Tag Archives: কুমিল্লায় একদিনে ৭ জনের প্রাণ কেড়ে নিল করোনা ভাইরাস

কুমিল্লায় একদিনে ৭ জনের প্রাণ কেড়ে নিল করোনা ভাইরাস

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় আজ করোনায় আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। ফলে করোনায় মৃত্যুর সংখ্যা গিয়ে দাড়িয়েছে ৩২০ জনে। এছাড়া করোনা শনাক্ত হয়েছে ৯৮ জনের।

শনিবার বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয়ের ফেসবুক পেইজ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সবাই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এদের মধ্যে পুরুষ ৬ জন ও মহিলা একজন।

মৃতদের মধ্যে কুমিল্লা নগরীর ২ জন, দেবিদ্বারের ১ জন, চান্দিনার একজন, সদর দক্ষিণের ৩ জন।