Tag Archives: কুবিতে

কুবিতে রক্তদাতা সংগঠন

কুবিতে রক্তদাতা সংগঠন বন্ধু’র নতুন কমিটি ঘোষণা

 

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একমাত্র স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন ‘বন্ধু, কুমিল্লা বিশ্ববিদ্যালয়’ এর নতুন কার্যনির্বাহী কমিটি – ২০২৫ ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন করা হয়।

এতে সভাপতি নির্বাচিত হয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ১৪ তম ব্যাচের শিক্ষার্থী মহিউদ্দিন , সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ফার্মেসি বিভাগের ১৪ তম ব্যাচের শিক্ষার্থী তরিকুল এবং হেলথ্ টিমের আহ্বায়ক নির্বাচিত হয়েছেন ফার্মেসি বিভাগের ১৪ তম ব্যাচের শিক্ষার্থী সোহানুল ইসলাম শাওন।

এছাড়াও অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, সহ সভাপতি দীপু চক্রবর্তী, সহ সভাপতি আবু শামা। যুগ্ম সাধারণ সম্পাদক, চৌধুরী মাসাবীহ, যুগ্ম সাধারণ সম্পাদক শারমিন সুলতানা আঁখি। সাংগঠনিক সম্পাদক নাঈমুর রহমান ভূঁইয়া, সংগঠনিক সম্পাদক সাইবুর রহমান, সংগঠনিক সম্পাদক আব্দুর রহমান আস সাদী। দপ্তর সম্পাদক আল মাসুম হোসাইন, উপ-দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম শ্যামল। অর্থ সম্পাদকঃ ফারজানা হাফছা, উপ-অর্থ সম্পাদক রাসেল মিয়া। প্রচার ও প্রকাশনা সম্পাদক রোহান রাব্বি, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আকাশ আলী। শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক শফি আলম, উপ শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক সোহেল রানা। আপ্যায়ন বিষয়ক সম্পাদক শাহিন ইয়াসার, উপ আপ্যায়ন বিষয়ক সম্পাদক ইসমাইল কাজী।

তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাজমুল হুদা শাওন, উপ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকঃ মাহবুব হাসান। ক্রীড়া সম্পাদক সাইফুল মালেক আকাশ, উপ ক্রীড়া সম্পাদক মাহাবুর রহমান, উপ ক্রীড়া সম্পাদক নয়ন অধিকারী। ছাত্রী বিষয়ক সম্পাদক নুসরাত জাহান, উপ-ছাত্রী বিষয়ক সম্পাদকঃ ইসরাত বিথী, উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক খাইরুন নাহার কুমকুম।

কার্যকারী সদস্য – শাওন সূত্রদর অভ্র, মামুনুর রাশিদ, মোঃ তাওহীদুল ইসলাম, মাহিন উদ্দীন, ইকবাল হায়দার ইমন, মোরসালিনা আক্তার, হাসিবুর রহমান, শাহাবুল ইসলাম ভূঁইয়া, নাদিমুল ইসলাম, সাদিক।

হেলথ কমিটির যুগ্ম আহবায়ক যারিন তাসনিম, উম্মে এশা, আরিফুল ইসলাম রনি, সুমাইয়া আক্তার ফারিহা, ফাতেমা আক্তার সালমা

সদস্য – আলী আহসান মুজাহিদ, কামরুন নাহার কণিকা, জাকিয়া সুলতানা, মাসুম এলাহি সিয়াম, জেরিন সুলতানা স্মৃতি, মোঃ সুমন।

উল্লেখ্য, এই কমিটি ২০২৪-২৫ সেশনে এক বছরের জন্য অনুমোদিত হয়েছে।

মহা সমারোহে কুবিতে সরস্বতী পূজা উদযাপন

মহা সমারোহে কুবিতে সরস্বতী পূজা উদযাপন

 

