Tag Archives: ঘোষণা

কুবিতে রক্তদাতা সংগঠন

কুবিতে রক্তদাতা সংগঠন বন্ধু’র নতুন কমিটি ঘোষণা

 

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একমাত্র স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন ‘বন্ধু, কুমিল্লা বিশ্ববিদ্যালয়’ এর নতুন কার্যনির্বাহী কমিটি – ২০২৫ ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন করা হয়।

এতে সভাপতি নির্বাচিত হয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ১৪ তম ব্যাচের শিক্ষার্থী মহিউদ্দিন , সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ফার্মেসি বিভাগের ১৪ তম ব্যাচের শিক্ষার্থী তরিকুল এবং হেলথ্ টিমের আহ্বায়ক নির্বাচিত হয়েছেন ফার্মেসি বিভাগের ১৪ তম ব্যাচের শিক্ষার্থী সোহানুল ইসলাম শাওন।

এছাড়াও অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, সহ সভাপতি দীপু চক্রবর্তী, সহ সভাপতি আবু শামা। যুগ্ম সাধারণ সম্পাদক, চৌধুরী মাসাবীহ, যুগ্ম সাধারণ সম্পাদক শারমিন সুলতানা আঁখি। সাংগঠনিক সম্পাদক নাঈমুর রহমান ভূঁইয়া, সংগঠনিক সম্পাদক সাইবুর রহমান, সংগঠনিক সম্পাদক আব্দুর রহমান আস সাদী। দপ্তর সম্পাদক আল মাসুম হোসাইন, উপ-দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম শ্যামল। অর্থ সম্পাদকঃ ফারজানা হাফছা, উপ-অর্থ সম্পাদক রাসেল মিয়া। প্রচার ও প্রকাশনা সম্পাদক রোহান রাব্বি, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আকাশ আলী। শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক শফি আলম, উপ শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক সোহেল রানা। আপ্যায়ন বিষয়ক সম্পাদক শাহিন ইয়াসার, উপ আপ্যায়ন বিষয়ক সম্পাদক ইসমাইল কাজী।

তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাজমুল হুদা শাওন, উপ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকঃ মাহবুব হাসান। ক্রীড়া সম্পাদক সাইফুল মালেক আকাশ, উপ ক্রীড়া সম্পাদক মাহাবুর রহমান, উপ ক্রীড়া সম্পাদক নয়ন অধিকারী। ছাত্রী বিষয়ক সম্পাদক নুসরাত জাহান, উপ-ছাত্রী বিষয়ক সম্পাদকঃ ইসরাত বিথী, উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক খাইরুন নাহার কুমকুম।

কার্যকারী সদস্য – শাওন সূত্রদর অভ্র, মামুনুর রাশিদ, মোঃ তাওহীদুল ইসলাম, মাহিন উদ্দীন, ইকবাল হায়দার ইমন, মোরসালিনা আক্তার, হাসিবুর রহমান, শাহাবুল ইসলাম ভূঁইয়া, নাদিমুল ইসলাম, সাদিক।

হেলথ কমিটির যুগ্ম আহবায়ক যারিন তাসনিম, উম্মে এশা, আরিফুল ইসলাম রনি, সুমাইয়া আক্তার ফারিহা, ফাতেমা আক্তার সালমা

সদস্য – আলী আহসান মুজাহিদ, কামরুন নাহার কণিকা, জাকিয়া সুলতানা, মাসুম এলাহি সিয়াম, জেরিন সুলতানা স্মৃতি, মোঃ সুমন।

উল্লেখ্য, এই কমিটি ২০২৪-২৫ সেশনে এক বছরের জন্য অনুমোদিত হয়েছে।

সাকিব-লিটন ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির

সাকিব-লিটন ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশের দল ঘোষণা

সাকিব-লিটন ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশের দল ঘোষণা

ডেস্ক রিপোর্ট:

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাকিব আল হাসানকে বোলিং নিষেধাজ্ঞার কারণে দলে রাখা হয়নি, ফলে শুধুমাত্র ব্যাটার হিসেবে তার সুযোগ পাওয়ার সম্ভাবনা ছিল কম। শেষমেশ সেটাই সত্যি হয়ে গেল। সাকিবকে বাদ দিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দলের স্কোয়াড ঘোষণা করা হলো।

