Tag Archives: কুমিল্লার বুড়িচংয়ে গাঁজাসহ ২ জন আটক

কুমিল্লার বুড়িচংয়ে গাঁজাসহ মা-ছেলে আটক

কুমিল্লার বুড়িচংয়ে গাঁজাসহ মা-ছেলে আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বুড়িচংয়ে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি মা ও ছেলেকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২।

বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোবিন্দপুর এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

কুমিল্লার বুড়িচংয়ে গাঁজাসহ মা-ছেলে আটক

আটককৃত মাদক কারবারিরা হলেন বুড়িচং উপজেলার গোবিন্দপুর গ্রামের মোঃ রাসেলের স্ত্রী রোবিনা আক্তার (৩৮) ও তার ছেলে মোঃ রিফাত (২৫)।

শুক্রবার (১০ এপ্রিল) কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে| তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

কুমিল্লার বুড়িচংয়ে গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

কুমিল্লার বুড়িচংয়ে গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বুড়িচংয়ে সাড়ে ৫২ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২।

শনিবার (২২ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং উপজেলার হরিনধরা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে র‌্যাব।

অভিযানে আটককৃতরা হলেন, মোঃ আলম (৩৮) ও মোঃ ইমরান (২৮)। এ সময় গাঁজা ও মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি অটো মিশুক উদ্ধার করা হয়।

আটককৃত মাদক কারবারি মোঃ আলম (৩৮) কুমিল্লার কোতয়ালী মডেল থানার শরিফপুর গ্রামের মৃত. আব্দুল মজিদের ছেলে এবং মোঃ ইমরান (২৮) কুমিল্লার বুড়িচংয়ের সিন্দুরিয়াপাড়া গ্রামের মৃত. ওলিউল্লাহর ছেলে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন ।

কুমিল্লার বুড়িচংয়ে

কুমিল্লার বুড়িচংয়ে গাঁজাসহ ২ জন আটক

কুমিল্লার বুড়িচংয়ে গাঁজাসহ ২ জন আটক

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বুড়িচংয়ে ১০ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

৩০ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং উপজেলার নাজিরা বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে র‌্যাব। এ সময় ১০ কেজি গাঁজা ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মিনি ট্রাক জব্দ করা হয়।

কুমিল্লার বুড়িচংয়ে

আটককৃতরা হলেন, মোঃ নূর নবী (৬৫) চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলার পূর্ব হাসনাবাদ গ্রামের মৃত. সিরাজুল ইসলামের ছেলে এবং মোঃ আব্দুর রহীম উল্লা (২৬) একই জেলার আকবর শাহ উপজেলার বিশ্ব কলোনী কাচাঁবাজার গ্রামের মোঃ আজিজুল হকের ছেলে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজসে জব্দকৃত মিনি ট্রাক ব্যবহার করে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র‌্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।