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) উদ্‌যাপিত হয়েছে শ্রী শ্রী সরস্বতী পূজা। বাণী অর্চনার মধ্যদিয়ে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। পরে প্রতিমা স্থাপন, পুষ্পাঞ্জলি, পূজা অর্চনা, প্রসাদ বিতরণের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম এ ধর্মীয় উৎসব পালন করা হয়। সোমবার (৩ ফেব্রুয়ারি) ক্যাম্পাসের মুক্তমঞ্চে এ পূজার আয়োজন করা হয়।

এ সময় কুবির পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি সৌরভ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দী, সিএসই বিভাগের সহকারী অধ্যাপক পার্থ চক্রবর্তী, একাউন্টিং বিভাগের অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেব, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. স্বপন মজুমদার, কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. বনানী বিশ্বাস ইংরেজি বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ও শিক্ষার্থীরা পূজা অর্চনায় অংশ নেন।

এ সময় পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক সজিব বিশ্বাস বলেন, আজকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পূজা উদযাপন পরিষদ কর্তৃক আয়োজিত শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। প্রক্টরিয়াল বডির সহযোগিতার মাধ্যমে আমরা আমাদের ক্যাম্পাসে সরস্বতী পূজাটা একটা আনন্দ মুখর পরিবেশের উদযাপন করতে পেরেছি। আমার শিক্ষক মন্ডলী ও ছোট ভাই বোনদের নিরলস পরিশ্রমের মাধ্যমে আমরা আজকের এই পূজাটা সম্পূর্ণ করতে পেরেছি। সেই সাথে আমাদের এই অনুষ্ঠানে অনেকে উপস্থিত হয়েছেন, তাদেরর মাধ্যমে আমাদের অনুষ্ঠানটা প্রাণবন্ত হয়েছে। আমরা চাই প্রতিবছরের মতো আগামী বছরগুলোতেও যেন এমন করে পূজা উদযাপন করতে পারি।

কুবিতে ২য় সমাবর্তন হবে

কুবিতে ২য় সমাবর্তন হবে আগামী বছর: উপাচার্য

কুবিতে ২য় সমাবর্তন হবে আগামী বছর: উপাচার্য

কুবি প্রতিনিধি:

২০২৫ সালের শুরুতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২য় বারের মতো সমাবর্তন আয়োজনের ঘোষণা দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো: হায়দার আলী।

বুধবার (২০ নভেম্বর) সকালে ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই ঘোষণা দেন তিনি।

এসময় তিনি আরও বলেন, আমরা ভেবেছি নতুন ক্যাম্পাসে গেলে সমাবর্তনের আয়োজন করবো। কিন্তু আমার এখন মনে হচ্ছে ক্যাম্পাসে কাজ করার মতো অনেকে আছে। যাদেরকে নিয়ে কাজ করলে সমাবর্তন আয়োজন করা সম্ভব। ইতোমধ্যে কয়েকটা ব্যাচ সমাবর্তনের বাকি রয়ে গেছে। জানুয়ারী বা ফেব্রুয়ারীর শুরুতে যাদের ফলাফল আসবে তাদেরকে সহ সমাবর্তন আয়োজন করবো আমরা।

নবীন বরণ অনুষ্ঠানে এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, প্রক্টর অধ্যাপক ড. মো: আবদুল হাকিমসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

কুবিতে দুইদিন ব্যাপী

কুবিতে দুইদিন ব্যাপী আইটি ফেস্ট দ্বিতীয় দিনের মতো চলছে

কুবিতে দুইদিন ব্যাপী আইটি ফেস্ট দ্বিতীয় দিনের মতো চলছে

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) দ্বিতীয় দিনের মতো চলছে ‘আলবাইক প্রেজেন্টস কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইটি ফেস্ট ২০২৪’।

শুক্রবার (১৫ নভেম্বর) দ্বিতীয় দিনে সকাল দশটায় প্রোগ্রাম শুরু হয়ে বিকাল ৪:৪৫ মিনিটে পুরষ্কার ও সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে দুইদিন ব্যাপী আইটি ফেস্টের সমাপ্তি ঘোষণা করা হবে।

ফেস্টের দ্বিতীয় দিনে প্রযুক্তি প্রেমীদের জন্য আরও উত্তেজনাপূর্ণ ইভেন্ট রয়েছে। সমাপনী দিনে আয়োজনের মধ্যে ডাটাথন, রোবো সকার, এবং ই-স্পোর্টস (PES) সহ আইসিটি অলিম্পিয়াডের মতো জনপ্রিয় প্রযুক্তিভিত্তিক প্রতিযোগিতা।

প্রথম দিনে সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী ফেস্টটির উদ্বোধন করেন, যা বিকেল ৩ টায় শেষ হয়। আয়োজনের মধ্যে ছিল আইটি বিষয়ক বিতর্ক, দাবা, টাইপিং মাস্টার সহ মোট চারটি ইভেন্ট।

এছাড়া, দর্শকদের জন্য থাকবে আলবাইক রেস্তোরাঁর ফুড কোর্ট এবং Tech Titans-এর স্টল, যেখানে বিনামূল্যে ল্যাপটপ সার্ভিসিংয়ের সুবিধা প্রদান করা হবে। শিক্ষার্থীরা তাদের কৌশলগত চিন্তা ও উদ্ভাবন নিয়ে প্রোজেক্ট শোকেসে অংশগ্রহণের সুযোগ পাবে।

সংগঠনটির সভাপতি শিহাব উদ্দিন হিমেল বলেন, “আমি মনে করি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো এ ধরনের আয়োজনের মাধ্যমে আমাদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হলো। প্রযুক্তি ও উদ্ভাবনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের প্রতিভা প্রদর্শনের সুযোগ করে দিতে পেরে আমরা অত্যন্ত গর্বিত। আশা করি, এই ফেস্ট শিক্ষার্থীদের আইটি দক্ষতা বাড়াতে এবং প্রযুক্তির প্রতি আগ্রহকে আরও গভীর করবে। এমন আয়োজন ভবিষ্যতে নিয়মিত হবে এবং বিশ্ববিদ্যালয়কে প্রযুক্তিগত ক্ষেত্রে এক অনন্য উচ্চতায় পৌঁছাতে সাহায্য করবে।”

সেক্রেটারি তৌসিফ বিন পারভেজ বলেন, ফেস্টে হাজারাধিক শিক্ষার্থী রেজিস্ট্রেশন করে দশটি ভিন্ন সেগমেন্টে প্রতিযোগিতায় অংশ নিয়েছে। এই ধরনের আয়োজন তরুণ প্রজন্মের মধ্যে প্রযুক্তি শিক্ষার প্রসারে এবং সৃজনশীল চিন্তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়। ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে এই ধরনের আয়োজনের মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় দেশের তথ্যপ্রযুক্তি শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা যায়।

এছাড়াও, দ্বিতীয় দিনের ফেস্টে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ৭০ জন এবং কলেজ এবং স্কুল পর্যায়ের দেড়শো শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

কুবিতে স্কিল ডেভেলপমেন্ট

কুবিতে স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা

কুবিতে স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা

চাঁদনী আক্তার, কুবি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও সমস্যা সমাধানে সক্ষমতা অর্জনের উদ্দেশ্যে গঠিত “স্কিল ডেভেলপমেন্ট ক্লাব অফ কুমিল্লা ইউনিভার্সিটি” প্রথমবারের মতো তাদের কার্যনির্বাহী কমিটি প্রকাশ করেছে। মঙ্গলবার (৮ অক্টোবর) ক্লাবটির অফিসিয়াল ফেসবুক পেজে ৭ সদস্য বিশিষ্ট এ কমিটির ঘোষণা দেওয়া হয়।

