,

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের একদিন পর মিলল ৩ সন্তানের জননীর লাশ

আজকের কুমিল্লা ডট কম :
March 6, 2021
news-image

স্টাফ রিপোর্টারঃ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় নিখোঁজের একদিন পর পুকুরের পাড় থেকে রহিমা বেগম (৪৫) নামের ৩ সন্তানের জননীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (০৬ মার্চ) সকালে উপজেলার হরষপুর ইউনিয়নের জালালপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পরিবারের সদস্যরা জানায়, রহিমা গতকাল শুক্রবার (০৫ মার্চ) বিকেলে বাড়ি থেকে বাজার করার জন্য বের হন। এরপর থেকে আর তার খোঁজ মিলছিলো না। তিনি ওই গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী সহিদ মিয়ার স্ত্রী।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, স্থানীয় লোকজন পুকুরে পাড়ে গলায় কাপড়ের বেল্ট পেঁচানো অবস্থায় রহিমার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে এখনও কোনও অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।