,

কুমিল্লার বুড়িচংয়ে গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

আজকের কুমিল্লা ডট কম :
November 22, 2025
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বুড়িচংয়ে সাড়ে ৫২ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২।

শনিবার (২২ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং উপজেলার হরিনধরা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে র‌্যাব।

অভিযানে আটককৃতরা হলেন, মোঃ আলম (৩৮) ও মোঃ ইমরান (২৮)। এ সময় গাঁজা ও মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি অটো মিশুক উদ্ধার করা হয়।

আটককৃত মাদক কারবারি মোঃ আলম (৩৮) কুমিল্লার কোতয়ালী মডেল থানার শরিফপুর গ্রামের মৃত. আব্দুল মজিদের ছেলে এবং মোঃ ইমরান (২৮) কুমিল্লার বুড়িচংয়ের সিন্দুরিয়াপাড়া গ্রামের মৃত. ওলিউল্লাহর ছেলে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন ।