Tag Archives: করোনা ভাইরাস

২ বছর পর বাড়ির দরজায় কড়া নাড়লেন করোনা ভাইরাসে ‘মৃত’ ব্যক্তি

 

আন্তর্জাতিক ডেস্কঃ

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। হাসপাতাল থেকে এমন ঘোষণা দেওয়া হয়। এ নিয়ে ওই ব্যক্তির পরিবার তার অন্ত্যেষ্টিক্রিয়াও সম্পন্ন করে। কিন্তু দুই বছর পর ওই ব্যক্তি জীবিত অবস্থায় পরিবারের কাছে ফিরে এসেছেন। এই ঘটনা ভারতের। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে,কমলেশ পতিদার (৩৫) এর পরিবারের সদস্যরা শনিবার আশ্চর্য হয় যখন সে করোদকালা গ্রামে তার মামীর বাড়িতে আসে।

শনিবার তার চাচাতো ভাই মুকেশ পাতিদার বলেন, দ্বিতীয় ধাপে করোনার সময় কমলেশ পতিদার অসুস্থ হয়ে পড়েছিলেন। তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। হাসপাতাল তাদের কাছে দেহ হস্তান্তর করার পরে, পরিবারের সদস্যরা তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেছিল।

তিনি আরও বলেন, “এখন তিনি বাড়ি ফিরে এসেছেন, তবে এতোদিন তিনি কোথায় ছিলেন সে সম্পর্কে তিনি কিছুই প্রকাশ করে নি।

কানওয়ান থানার ইনচার্জ রাম সিং রাঠোর জানায়, পরিবারের সদস্যরা বলছে কমলেশ পতিদার ২০২১ সালে করোনায় আক্রান্ত হয়েছিলেন এবং তাকে ভাদোদরার (গুজরাট) একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

তিনি আরও বলেন, চিকিৎসকরা তাকে কোভিড সংক্রমণের কারণে মৃত ঘোষণা করেছিল, যার পরে পরিবারের সদস্যরা ভাদোদরায় হাসপাতালের দেওয়া দেহের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করে। তারপরে তাদের গ্রামে ফিরে আসে। শনিবার বাড়িতে ফিরে পরিবারের সদস্যরা জানতে পারেন যে তিনি বেঁচে আছেন।

কমলেশ পতিদারের বয়ান রেকর্ড করার পর বিষয়টি পরিষ্কার হবে বলে জানিয়েছেন ওই পুলিশ ইনচার্জ।

কুমিল্লায় আজও করোনায় মৃত্যু ৭ জনের, মৃত্যু বেড়ে ৫০৭

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় জেলাজুড়ে দিন দিন বাড়ছে করোনা ভাইরাসে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। আজও করোনায় মৃত্যু হয়েছে ৭ জনের। এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ৫০৭ জনের।

বুধবার (৭ জুলাই) করোনায় মৃতদের মধ্যে- কুমিল্লা শহরের ৩ জন, বুড়িচংয়ের ২ জন ও মুরাদনগরের ২ জন।

এছাড়াও গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৩৯৩ জন। এই নিয়ে করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ হাজার ৯৫৫ জনে।

নতুন আক্রান্তদের মধ্যে- সিটি করপোরেশনে ১৮০ জন, আদর্শ সদরে ২৮ জন, সদর দক্ষিণে ৯ জন, বুড়িচংয়ে ৩১ জন, ব্রাহ্মণপাড়ায় ৪ জন, চান্দিনায় ১৯ জন, চৌদ্দগ্রামে ২৮ জন, দেবিদ্বারে ৭ জন, দাউদকান্দিতে ২ জন, লাকসামে ২৭ জন, লালমাইয়ে ৫ জন, নাঙ্গলকোটে ৫ জন, বরুড়ায় ১২ জন, মনোহরগঞ্জে ৯ জন, মুরাদনগরে ১৮ জন, মেঘনায় ২ জন, তিতাসে ৫ জন ও হোমনায় ১ জন।

এছাড়াও একদিনে সুস্থ্য হয়ে উঠেছেন ৭৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছে ১২ হাজার ১১২ জন।

আজ সুস্থ্যদের মধ্যে- শহরের ২৫ জন, আদর্শ সদরের ৯ জন, বুড়িচংয়ের ১৭ জন, ব্রাহ্মণপাড়ার ২ জন, লালমাইয়ে ৮ জন, নাঙ্গলকোটের ১ জন ও মনোহরগঞ্জে ১৩ জন।

স্বাস্থ্য বিধি উপেক্ষা করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রী পরিবহন

 

শরীফুল ইসলাম, চান্দিনাঃ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা অংশে স্বাস্থ্য বিধি উপেক্ষা করে যাত্রী পরিবহন করা হচ্ছে। সোমবার থেকে করোনা ভাইরাসের সংক্রামণ রোধে সকল প্রকার গণপরিবহন বন্ধ ঘোষণার পরও মহাসড়কের এই অংশে থেমে নেই যাত্রী পরিবহন।

সরেজমিনে মঙ্গলবার (২৯ জুন) চান্দিনা বাস স্টেশন ঘুরে দেখা যায়, অ্যাম্বুলেন্স, মাইক্রোবাস, প্রাইভেটকার, মারুতি, সিএনজি অটোরিকশা, পিকআপ এমনকি মোটরসাইকেল দিয়েও অবাধে যাতায়াত করছে যাত্রীরা। স্বাস্থ্য বিধি মানার ক্ষেত্রে চালকরা একেবারেই উদাসীন। মাইক্রোবাস, মারুতিসহ অন্যান্য পরিবহণে একই সিটে ৪-৫ জন করে যাত্রী নিয়ে চলাচল করতে দেখা গেছে। মহাসড়কের চান্দিনা অংশে শুধু বাস ছাড়া সকল যানবাহনই চলাচল করছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিমসার, চান্দিনা ও মাধাইয়া স্টেশন এলাকা ঘুড়ে দেখা গেছে, ‘লকডাউনে’ বাস চলাচল বন্ধ থাকায় অবৈধ যানবাহনগুলো যাত্রী পরিবহনে নেমে পড়েছে মহাসড়কে। প্রাইভেট অ্যাম্বুলেন্স, মাইক্রোবাস, প্রাইভেটকার দিয়ে ২-৩ গুণ অতিরিক্ত ভাড়ায় ঢাকার উদ্দেশ্যে যাত্রী নিতে দেখা গেছে। জেলার ভিতরের যাত্রীদের বহনে সিএনজি অটোরিকশা, ফিটনেসবিহীন মারুতি-মাইক্রোবাস, পিকআপ চলাচল করছে। মহাসড়কের চান্দিনা স্টেশন এলাকায় ঢাকায় যাত্রী বহন করতে সারি সারি প্রাইভেট পরিবহন দাঁড়িয়ে রয়েছে।

মাইক্রোবাস চালক ফরিদ উদ্দিন বলেন, ‘কি করবো? প্রাইভেট ভাড়া নাই, তাই গাড়ি নিয়ে রাস্তায় নেমেছি। যাত্রী নিয়ে ঢাকায় যাওয়ার পথে পুলিশ আটক করবে না? এমন প্রশ্নে তিনি জানান- ‘ব্যবস্থা কইরাই যামু’। যাত্রী আব্দুর রব বলেন, ‘ঢাকায় আমার কাজ আছে, তাই ৪’শ টাকা ভাড়া দিয়েই মাইক্রোবাসে উঠেছি। ১১ জন যাত্রী আছে, পুলিশ ধরলে আমরা এক পরিবারের সদস্য বলতে বলেছে চালক।’

বাসের বিকল্প হিসেবে অন্যান্য পরিবহনে এভাবে যাত্রী পরিবহন চলতে থাকলে করোনা ভাইরাসের ডেল্টা ভেরিয়েন্টসহ সংক্রামণ রোধে ‘লকডাউন’ অনেকটাই অকার্যকর হয়ে পড়বে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

কুমিল্লা মেডিক্যাল কলেজের সাবেক পরিচালক ডা. মুজিব রাহমান বলেন, ‘মানুষকে ঘরে রাখতে সকল প্রকার গণপরিবহন বন্ধ করেছে সরকার। কিন্তু বাসের বিকল্প সকল পরিবহন চলতে থাকলে সেই ‘লকডাউন’ কোনো কাজেই আসবে না। বর্তমান ঢেউয়ের সংক্রামণ মারাত্মক আকার ধারণ করছে। সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে প্রশাসনকে আরো কঠোর হতে হবে।’

হাইওয়ে ময়নামতি ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, ‘চান্দিনার কাঠেরপুল এলাকায় আমরা চেক পোস্ট করে অভিযান চালাচ্ছি। বিদেশগামী যাত্রী ও রোগী ব্যতিত সকল প্রাইভেট পরিবহন বন্ধ করে দিচ্ছি। আমাদের অভিযান অব্যাহত আছে।