মার্কেটিং বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী মোঃ মুজাহীদুল ইসলাম সভাপতি এবং ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের একই ব্যাচের শিক্ষার্থী হাছিন মাহতাব মাহিন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

ক্লাবটির মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের বিভিন্ন ক্ষেত্রে দক্ষতার উন্নয়ন, সমস্যা সমাধানে নেতৃত্ব প্রদান এবং শিক্ষাগত অগ্রগতি নিশ্চিত করা। এই সংগঠনটি শিক্ষার্থীদের ব্যক্তিগত ও পেশাগত উন্নয়নে সহায়তা করার পাশাপাশি চাকরির সম্ভাবনা, নেতৃত্বের সক্ষমতা এবং উদ্যোক্তা মানসিকতা গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি তানজিম আহমেদ ও হুরে জান্নাত অর্ণা, যুগ্ম সাধারণ সম্পাদক খান মোহাম্মদ সালেহ্, সাংগঠনিক সম্পাদক মীর আবু জাফর এবং অর্থ সম্পাদক আনিকা তাবাসসুম সাদিয়া।

কুবিতে নতুন প্রো-ভিসি

কুবিতে নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. মাসুদা কামাল

কুবিতে নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. মাসুদা কামাল

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নতুন প্রো ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ পেয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের অধ্যাপক ড. মাসুদা কামাল।

রবিবার (২২ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপন বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করে হয়, প্রো ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে চার বছর হবে। এই পদে তারা বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন। এছাড়াও বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ও ভাইস চ্যান্সেলর কর্তৃক তারা প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

উল্লেখ্য গত ২৮ আগস্ট কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য অধ্যাপক ড. হুমায়ুন কবির পদত্যাগ করেন।

কুবিতে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট

কুবিতে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট আয়োজন নিয়ে শঙ্কা

কুবিতে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট আয়োজন নিয়ে শঙ্কা

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) এবার আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা আয়োজন নিয়ে জেগেছে শঙ্কা। প্রশাসন না থাকায় ফুটবল প্রতিযোগিতা আয়োজন করা সম্ভব হচ্ছে না বলে জানান শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক মনিরুল আলম।

প্রতিটি প্রতিযোগিতামূলক খেলার আয়োজন করতে প্রশাসনের প্রয়োজন হয়। এছাড়া নিরাপত্তার জন্য প্রক্টোরিয়াল বডির প্রয়োজন আছে। প্রশাসনিক সহযোগিতা ছাড়া এত বড় প্রতিযোগিতার আয়োজন করা সম্ভব হয় না। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজারার, প্রক্টোরিয়াল বডি না থাকায় ফুটবল প্রতিযোগিতার আয়োজন নিয়ে শঙ্কা জেগেছে শিক্ষার্থীদের মাঝে।

ফুটবল প্রতিযোগিতা আয়োজন নিয়ে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ শাকিল বলেন, আমাদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা অত্যন্ত জরুরি। আমাদের মন চাঙ্গা রাখার জন্য খেলাধুলা প্রয়োজন আছে। আর এটা টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে হয়ে থাকে। কিন্তু এবার ফুটবল টুর্নামেন্ট আয়োজনের সময় চলে যাচ্ছে কিন্তু প্রশাসন না থাকায় তা আয়োজন করা যাচ্ছে না। এমন একটি বড় টুর্নামেন্ট আয়োজন নিয়ে রয়েছে শঙ্কা।তাই আমরা চাই সকল সংকট দ্রুত সময়ের মধ্যে সমাধান হোক। এবারো ফুটবল টুর্নামেন্ট আয়োজন হোক।

এছাড়া প্রতিবারের ন্যায় এবারো যদি বিশ্ববিদ্যালয়ের আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্ট আয়োজন হয় তাহলে শিক্ষার্থীরা উৎসবমুখোর পরিবেশে উপভোগ করতে পারবে। আমরা দেখেছি যখন ফুটবল টুর্নামেন্ট আয়োজন হয় তখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটা আমেজ বিরাজ করে। আমরা চাই ক্যাম্পাসে আবার উৎসবমুখোর পরিবেশ ফিরে আসুক এবং সেটা ফুটবল টুর্নামেন্টের আয়োজনের মাধ্যমেই হোক

শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক মনিরুল আলম বলেন, মূলত আমাদের এখানে উপাচার্য নেই। এছাড়া একটা প্রতিযোগিতার আয়োজন করা হলে সেখানে নিরাপত্তার বিষয় রয়েছে। বর্তমানে আমাদের এখানে প্রক্টোরিয়াল বডিও নেই। এজন্য এখন ফুটবল প্রতিযোগিতার আয়োজন সম্ভব হচ্ছে না। তবে আমরা সকল ধরনের প্রতিযোগিতার আয়োজন করবো। নতুন উপাচার্য আসলে আমরা ওনার সাথে কথা বলে এবছরের মধ্যেই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করবো। ফুটবল ছাড়াও এবছর সকল ধরনের প্রতিযোগিতা আয়োজন করবো।

প্রসঙ্গত, গতবছর আঃন্তবিভাগ ফুটবল প্রতিযোগিতায় আইন বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় প্রত্নতত্ত্ব বিভাগ।

কুবিতে সাবেক উপাচার্যের

কুবিতে সাবেক উপাচার্যের মদদে ৬০ লাখ টাকা আত্মসাতের চেষ্টা প্রকৌশল অধিদপ্তরের

কুবিতে সাবেক উপাচার্যের মদদে ৬০ লাখ টাকা আত্মসাতের চেষ্টা প্রকৌশল অধিদপ্তরের

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) স্পোর্টস গ্যালারি নির্মাণ ও উপাচার্যের বাংলো মেরামতে খরচ হয় ৪৮ লাখ ২৬ হাজার তিনশো এক টাকা। কিন্তু সেই বিল ৫৯ লাখ ৬৮ হাজার টাকা বাড়িয়ে ১ কোটি ৭ লাখ টাকা দেখিয়েছে কুবির প্রকৌশল দপ্তর।

গত ৫ই আগস্ট ছাত্রজনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে দেশের বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের দূর্নীতির চিত্র সামনে আসছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে উঠে এসেছে অর্থ লোপাটের এমন ভয়াবহ চিত্র।

অনুসন্ধানে দেখা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈনের মদদে মাত্র দুটি কাজ থেকেই প্রায় ৫৬% টাকা আত্মসাতের চেষ্টা করেন কুবির প্রধান প্রকৌশলী শহীদুল ইসলাম।

শহীদুলের দাবি উপাচার্য মঈন যেভাবে বিল করতে বলেছেন তিনি সেভাবে বিল প্রস্তুত করেছেন। এখানে তার করার কিছু ছিলো না।

অভিযোগ রয়েছে ঠিকাদারের সাথে যোগসাজশ করে টাকা নিতো প্রকৌশলী শহীদুল ইসলাম। সেই টাকা থেকে একটা নিদিষ্ট পরিমাণ টাকা চলে যেতো উপাচার্যের কাছে। এখন উপাচার্য চলে যাওয়ার কারণে উপাচার্যের উপর দোষ চাপিয়ে দিচ্ছে।

খোঁজ নিয়ে জানা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে খেলোয়াড়দের জন্য নির্মিত স্পোর্টস গ্যালারী ও বাস্কেটবল গ্রাউন্ড কাজ পান ড্রিম ইঞ্জিনিয়ারিং নামের একটা কোম্পানি। যার টেন্ডার আইডি নং ৯৩৭১৪৯। এই কাজের কার্যাদেশ মূল্য ধরা হয়েছিল চুরাশি লক্ষ একানব্বই হাজর তেইশ টাকা। অন্যদিকে উপাচার্যের বাংলো সংস্কারের কাজ পান ওরিয়েন্টাল নামে এক ঠিকাদারি প্রতিষ্ঠান। যার টেন্ডার আইডি নং ৯৫০৭১৮ এর কার্যাদেশ মূল্য ছিল তেইশ লক্ষ চার হাজার একশত ষাট টাকা।

তবে সরকারের পতনের ফলে উপাচার্য অধ্যাপক ড এএফএম আবদুল মঈন পদত্যাগ করলে উল্টে যায় সবকিছু। খোঁজ নিয়ে জানা যায়, ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো টাকার জন্য আবেদন করলে আবেদনের প্রেক্ষিতে সরেজমিন পরিদর্শন শেষে বিল আসে ঊনচল্লিশ লক্ষ আটাত্তর হাজার সাতশত উনত্রিশ টাকা ও আট লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশত বাহাত্তর টাকা। কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী সবুজ বড়ুয়া ও মোহাম্মদ মফিজুল ইসলামের সাক্ষরিত একটি বিলের কপিতে দেখা যায় এই বিল যথাক্রমে তিরাশি লক্ষ চৌষট্টি হাজার সাতশত বাহাত্তর টাকা ও তেইশ লক্ষ চার হাজার একশত ষাট টাকা।

প্রকৌশল দপ্তরের সাথে কথা বলে জানা যায়, এই বিল দপ্তরের কেউ করে নাই। প্রধান প্রকৌশলী মোহাম্মদ শহীদুল ইসলাম নিজে টাইপ করে জোর করে অন্য প্রকৌশলীদের সাক্ষর করান। ওই সময় তিনি বলেন, উপাচার্য স্যার সবকিছুর জিম্মাদার আপনাদের এত চিন্তা কিসের? আপনারা স্বাক্ষর করেন ওনি বিল আটকে রাখবে কাজ শেষ হলে বিল দিবেন তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রকৌশলী বলেন, কাজ চলাকালীন অনেক বার আমাদেরকে বাংলোতে ডেকে নিয়ে আজেবাজে বকতো উপাচার্য স্যার। এমনকি উপাচার্য স্যার ও শহীদুল স্যার ঢাকায় থাকা অবস্থায় আমাদের অপরিচিত নাম্বার থেকে নানা রকম হুমকি দেওয়া হতো। ওই সময় নিজের চাকরি চলে যাওয়ার ভয়ে কিছু বলার সুযোগ ছিল না। টাকার বিষয়ে শহিদুল ইসলাম যা বলে উপাচার্য স্যার ও সেই কথায় বলেন।

অর্থ দপ্তরের সূত্রে জানা যায়, প্রকৌশল দপ্তর বিলের টাকা নিতে দুইবার বিলের কপি জমা দেন। কিন্তু বিলের মধ্যে গরমিল থাকার কারণে অর্থ দপ্তর বিলের কপি রিসিভ করতে অপারগতা প্রকাশ করেন। অর্থ দপ্তর সরেজমিনের বিল এবং কাজের তদারকি বিষয়ে জানতে প্রকৌশল দপ্তরে চিঠি দিলে তারা উল্লেখিত বিল উপস্থাপন করেন।

কিন্তু ৫ আগস্ট আওয়ামী সরকার পতন হলে তড়িঘড়ি করে করে ৯ ফেব্রুয়ারি সরেজমিন পরিদর্শনের কথা (ব্যাকডেইট দিয়ে) গত ৭ আগস্ট আরেকটি বিল উত্থাপন করেন প্রকৌশলী অধিদপ্তর। এই বিল উত্থাপন করার আগও দুইবার পরিবর্তন হয় এই বিল। গত ১৪ জুলাই টাকা চেয়ে চিঠি দেয় প্রকৌশল দপ্তর। ইস্যু করা চিঠিতে বিল উপস্থাপন করেন আটান্ন লক্ষ পাঁচ হাজার টাকা ও পনেরো লক্ষ উনসত্তর হাজার টাকা । সেই চিঠি নিয়ে টাকা দিতে অপারগতা প্রকাশ করলে ৭ আগস্ট পুনরায় বিলের কপি দেয় প্রকৌশল দপ্তর। সেখানে বিলের পরিমাণ উল্ল্যেখ করা হয় উনচল্লিশ লক্ষ আটাত্তর হাজার সাতশত উনত্রিশ টাকা ও আট লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশত বাহাত্তর টাকা। তবে সকল বিলের কপিতে ৩০জুনের কথা উল্লেখ করা হয়েছে।