অফফর্মের কারণে লিটন দাসও দলে জায়গা পাননি। ওপেনিংয়ের জন্য দলে রাখা হয়েছে সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম এবং তরুণ পারভেজ হোসেন ইমনকে।

দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন নাজমুল হোসেন শান্ত। তামিম ইকবাল আগেই অবসর গ্রহণ করেছেন, সাকিবও নেই। তবে অভিজ্ঞ মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদ আছেন।

স্পিন বোলিংয়ে মেহেদী হাসান মিরাজের সঙ্গে রিশাদ হোসেন ও নাসুম আহমেদ থাকবেন। পেস আক্রমণে তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমানের সঙ্গে তরুণ তানজিম হাসান সাকিব এবং নাহিদ রানা রয়েছেন।

চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা।

যুক্তরাষ্ট্র ইউক্রেনকে আরও

যুক্তরাষ্ট্র ইউক্রেনকে আরও ২৫০ কোটি ডলার সাহায্যের ঘোষণা

যুক্তরাষ্ট্র ইউক্রেনকে আরও ২৫০ কোটি ডলার সাহায্যের ঘোষণা

ডেস্ক রিপোর্ট:

যুক্তরাষ্ট্র ইউক্রেনকে আরও ২৫০ কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার (৩০ ডিসেম্বর) এই সহায়তার ঘোষণা দেন বলে এপি নিউজ জানিয়েছে।

বাইডেন বলেন, তার প্রশাসন ইউক্রেনে সামরিক সহায়তার এই বিশাল প্যাকেজ পাঠাবে। নতুনভাবে নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী জানুয়ারিতে দায়িত্ব গ্রহণ করবেন। তার আগে ইউক্রেনকে সহায়তা পাঠানোর জন্য বাইডেন প্রশাসন দ্রুত উদ্যোগ নিয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন এক বিবৃতিতে জানান, এই সহায়তার মধ্যে রয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন প্রতিরোধক অস্ত্র, উচ্চ সঞ্চারণশীল আর্টিলারি রকেট ব্যবস্থার সামগ্রী, ট্যাংক বিধ্বংসী অস্ত্র এবং কামানের গোলাবারুদ।

এপি জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার তিন সপ্তাহ আগে এই সহায়তার ঘোষণা দেওয়া হলো। তবে, ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের এই সহায়তার ভবিষ্যৎ নিয়ে ট্রাম্প ইতোমধ্যে প্রশ্ন তুলেছেন, যা ইউক্রেনীয় নেতাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। তারা আশঙ্কা করছেন, ট্রাম্পের প্রশাসনের অধীনে এই সহায়তা বন্ধ হয়ে যেতে পারে।

একই দিনে ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, রুশ বাহিনী দেশের উত্তর ও পূর্বাঞ্চলে একাধিক লক্ষ্যবস্তুকে আক্রমণ করে ২১টি ড্রোন ছোঁড়ে, যা ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী ভূপাতিত করেছে। রাশিয়া মোট ৪৩টি ড্রোন ছুঁড়েছিল বলে দাবি করা হয়েছে। চেরনিহিভ, নিপ্রোপেট্রোভস্ক, দোনেৎস্ক, খারকিভ, ওডেসা এবং পলতাভা অঞ্চলে ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছে ইউক্রেন।

ওডেসার গভর্নর ওলেফ কিপার জানান, ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে পাঁচটি বাসভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কেউ আহত হয়নি।

এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বেলগরোদ অঞ্চলে একটি ড্রোন প্রতিহত করেছে তারা। কুরস্কের আঞ্চলিক কর্মকর্তারা বলেন, সোমবার সকালে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।

জার্মানির পার্লামেন্ট ভেঙে দিলেন

জার্মানির পার্লামেন্ট ভেঙে দিলেন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্ক, আগাম নির্বাচন ঘোষণা

জার্মানির পার্লামেন্ট ভেঙে দিলেন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্ক, আগাম নির্বাচন ঘোষণা

ডেস্ক রিপোর্ট:

