Tag Archives: কুবি শিক্ষক সমিতির নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতায় নীল দলের নিরঙ্কুশ বিজয়

কুবি শিক্ষক সমিতির নির্বাচন: ২ কমিশন হতে ৫৪টি মনোনয়ন গ্রহণ

 

কুবি প্রতিনিধিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির নির্বাচন নিয়ে শিক্ষকদের দুই পক্ষের পাল্টাপাল্টি নির্বাচন কমিশন গঠনের পর এবার পৃথক পৃথক নির্বাচন কমিশন হতে মনোনয়ন সংগ্রহ করছেন পদ প্রত্যাশীরা। দুইটি নির্বাচন কমিশনের প্রধানই মনোনয়ন সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গত ৩০ নভেম্বর শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের সভায় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ১৩ ডিসেম্বর নির্বাচনের লক্ষ্যে রসায়ন বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. রায়হান উদ্দিন প্রধান নির্বাচন কমিশনার, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক নকীবুন নবী এবং ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো: সিদ্দিকুর রহমানকে নির্বাচন কমিশনার করে কমিশন গঠন করা হয়। সেই নির্বাচন কমিশন ২ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

এরপর ৩ ডিসেম্বর নির্বাচনের বৈধতার বিষয়ে প্রশ্ন তুলে সাধারণ সম্পাদকের নেতৃত্বাধীন একাংশ গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আইনুল হককে প্রধান নির্বাচন কমিশনার, ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক মো: এনামুল হক এবং রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মো: জুলহাস উদ্দিনকে নির্বাচন কমিশনার করে পাল্টা আরেকটি নির্বাচন কমিশন গঠনের ঘোষণা দেন। এই কমিশন ৫ ডিসেম্বর তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী দুই নির্বাচন কমিশনই মনোনয়ন সংগ্রহের জন্য ৭ ডিসেম্বর ১১টা থেকে ১টা পর্যন্ত সময় নির্ধারণ করেন। এদিকে পাল্টা গঠিত এই কমিশনেরও বৈধতা নিয়ে প্রশ্ন তুলে প্রতিবাদলিপি প্রকাশ করেন সভাপতির নেতৃত্বাধীন শিক্ষকদের এ অংশ।

মনোনয়ন সংগ্রহের বিষয়ে ৩০ নভেম্বর ঘোষিত হওয়া কমিশনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এ. কে. এম. রায়হান উদ্দিন বলেন, আমাদের কাছ থেকে নীল দলের ১৮ টি এবং সাদা দলের পক্ষে ৪ টি মনোনয়ন সংগ্রহ করা হয়েছে।

এদিকে ৩ ডিসেম্বর হওয়া কমিশনের প্রধান নির্বাচন কমিশনার আইনুল হক বলেন, আমাদের কাছ থেকে সর্বমোট ৩২ টি মনোনয়ন সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে একজন শিক্ষক ১৭ টি, অন্য একজন ১৫টি মনোনয়ন নিয়েছেন।

তবে শিক্ষক সমিতির দুই পক্ষের এমন পাল্টাপাল্টি কমিশন করার ঘটনায় সাধারণ শিক্ষকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। একই দিনে নির্বাচন অনুষ্ঠিত হলে কে কোথায় ভোট দিবে এ নিয়ে দ্বিধাদ্বন্ধে ভুগছেন শিক্ষকরা। এছাড়া একই স্থানে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকায় অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। একাধিক সাধারণ শিক্ষক আক্ষেপ প্রকাশ করে বলেন, একবার নির্বাচন কমিশন গঠন হয়ে যাওয়ার পর পাল্টা আরেকটি নির্বাচন কমিশন গঠন হওয়া এবং পৃথক পৃথক কমিশন হতে মনোনয়ন সংগ্রহের ঘটনা সকল শিক্ষকের জন্যই বিব্রতকর। শিক্ষকদের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে এমন বিভেদ তৈরী করা হয়েছে।

কুবি শিক্ষক সমিতির নির্বাচন ১৩ ডিসেম্বর

 

কুবি প্রতিনিধিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ-২০২১ এর নির্বাচন আগামী ১৩ ডিসেম্বর (রোববার) অনুষ্ঠিত হবে। সোমবার (৩০ নভেম্বর) রাতে শিক্ষক সমিতির কার্যনির্বাহী সভায় নির্বাচন সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন গঠন করা হয়। শিক্ষক সমিতির বর্তমান সভাপতি রশিদুল ইসলাম শেখ নির্বাচন কমিশন গঠন এবং নির্বাচনের তারিখ নির্ধারণের বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, শিক্ষক সমিতির নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কার্যনির্বাহী সভায় শিক্ষকদের মতামতের ভিত্তিতে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। কমিশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. রায়হান উদ্দিন। আর নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক নকীবুন নবী এবং ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক সিদ্দিকুর রহমান।

এর আগে গত ২৯ নভেম্বর শিক্ষক সমিতির কার্যনির্বাহী সভায় ১৩ ডিসেম্বর নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত হলে ৩০ নভেম্বর সাধারণ সভায় শিক্ষকদের অধিকাংশের মতামতের ভিত্তিতে তা পাস হয়। তারই পরিপ্রেক্ষিতে সোমবার রাতে কার্যনির্বাহী সভায় নির্বাচন কমিশন গঠন করা হয়।

শিক্ষক সমিতির সভাপতি রশিদুল ইসলাম শেখ বলেন, ‘সমিতির সাধারণ সভায় সংখ্যাগরিষ্ঠ শিক্ষকের মতামতের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কার্যনির্বাহী পরিষদের সদস্যদের মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।’

কুবি শিক্ষক সমিতির নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতায় নীল দলের নিরঙ্কুশ বিজয়

শাহাদাত বিপ্লব, কুবি ঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়(কুবি) শিক্ষক সমিতির ২০১৯ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে ১৫ টি পদেই বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক প্যানেলের নীল দল নিরঙ্কুশ বিজয় লাভ করেছে। অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ শামীমুল ইসলাম সভাপতি এবং ব্যাবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক ড. কাজী ওমর সিদ্দিকী সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১৫ জানুয়ারী) সকাল সাড়ে নয়টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে ভোটগ্রহন চলে। ভোট গণনা শেষে বিকেল চারটায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ড. মুহ. আমিনুল ইসলাম আকন্দ।

প্রতিদ্বতায় নির্বাচিত অন্য প্রার্থীরা হলেন, সহ- সভাপতি পদে লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো: জিয়া উদ্দিন ও মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান, কার্যকরী সদস্য পদে পদার্থবিজ্ঞান বিভাগের ড. সজল চন্দ্র মজুমদার, অর্থনীতি বিভাগের ড. স্বপন চন্দ্র মজুমদার, একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ড. মোহাম্মদ মিজানুর রহমান, পরিসংখ্যান বিভাগের হুমায়ুন কাইসার, আইসিটি বিভাগের মো. মেহেদী হাসান, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের মোহাম্মদ জসিম উদ্দিন ও লোক প্রশাসন বিভাগের জান্নাতুল ফেরদৌস।
এছাড়া নির্বাচনে একক প্রার্থী হিসেবে যুগ্ম-সাধারণ সম্পাদক পদে রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আতিকুর রহমান, কোষাধ্যক্ষ পদে প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মো. সাদেকুজ্জামান, প্রচার ও প্রকাশনা পদে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাহবুবুল হক ভূঁইয়া, সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক ফিরোজ আহমেদ নির্বাচিত হন। এছাড়া নির্বাচনে স্বাধীনতা, ঐতিহ্য ও জাতীয়তায় বিশ্বাসী সাদা দলের পক্ষ হতে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও কার্যনির্বাহী সদস্য পদে একজন প্রার্থীতা করেন।