ও ১টি মোবাইল সেট ও তার ভাই আশিক এলাহির কাছ থেকে নগদ ১৮ হাজার টাকা ও মোবাইল সেট, মো. সিরাজুল ইসলামের কাছ থেকে ২৫ হাজার ৭’শ টাকা ও ১টি মোবাইল সেট, মো. জাহাঙ্গীর আলম এর কাছ থেকে ৫ হাজার টাকা ও ১ টি মোবাইল সেট, দীপকের কাছ থেকে ৩ হাজার ২০০ ও মোবাইল সেট, মো. মজিবের কাছ নগদ ৪ হাজার টাকা ও মোবাইল সেট, মো. সোহেলের কাছ থেকে ১ হাজার ২৭০ টাকা ও মোবাইল সেট, আমির হোসেনকে কাছ থেকে ১ হাজার টাকা ও মোবাইল সেট, জয়ন্তের কাছ থেকে নগদ ১ হাজার ও একটি মোবাইলসেট ছিনিয়ে নিয়ে যায়। এর মধ্যে তিনজনকে ছুরিকাঘাত করা হয়।

চান্দিনা থানার ওসি মো. আবুল ফয়সাল বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি। ভুক্তভোগীদের কাছ থেকে পুলিশ তথ্য নিয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।

কুমিল্লার বরুড়ায় যাত্রী নিয়ে বাস খালে, আহত ১০

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার বরুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খালে পড়ে অন্তত ১০যাত্রী আহত হয়েছে। সোমবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভাউকসার বাজার সংলগ্ন এলাকায় দোয়েল সুপার পরিবহনের একটি বাস বাস্তার পাশে খালে পড়ে এ দুঘটনা ঘটে। তাৎক্ষনিক ভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কুমিল্লা থেকে বাতেরস্বর গামী দোয়েল সুপার পরিবহনের যাত্রীবাহী একটি বাস উপজেলার ভাউকসার পশ্চিম বাজার টার্নিংয়ে পৌছেলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে খালে পড়ে যায়। এতে বাসে থাকা অন্তত ১০যাত্রী আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে জেলার বিভিন্ন পাসপাতালে ভর্তি করা হয়। তবে এ রিপোর্ট লিখা পর্যন্ত আহতদের কারো নাম-পরিচয় জানা যায়নি।

লাকসামে জাতীয় পার্টির নেতা সাবেক এমপি আলমগীরের নেতাকর্মীদের ওপর হামলা, আহত ১০

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার লাকসামে জাতীয় পার্টির নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে ১০ জনকে আহত করাসহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরেরও অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছেন জাতীয় পার্টির নেতাকর্মীরা।

শুক্রবার (৫ অক্টোবর) লাকসাম রেলওয়ে জংশন এলাকায় এই ঘটনা ঘটে।

লাকসাম উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবুল কাসেম ভূঁইয়া বলেন, ‘জাতীয় পার্টির এটিএম আলমগীর কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে মহাজোটের মনোনয়ন প্রত্যাশী। শুক্রবার লাকসাম উপজেলা জাতীয় পার্টি এজন্য তাকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করে। এছাড়া দলীয় নেতাকর্মীদের সঙ্গে আলোচনা সভাও ছিল তার। পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার দুপুরে এটিএম আলমগীর ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেনে এসে লাকসাম জংশন স্টেশনে নামার কথা। নেতাকর্মীরা তাকে স্বাগত জানাতে সকাল থেকেই স্টেশনে আসতে শুরু করে। এ খবর পেয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েক শ’ নেতাকর্মী স্টেশন এলাকায় এসে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এ সময় তিনটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি পিকআপ ভাঙচুর করে তারা। এতে আমাদের ১০ জনের বেশি নেতাকর্মী আহত হয়।

এটিএম আলমগীর বলেন, ‘ওই ক্যাডাররা প্রথমে আমার নেতাকর্মীদের ওপর হামলা করে। এছাড়া আমার ওপর হামলা করাসহ আমাকে লাকসামে প্রবেশে বাধা দেওয়ার জন্য রেলওয়ে স্টেশনে অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান নেয়। এ নিয়ে প্রশাসন নীরব ভূমিকা পালন করেছে।’

এ প্রসঙ্গে লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইউনুস ভূঁইয়া বলেন, ‘আমি এ ব্যাপারে কিছুই জানি না। আমার মনে হয়, তাদের এসব অভিযোগ মনগড়া।’

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোজ কুমার দে বলেন, ‘আমাকে এখনো কেউ এসব বিষয়ে জানায়নি। লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’