জার্মানির প্রেসিডেন্ট ফ্র্যাঙ্ক-ওয়ালটার স্টেইনমার দেশটির পার্লামেন্ট ভেঙে দিয়েছেন। গতকাল শুক্রবার সংসদ ভেঙে দিয়ে ২৩ ফেব্রুয়ারি নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন তিনি। দেশটির চ্যান্সেলর ওলাফ শোলজের প্রশাসনিক জোটের পতনের পরিপ্রেক্ষিতে এই ঘোষণা দেওয়া হয়েছে।

চলতি বছরের ৬ নভেম্বর শোলজের জনপ্রিয়তাহীন ও বিদ্বেষপূর্ণ তিন-দলীয় জোটের পতনের পর ১৬ ডিসেম্বর আস্থা ভোটে পরাজিত হন তিনি এবং বর্তমানে একটি সংখ্যালঘু সরকারের নেতৃত্ব দিচ্ছেন শোলজ। জার্মানির অচল অর্থনীতিকে কীভাবে চাঙ্গা করা যায়, তা নিয়ে বিতর্ক শুরু হলে শোলজ তার অর্থমন্ত্রীকে ৬ নভেম্বরেই বরখাস্ত করেছিলেন।

তৎকালীন বেশ কয়েকটি প্রধান দলের নেতা সম্মত হন যে, সংসদীয় নির্বাচন ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া উচিত, যা পূর্ব-পরিকল্পিত তারিখের ৭ মাস আগে।

পার্লামেন্ট ভেঙে দিয়ে নির্বাচন আহ্বান করা হবে কি না, তা ছিল প্রেসিডেন্ট স্টেইনমারের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। এই সিদ্ধান্ত নিতে তার কাছে ২১ দিনের সময় ছিল। সংসদ একবার ভেঙে দিলে ৬০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করতে হয়।

প্রচারে তুঙ্গে থাকা নির্বাচনী প্রস্তুতির মধ্যে একাধিক সমীক্ষায় দেখা গেছে, ফ্রেডারিখ মার্জের নেতৃত্বাধীন রক্ষণশীল বিরোধী ইউনিয়ন ব্লক শোলজের দলকে পিছনে ফেলেছে। পরিবেশবাদী গ্রিনসের ভাইস চ্যান্সেলর রবার্ট হ্যাবেক (শোলজ সরকারের অবশিষ্ট জোটসঙ্গী) ক্ষমতায় আসার জন্য লড়াই করছেন, তবে তার দল অনেকটাই পিছিয়ে রয়েছে।

যদি নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে মার্জের নেতৃত্বাধীন বিরোধী ইউনিয়ন ব্লক অন্তত একটি দলের সমর্থন নিয়ে পরবর্তী জোট সরকারের চ্যান্সেলর হতে পারেন। এই নির্বাচনের প্রধান ইস্যুগুলোর মধ্যে রয়েছে অভিবাসন, কীভাবে মন্থর অর্থনীতিকে চাঙ্গা করা যায় এবং রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধের ক্ষেত্রে কিয়েভকে কত পরিমাণে সাহায্য করা সম্ভব।

২০২৫ সালের বিশ্ব ইজতেমার তারিখ

২০২৫ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা

২০২৫ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা

ডেস্ক রিপোর্ট:

আগামী বছর দুই পর্বের বিশ্ব ইজতেমার তারিখ ও কাদের অধীনে হবে তা চূড়ান্ত হয়েছে। প্রথম পর্ব ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি শুরায়ী নেজামের অধীনে অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় পর্ব হবে ৭ থেকে ৯ ফেব্রুয়ারি সাদপন্থীদের অধীনে। রোববার (১৭ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সভাপতি তার স্বাগত বক্তব্যে উল্লেখ করেন যে, বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে বিশ্ব ইজতেমা দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবারের বিশ্ব ইজতেমার আয়োজন আরও সুন্দর ও মহিমান্বিত করতে হবে।

এতে আরও উল্লেখ করা হয়, ২০২৫ সালের ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব তাবলীগ জামাত বাংলাদেশ (মাওলানা মোহাম্মদ জুবায়েরের অনুসারী, শুরায়ী নেজাম) আয়োজিত হবে, এবং ৭ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত দ্বিতীয় পর্ব তাবলীগ জামাত বাংলাদেশ (মাওলানা সাদের অনুসারী) আয়োজন করবে।