সিনোভ্যাক ভ্যাকসিন কুমিল্লায় পৌছেছে

স্টাফ রিপোর্টার:

করোনা ভাইরাসের দ্বিতীয় ওয়েভ মোকাবেলায় কুমিল্লার মানুষের জন্য সিনোভ্যাক ভ্যাকসিন আজ বুধবার  কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌছেছে।

আজ দুপুর ১ টায় ৫৬ কার্টুনে ৩৩ হাজার ৬০০পিস সিনোভ্যাক ভ্যাকসিন গ্রহণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মীর মোবারক হোসাইন, ডেপুটি সিভিল সার্জন শাহাদাত হোসাইন, কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আফজাল হোসেন, মেডিকেল অফিসার সৌমেন রায়, ড্রাগ সুপার শফিক আহমেদসহ অন্যান্যরা।

কুমিল্লায় করোনায় আরো ৪ জনের মৃত্যু

 

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী রয়েছেন। এদের মধ্যে কুমিল্লা আদর্শ সদর উপজেলায় ৫৫ বছর বয়সী একজন, মনোহরগঞ্জে ৬৫ বছর বয়সী একজন, নাঙ্গলকোটে ৬০ বছর বয়সী একজন এবং বরুড়ায় ৯৫ বছর বয়সী এক নারী রয়েছেন।

বৃহস্পতিবার (৩ জুন) বিকেল ৪টা থেকে শুক্রবার (৪ জুন) বিকেল ৪টার মধ্যে তারা মারা যান। এই নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৪৩৯ জনে।

২৪ ঘণ্টায় ২৪২ জনের নমুনা পরীক্ষায় ২১ জনের করোনা শনাক্ত হয়। তারা হলেন কুমিল্লা নগরীতে ১০ জন, চৌদ্দগ্রামে ৪, দাউদকান্দিতে ২, নাঙ্গলকোটে ১ জন, বরুড়ায় ৩ জন এবং মনোহরগঞ্জ উপজেলায় ১ জন।

২৪ ঘণ্টায় কুমিল্লা জেলায় আক্রান্তের হার ৮ দশমিক ৭ শতাংশ। শুক্রবার (৪ জুন) বিকেল সাড়ে ৪ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন মীর মোবারক হোসেন।

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৫ জন। তারা সবাই কুমিল্লা সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। এ নিয়ে কুমিল্লা জেলায় মোট সুস্থ হয়েছেন ১০ হাজার ৬৪৩ জন।

এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৭৬ হাজার ২৩৯ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ৭৬ হাজার ৯৬ জনের। এর মধ্যে ১২ হাজার ৮৮৮ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। গত ২৪ ঘণ্টায় বিদেশগামী যাত্রীদের ১১০ নমুনা পরীক্ষায় একজনও আক্রান্ত হয়নি।

পুরো মাস জুড়েই লকডাউনের পরিকল্পনা: বন্ধ থাকতে পারে দোকানপাট-যানবাহন

 

ডেস্ক রিপোর্ট:

পুরো মাসজুড়ে লকডাউনের পরিকল্পনা করছে সরকার। আগামী ১৬ মে শেষ হচ্ছে বর্তমান লকডাউনের মেয়াদ। ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে, নতুন করে লকডাউনের মেয়াদ বৃদ্ধি করা হবে। প্রাথমিকভাবে ৭ দিন লকডাউনের মেয়াদ বৃদ্ধির কথা বলা হচ্ছে। কিন্তু সরকারের নীতিনির্ধারক মহল পুরো মাস জুড়েই কঠোর বিধিনিষেধ আরোপের চিন্তাভাবনা করছে বলে জানা গেছে। আগামীকাল এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করার সম্ভাবনা রয়েছে। আজ ঈদের পরদিন সরকারের উচ্চ পর্যায়ের একাধিক কর্মকর্তা সামনের দিনগুলোতে কিভাবে জনগণের চলাফেরা সীমিত করা যায় সেটি নিয়ে কাজ করছেন বলে জানা গেছে। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর সঙ্গেও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা কথা বলেছেন বলে একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে, সরকার প্রথম যে চ্যালেঞ্জটি মোকাবেলা করতে চাচ্ছে তা হলো, যে সমস্ত মানুষ ঈদে ঢাকার বাইরে গেছেন তাদের ঢাকায় ফেরা বন্ধ করা এবং এটি যদি বন্ধ না করা যায়, তাহলে পরে বাংলাদেশে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে। আর এ কারণে গণপরিবহন বন্ধসহ যেনো ৬৫ লাখ মানুষ আবার ঢাকায় ফিরতে না পারে সে জন্য কি ব্যবস্থা নেয়া যায় সেটির বিষয় ভাবনা চিন্তা করা হচ্ছে।

দ্বিতীয়ত, ভারতীয় ভেরিয়েন্ট ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে বাংলাদেশে যেন করোনার তৃতীয় ঢেউ না আসে, সেজন্য যে বিধিনিষেধ গুলো আছে সেই বিধিনিষেধ গুলো আরো কঠোরভাবে আরোপ করার বিষয়টি ভাবা হচ্ছে। এখানে কিছু অনুকূল পরিস্থিতি আছে বলে সরকারের দায়িত্বশীল সূত্রগুলো নিশ্চিত করছে। তারা মনে করছে যে, ঈদের সময় দোকান খুলে রাখার একটা চাপ ছিলো। বিশেষ করে ঈদ কেনাকাটা দোকান ব্যবসায়ীদের আয়ের একটি বড় উৎস। যেহেতু ঈদ চলে গেছে কাজেই এক সপ্তাহ বা দুই সপ্তাহ যদি দোকানপাট বন্ধ রাখা যায় তাহলে এটির কোনো প্রতিবাদ হবে না।

বিশেষজ্ঞরা মনে করছেন যে, এখন যদি দোকানপাট বন্ধ করে দেওয়া যায়, তাহলে সংক্রমণ কমে যাবে। ঈদের কারণে নানা বাস্তবতা ও অভ্যন্তরীণ গণপরিবহন চালু করা হয়েছিলো। বিশেষ করে মানুষজন শপিংমলে যেতে পারে এবং বিভিন্ন আয় উপার্জনের কাজ করতে পারে সেজন্য। এখন কিছুদিনের জন্য গণপরিবহন বন্ধ করাটা খুব একটা কষ্টকর হবে না বলে সরকার বিবেচনা করছে। এরকমভাবে আরো কিছু বিধিনিষেধ আরোপ করে আগামী দুই সপ্তাহ সরকার এক ধরনের কঠোর অবস্থা গ্রহণের পরিকল্পনা নিচ্ছে বলে জানা গেছে।

তৃতীয়ত, অফিস-আদালতগুলো সীমিত করা। সরকার মনে করছে যে, অফিস-আদালত খোলা রাখার কারণে মানুষের যাতায়াত বেড়েছিলো। সেজন্য এখন যদি অফিস আদালতগুলো একেবারে দুই সপ্তাহের জন্য পুরোপুরি বন্ধ করে দেওয়া যায়, সেক্ষেত্রে পরিস্থিতির উন্নতি হবে

চতুর্থত, পুলিশকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার চিন্তাভাবনা করছে সরকার। একজন মানুষ বিনা কারণে বের হচ্ছে, নানা অজুহাতে বের হচ্ছে, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণের এখতিয়ার আইন প্রয়োগকারী সংস্থার নেই। সেই জন্যই এখন মনে করা হচ্ছে যে, আগামী এক সপ্তাহ বা দুই সপ্তাহ যদি পুলিশকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া যায়, তারা যদি বিনা কারণে ঘোরাফেরা করা মানুষগুলোকে শাস্তির আওতায় আনতে পারে তাহলে হয়তো সরকারি যে বিধিনিষেধ তা বাস্তবায়ন সহজ হবে।

পঞ্চমত, স্বাস্থ্যবিধিতে কড়াকড়ি আরোপ: বিভিন্ন প্রয়োজনে যারা বের হবেন, তারা যেনো স্বাস্থ্যবিধি মেনে চলেন। বিশেষ করে মাস্ক পড়া এবং হ্ত ধোয়া ইত্যাদি ব্যবস্থাপনাগুলো কঠোরভাবে অনুসৃত হয় সেটির ব্যাপারে মনোযোগী হতে চায় সরকার।

তবে দুই সপ্তাহের লকডাউনে কিছু চ্যালেঞ্জ রয়েছে বলে সরকার মনে করছে। বিশেষ করে যে মানুষগুলো ঢাকার বাইরে গেছে তারা আবার ঢাকায় ফিরবে এবং এটি ঠেকানো একটা বড় ধরনের চ্যালেঞ্জ হবে। ঈদের আগে দেখা গেছে যে, গণপরিবহন বন্ধ রেখেও মানুষের ঘরে ফেরা ঠেকানো যায়নি। এখন তাদের ঢাকায় ফেরা ঠেকানো যাবে কিনা এ নিয়ে প্রশ্ন উঠেছে। তবে কিছু কিছু বিশেষজ্ঞ মনে করছেন যে, বাংলাদেশের বাস্তবতায় কঠোর বিধিনিষেধের চেয়ে স্বাস্থ্যবিধিকে গুরুত্ব দেওয়া, বিশেষ করে মাস্ক ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়াটাই অত্যন্ত জরুরী। আর সে কারণেই আগামী পরশু থেকে যে লকডাউনের বিধিনিষেধ হবে, সেই বিধিনিষেধ যদি শেষ পর্যন্ত কার্যকর না হয় তাহলে স্বাস্থ্যবিধি মানার ওপরে গুরুত্ব দিয়েই সরকারের কাজ করা উচিত বলে কেউ কেউ মনে করছেন।

 

চৌদ্দগ্রাম ও দেবিদ্বারে করোনায় আরো ২ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার:

ঈদের দিনে কুমিল্লায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো দুইজনের মৃত্যু হয়েছে।

শনিবার (১৫ মে) বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয় ফেসবুক পেইজে এ তথ্য দেয়া হয়েছে।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিহতের মধ্যে একজন পুরুষ (৬৭ বছর) ও একজন মহিলা (৪৫ বছর) ।

এ নিয়ে কুমিল্লা জেলায় করোনায় প্রাণ গেল  ৪১৫ জনের।

কুমিল্লায় একদিনে ৭ জনের প্রাণ কেড়ে নিল করোনা ভাইরাস

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় আজ করোনায় আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। ফলে করোনায় মৃত্যুর সংখ্যা গিয়ে দাড়িয়েছে ৩২০ জনে। এছাড়া করোনা শনাক্ত হয়েছে ৯৮ জনের।

শনিবার বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয়ের ফেসবুক পেইজ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সবাই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এদের মধ্যে পুরুষ ৬ জন ও মহিলা একজন।

মৃতদের মধ্যে কুমিল্লা নগরীর ২ জন, দেবিদ্বারের ১ জন, চান্দিনার একজন, সদর দক্ষিণের ৩ জন। 

আবারও সারাদেশে লকডাউন

ডেস্ক রিপোর্টঃ

করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধিজনিত কারণে সোমবার (০৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউন ঘোষণা করছে সরকার।

শনিবার (৩ এপ্রিল) সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নিজ বাসভবনে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন।

এর আগে মহামারি করোনা ভাইরাসে দেশে শুক্রবার (০২ এপ্রিল) ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৫০ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ১৫৫ জনে। এছাড়া দেশের ইতিহাসে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৬ হাজার ৮৩০ জন করোনা রোগী শনাক্ত হয়। এ নিয়ে দেশে করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ২৪ হাজার ৫৯৪ জনে।

এর আগে বৃহস্পতিবার (০১ এপ্রিল) দেশে আরও ৬ হাজার ৪৬৯ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ৫৯ জন।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার (৩ মার্চ) সকাল পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হয়েছেন ১৩ কোটি ৮ লাখ ৭ হাজার ১৯০ জন এবং মৃত্যু হয়েছে ২৮ লাখ ৫০ হাজার ৩৮৫ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ কোটি ৫৩ লাখ ৮৫৬ জন।

 

কুমিল্লায় করোনায় একদিনে ৫ জনের মৃত্যু

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলায়  ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ জন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা গিয়ে দাড়ালো ২৯৬ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক সূত্রে এ তথ্য জানা গেছে।

তারা সবাই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

নিহতদের মধ্যে কুমিল্লা নগরীর ২ জন, বরুড়া উপজেলা, লালমাই উপজেলা ও হোমনা উপজেলার একজন ।

এছাড়া আজ কুমিল্লায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৯২জন। এর ফলে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১০ হাজার ২ জনে। এরা হলেন কুমিল্লা নগরীতে ৭৮ জন, নাঙ্গলকোটে ৩ জন,লালমাইয়ে ২ জন, লাকসামে ২ , বরুড়ায় ২, মুরাদনগরে ১, সদর দক্ষিণে ১, চান্দিনায় ১, দেবিদ্বারে ১ এবং চৌদ্দগ্রামে একজন।