Tag Archives: কুমিল্লার ৩ উপজেলায় পৃথক অভিযানে মাদকসহ ৪ জন আটক

কুমিল্লার ৩ উপজেলায় পৃথক অভিযানে মাদকসহ ৬ জন আটক

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদর, সদর দক্ষিণ ও চৌদ্দগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১৩৬ বোতল ফেন্সিডিল ও ৪৪ কেজি গাঁজাসহ ছয়জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা। এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব এর একটি আভিযানিক দল ১৪ মার্চ বিকালে চৌদ্দগ্রাম উপজেলার পূর্বপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা ৯৫ বোতল ফেন্সিডিল ও ১৪ কেজি গাঁজা’সহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করে।

আটক হওয়া মাদক ব্যবসায়ীদ্বয় হলেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার তেলিহাটি (মধ্যমপাড়া) গ্রামের মোঃ আলকাছ মিয়া এর ছেলে মোঃ মানিক মিয়া (২৩) এবং একই উপজেলার কাদৈর পূর্বপাড়া (সুবর্ণপুর) গ্রামের মোঃ মফিজুর রহমান এর ছেলে মোঃ রুবেল হোসেন (২০)।

পৃথক অন্য আরেকটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব এর একটি আভিযানিক দল ১৪ মার্চ বিকালে কুমিল্লা সদরের টিক্কারচর ব্রীজ এলাকায় অভিযান পরিচালনা করে ৪১ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটক হওয়া মাদক ব্যবসায়ী হলেন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানাধীন মনতলা গ্রামের মৃত হানিফ মিয়ার ছেলে মোঃ রাজু (৩৬)।

পৃথক অন্য আরেকটি অভিযানে র‌্যাব এর একটি আভিযানিক দল গত ১৪ মার্চ রাতে কুমিল্লার সদর দক্ষিণের নন্দনপুর এলাকায় অভিযান পরিচালনা করে ২৪ কেজি গাঁজাসহ একজন মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করে। আটক হওয়া মহিলা মাদক ব্যবসায়ী হলেন কুমিল্লার সদর দক্ষিণের চৌয়ারা (পশ্চিমপাড়া) গ্রামের মৃত. মন্নানের মেয়ে সেলিনা বেগম (৪৩)।

পৃথক অপর একটি আরেকটি অভিযানে র‌্যাব এর একটি আভিযানিক দল গত ১৪ মার্চ রাতে সদর দক্ষিণের উত্তর আশ্রাফপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৬ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটক হওয়া মাদক ব্যবসায়ীদ্বয় হলেন নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার পশ্চিম দেওভোগ গ্রামের আব্দুল মোতালেব মোঃ রুমান (২৪) এবং চৌদ্দগ্রাম থানার কোমারডোগা (পূর্বপাড়া) গ্রামের মীর অহিদুর রহমানের ছেলে মীর মিজানুর রহমান (৪০)। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।

এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

কুমিল্লার ৩ উপজেলায় পৃথক অভিযানে মাদকসহ ৪ জন আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দাউদকান্দি থেকে ১৭ কেজি গাঁজা, সদর দক্ষিণ থেকে ১১ কেজি গাঁজা ও সদর থেকে ৬৯ বোতল ফেন্সিডিলসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ৪ জানুয়ারি সকালে জেলার দাউদকান্দি থানাধীন টোলপ্লাজা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে গাঁজা ক্রয়-বিক্রয়ের সময় একজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়।এ সময়ে তার নিকট থেকে ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী হলো জামালপুর জেলার জামালপুর সদর থানার শীলকুড়িয়া গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে মোঃ লেবু মিয়া (৪২)।

পৃথক একটি অভিযানে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ৪ জানুয়ারি সকালে জেলার সদর দক্ষিণ থানাধীন ছন্দু হোটেলের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে পিকআপে করে গাঁজা পরিবহনের সময় দুইজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়। এ সময়ে তাদের নিকট থেকে মোট ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলো গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ সদর থানার চর গোবরা গ্রামের আবুল বাশার মোল্লার ছেলে মোঃ হেলাল মোল্লা (২২) ও বাগেরহাট জেলার মোল্লারহাট থানার আস্তাইল খাঁপাড়া গ্রামের মোঃ আকতার আলী খন্দকারের ছেলে দিদারুল খন্দকার (২৫)। এক্ষেত্রে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়।

পৃথক অপর একটি অভিযানে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ৪ জানুয়ারি সকালে জেলা সদরের আলেখারচর বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে একজন মাদক ব্যবসায়ীকে ফেন্সিডিল ক্রয়-বিক্রয়ের সময় হাতেনাতে আটক করতে সক্ষম হয়। এ সময়ে তার নিকট থেকে ৬৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী হলো চট্টগ্রাম জেলার খুলশী থানার পাহাড়তলী রেলস্কুল একসেন কলোনি গ্রামের মৃত নূর মোহাম্মদ কানু মিয়ার ছেলে মোঃ কোরবান আলী (১৯)।

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে ধৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

কুমিল্লা র‌্যাব-১১,সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব এ বিষয়টি নিশ্চিত করেছেন।