Tag Archives: কুমিল্লার নাঙ্গলকোটে প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

কুমিল্লার নাঙ্গলকোটে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন

কুমিল্লার নাঙ্গলকোটে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার নাঙ্গলকোট উপেজলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছে এক স্কুলছাত্রী।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল থেকে পৌরসভার বেতাগাঁও এলাকার দেলোয়ার ইঞ্জিনিয়ারের বাড়িতে এ ঘটনা ঘটে।

অনশনরত ওই শিক্ষার্থীর নাম খাদিজা (১৫)। সে নাঙ্গলকোট পৌরসভার উত্তর শ্রীহাস্য এলাকার বাসিন্দা শফি উল্লাহর মেয়ে এবং দায়েমছাতি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

ভুক্তভোগী শিক্ষার্থীর দাবি, বেতাগাঁও গ্রামের দেলোয়ার ইঞ্জিনিয়ারের ছোট ছেলে মোনাব্বের হোসেন চৌধুরী রাজুর (২০) সঙ্গে প্রায় দুই বছর ধরে তার প্রেমের সম্পর্ক চলছিল। রাজু প্রায় সময় বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে। সর্বশেষ বৃহস্পতিবার সকালে বন্ধুদের মাধ্যমে তাকে বিয়ে করবে বলে খবর দিয়ে এনে বাড়ির পাশের একটি শ্যালো মেশিন ঘরে নিয়ে যায়।

‘স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ৯৯৯ এ খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে রাজু পালিয়ে যায়। এরপর থেকে ওই শিক্ষার্থী রাজুর বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশনে বসে। এ সময় রাজুর বাবা-মা তাকে মারধর করে জোরপূর্বক বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করে।’

রাজুর বাবা দেলোয়ার বলেন, ‘আমাদের পরিবারের সঙ্গে এই মেয়ে যায় না। আমরা আমাদের ছেলেকে আরও ভালো জায়গায় বিয়ে দেব। আমি এসব অনশন মানি না।’

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মেয়েকে তার পরিবারের কাছে হস্তান্তর করে। ছেলে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। মেয়ে থানায় লিখিত অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

কুমিল্লার নাঙ্গলকোটে প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার নাঙ্গলকোটে প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অ্যাসাইনম্যান্ট জমা নেয়ার নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে।

রবিবার (১৫ নভেম্বর) সকালে নাঙ্গলকোট উপজেলার রায়কোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মানব বন্ধন করেছে শিক্ষার্থীরা ও অভিভাবকবৃন্দ।

গত ১১ নভেম্বর রায়কোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অভিভাবকের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করে সকল অভিবাবকের পক্ষে মোঃ এয়াছিন মোল্লা। সাথে সকল অভিবাবকের সাক্ষরের অনুলিপি জমা দেয়া হয়।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ৮ নভেম্বর ৭ম, ৮ম ও ৯ম শ্রেনীর সকল ছাত্র ছাত্রীদের বাড়িতে পাঠিয়ে অ্যাসাইনম্যান্ট জমা নেয়ার কথা উল্লেখ করে ১৫০টাকা অদায় করে প্রধান শিক্ষক আবু ইউছুপ।

এ বিষয়ে নাঙ্গলকোর্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা লামিয়া সাইফুল জানায়, বিষয়টি তদন্ত করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা গ্রহণ করা হবে।