এবিষয়ে ড্রিমের ঠিকাদার মোস্তাক বলেন, আমরা কাজ শেষ করেছি। কিন্তু তারা টাকা দিচ্ছে না। বিলের জন্য চিঠি দিলেও নানান কারণে বিল আটকে দিচ্ছে। প্রকৌশলী আব্দুল লতিফ, মুফিজুল ইসলাম এবং ড্রিমের ম্যানেজার ফয়সাল টাকা দাবি করছে।

তবে টাকার বিষয়ে ড্রিমের ম্যানেজার ফয়সাল বলেন, আমার কাছে কেউ কোন টাকা চাইনি, মোস্তাক ভাইয়ের কাছে চাইছে কিনা জানি না।
পরে ঠিকাদার মোস্তফার কাছে টাকা চাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাকে আমার ইঞ্চিনিয়ার বলছিল।

টাকা দাবির বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রকৌশল দপ্তরের তত্ত্বাবধায়ক আব্দুল লতিফ বলেন, মোস্তক আমার কাছে এসে বলে ভিসি স্যার, পিডি স্যার(শহীদুল ইসলাম) মেনে নিয়েছে। আপনার বিলে সই করতে সমস্যা কোথায়? কত টাকা লাগবে আপনার? তখন আমি বলি চল্লিশ লক্ষ টাকার কাজে চুরাশি লক্ষ টাকার বিল করা কাগজে আমি সই করবো না। যদি তারা টাকা দিয়ে দেয় তাহলে আমার কোন সমস্যা নেই।

তিনি আরও বলেন, আমি তাদের কাছে কোন ধরনের টাকা চাইনি। বরং আমি সরেজমিনে যত টাকার কাজ হয়েছে তত টাকার রিপোর্ট করেছি। যারা নিয়মিত ঠিকাদার থেকে টাকা খায় তারা আমার নামে অপপ্রচার করতেছে।

এ বিষয়ে প্রকৌশলী শহীদুল ইসলাম বলেন, আমি সকল কাজ অন্য প্রকৌশলীদের ভাগ করে দিয়েছি। আমার চেয়ে তারা ভালো বলতে পারবে। সরকার পতনের পর কেন এত বড় বিল এত কম হয়ে গেল জানতে চাইলে তিনি আমতা আমতা করে বলেন, ওটা বিল ছিল না ড্রাফট ছিল। বিল তিনবার কেন পরিবর্তন হলো জানতে চাইলে তিনি বলেন সেটা আমার জানা নাই। বিলে ব্যাকডেইট দিয়ে কেন স্বাক্ষর করলেন সেটা জানতে চাইলে প্রথমে স্বীকার করে বলেন জুন ক্লোজিং এর বিষয় ছিল, এছাড়াও এই ধরনের কাজগুলোতে এই রকম হয় । সেজন্য আমরা হিসাব টা করে ফেলছি, পরে অস্বীকার করে বলেন এটা জুনের কাজ জুনেই শেষ করা হয়েছে কোন ব্যাকডেইট না।

প্রকল্প থেকে টাকা আত্মসাতের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, টাকা আত্মসাতের প্রশ্নই আসে না। ভিসি স্যার আমাকে যে রকম নির্দেশনা দিয়েছেন আমি সে রকম ই করেছি।