,

মনোহরগঞ্জের মৈশাতুয়ায় বিদ্যুৎপৃষ্টে দুই বোনের মৃত্যু, আহত এক

আজকের কুমিল্লা ডট কম :
July 5, 2018
news-image

শাহাদাত হোসেন:
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মৈশাতুয়া গ্রামে বিদ্যুৎপৃষ্টে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। এ সময় আরো এক শিশুর গুরুতর আহত হয়েছে।

বৃহস্পতিবার (৫ জুলাই) সকাল ৮ টায় উপজেলার মৈশাতুয়া এলাকায় এ দুঘর্টনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার মৈশাতুয়া এলাকার বিল্লাল হোসেনের মেয়ে নাবিলা আক্তার (১৮ মাস), ও ইকবাল হোসেনের মেয়ে ইসমা আক্তার (২)। আহত হয়েছেন একই বাড়ির স্বপনের মেয়ে আয়েশা (১২)।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার মৈশাতুয়া ভুঁইয়া বাড়ির ইকবালের টিনসেডের ঘরে বৈদ্যুতিক তার ছিড়ে যাওয়ার ফলে পুরো ঘর বিদ্যুয়াতিত হয়ে যায়। সকাল ৮টার সময় তিন বোন খেলার ছলে ঘরের টিনের সাথে লাগলে নাবিলা আক্তার ও ইসমা আক্তার বিদ্যুৎপৃষ্ট হয়। এ সময় বড় বোন আয়েশা তাদেরকে ছাড়াতে আসলে সেও বিদ্যুৎপৃষ্ট হয়। পরে বাড়ির লোকজনের শোর চিৎকারে আশপাশের লোকজন এসে তাদেরকে উদ্ধার করে লাকসাম মমতাময়ী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক নাবিলা আক্তার ও ইসমা আক্তারকে মৃত ঘোষণা করেন এবং আয়েশা আক্তারকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তার অবস্থাও আশংকাজনক। বিকেলে আসর নামাযের পর দুই বোনের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।