বিশ্ব ইজতেমার মাঠ হস্তান্তরের বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম পর্বের আয়োজকরা তাদের আয়োজন শেষে ইজতেমার মাঠ বিভাগীয় কমিশনার ঢাকার নেতৃত্বে গঠিত বিশ্ব ইজতেমার মাঠ প্রস্তুতি সংক্রান্ত কমিটিকে ৪ ফেব্রুয়ারি বিকেল ৩টার মধ্যে বুঝিয়ে দেবেন। দ্বিতীয় পর্বের আয়োজকরা ৪ ফেব্রুয়ারি বিকেলে উক্ত কমিটি থেকে ইজতেমার মাঠ বুঝে নিবেন এবং ইজতেমা শেষে ১১ ফেব্রুয়ারি দুপুরে কমিটির কাছে মাঠ হস্তান্তর করবেন।

এছাড়া বিশ্ব ইজতেমার মাঠ প্রস্তুতি, আইন-শৃঙ্খলা রক্ষা এবং সার্বিক কার্যক্রম তদারকি সংক্রান্ত কমিটি গঠন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কুমিল্লা মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের

কুমিল্লা মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের ৬ দলের অধিনায়কের নাম ঘোষণা

কুমিল্লা মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের ৬ দলের অধিনায়কের নাম ঘোষণা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট ১৬-তম আসর ২০২৪ এর ৬ দলের অধিনায়কের নাম ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) রাত ৯ টায় ৬ দলের অধিনায়কের নাম ঘোষণা করা হয়েছে।

টুর্নামেন্টে অংশগ্রহণকরী ছয়টি দল হলো-

১) শালবন টাইগারস – অধিনায়ক: ইমতিয়াজ আহমেদ জিতু, সম্পাদক, দৈনিক আজকের কুমিল্লা।

২) গোমতী ওয়ারিয়রস – অধিনায়ক: সাদিক মামুন, স্টাফ রিপোর্টার, দৈনিক ইনকিলাব এবং সম্পাদক, প্রতি সময়।

৩) ময়নামতি রাইডার্স – অধিনায়ক: জহিরুল হক বাবু, সম্পাদক, কুমিল্লা নিউজ এবং দৈনিক আজকের পত্রিকা।

৪) ধর্মসাগর গ্ল্যাডিয়েটরস – অধিনায়ক: তামজীদ হোসেন লিপু, কুমিল্লা টোয়েন্টিফোর টিভি।

৫) মেঘনা চ্যালেঞ্জার্স – অধিনায়ক: মাহফুজ নান্টু, কুমিল্লা প্রতিনিধি, এনটিভি এবং দৈনিক বাংলা।

৬) ডাকাতিয়া ডায়নামাইটস – অধিনায়ক: তানভীর দিপু, কুমিল্লা প্রতিনিধি, ইন্ডিপেন্ডেন্ট টিভি।

প্রতিবছর কুমিল্লায় কর্মরত প্রিন্ট,ইলেকট্রনিক এবং অনলাই মিডিয়ার সাংবাদিকদের নিয়ে কুমিল্লা মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেন ক্রিয়া সংগঠক সাংবাদিক ইমতিয়াজ আহমেদ জিতু। প্রতি বছর কুমিল্লা স্টেডিয়ামে মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে সাংবাদিকদের মাঝে এক মিলন মেলার সৃষ্টি হয়।

 

কুবিতে স্কিল ডেভেলপমেন্ট

কুবিতে স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা

কুবিতে স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা

চাঁদনী আক্তার, কুবি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও সমস্যা সমাধানে সক্ষমতা অর্জনের উদ্দেশ্যে গঠিত “স্কিল ডেভেলপমেন্ট ক্লাব অফ কুমিল্লা ইউনিভার্সিটি” প্রথমবারের মতো তাদের কার্যনির্বাহী কমিটি প্রকাশ করেছে। মঙ্গলবার (৮ অক্টোবর) ক্লাবটির অফিসিয়াল ফেসবুক পেজে ৭ সদস্য বিশিষ্ট এ কমিটির ঘোষণা দেওয়া হয়।

মার্কেটিং বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী মোঃ মুজাহীদুল ইসলাম সভাপতি এবং ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের একই ব্যাচের শিক্ষার্থী হাছিন মাহতাব মাহিন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

ক্লাবটির মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের বিভিন্ন ক্ষেত্রে দক্ষতার উন্নয়ন, সমস্যা সমাধানে নেতৃত্ব প্রদান এবং শিক্ষাগত অগ্রগতি নিশ্চিত করা। এই সংগঠনটি শিক্ষার্থীদের ব্যক্তিগত ও পেশাগত উন্নয়নে সহায়তা করার পাশাপাশি চাকরির সম্ভাবনা, নেতৃত্বের সক্ষমতা এবং উদ্যোক্তা মানসিকতা গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি তানজিম আহমেদ ও হুরে জান্নাত অর্ণা, যুগ্ম সাধারণ সম্পাদক খান মোহাম্মদ সালেহ্, সাংগঠনিক সম্পাদক মীর আবু জাফর এবং অর্থ সম্পাদক আনিকা তাবাসসুম সাদিয়া।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের চারপাশকে ‘সাইলেন্ট জোন’ ঘোষণা

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের চারপাশকে ‘সাইলেন্ট জোন’ ঘোষণা

ডেস্ক রিপোর্ট:

শব্দদূষণ নিয়ন্ত্রণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের চারপাশের দেড় কিলোমিটার এলাকাকে ‘নীরব এলাকা’ বা ‘সাইলেন্ট জোন’ হিসেবে ঘোষণা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

রোববার (২৯ সেপ্টেম্বর) সকালের দিকে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসেন এক বার্তায় এ তথ্য জানান।

তিনি জানায়, এ সাইলেন্ট জোনের এলাকা হবে বিমানবন্দরের উত্তর এবং দক্ষিণ উভয় দিকের নির্ধারিত অঞ্চলটি স্কলাস্টিকা স্কুল থেকে হোটেল লে মেরিডিয়ান পর্যন্ত প্রসারিত।

বিমানবন্দরের আশেপাশে শব্দদূষণ নিয়ন্ত্রণে শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা-২০০৬ এর বিধি ৪ এর সঙ্গে সঙ্গতি রেখে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে বলে জানানো হয়। আগামী ১ অক্টোবর থেকে এই নিয়ম কার্যকর হবে।

পারমাণবিক অস্ত্র

পারমাণবিক অস্ত্র বাড়ানোর ঘোষণা দিলেন কিম

পারমাণবিক অস্ত্র বাড়ানোর ঘোষণা দিলেন কিম

ডেস্ক রিপোর্ট:

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন ঘোষণা দিয়েছেন যে তার দেশ পারমাণবিক অস্ত্রের সংখ্যা দ্রুতগতিতে বাড়াবে।

উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার দেওয়া এক ভাষণে তিনি এই ঘোষণা দেন। রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ’র বরাতে রয়টার্স এই খবর নিশ্চিত করেছে।

কিম জং উন বলেন, উত্তর কোরিয়ার পারমাণবিক সক্ষমতা আরও জোরদার করতে হবে। এই লক্ষ্যে তারা একটি পারমাণবিক শক্তি নির্মাণনীতি বাস্তবায়ন করছে। একই সঙ্গে, রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করতে যেকোনো সময় পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রস্তুতি থাকা প্রয়োজন।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের থেকে আসা বিভিন্ন হুমকি মোকাবিলার জন্য উত্তর কোরিয়ার শক্তিশালী সামরিক উপস্থিতি নিশ্চিত করা জরুরি।

আগামী ২৮ অক্টোবর মহাসমাবেশের ঘোষণা বিএনপির

আগামী ২৮ অক্টোবর মহাসমাবেশের ঘোষণা বিএনপির

ডেস্ক রিপোর্ট:

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আগামী ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ ঘোষণা করেছে বিএনপি। বুধবার (১৮ অক্টোবর) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে অনুষ্ঠিত সমাবেশ থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

ঘোষিত কর্মসূচিকে আংশিক কর্মসূচি উল্লেখ করে তিনি বলেন, মহাসমাবেশ থেকে আমাদের মহাযাত্রা শুরু হবে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা ও মুক্তি এবং সরকারের পদত্যাগের এক দফা দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক এবং দক্ষিণের সদস্য সচিব লিটন মাহমুদের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম।