Tag Archives: কুমিল্লায় টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন অব কুমিল্লার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত

কুমিল্লায় টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন অব কুমিল্লার শপথ ও অভিষেক অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার :

কুমিল্লায় টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন অব কুমিল্লার নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জুলাই) রাতে নগরীর নজরুল ইনস্টিটিউট কেন্দ্রে শপথ ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অডিতথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা- ৬ (সদর) আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার।

অনুষ্ঠান উদযাপন কমিটির সভাপতি কাজী এনামুল হক ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আজিমুল আহসান।

অনুষ্ঠানে প্রধান অতিথি টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন অব কুমিল্লার নবনির্বাচিত কমিটির সভাপতি হুমায়ুন কবির রনি ও সাধারন সম্পাদক মোঃ সাইফ উদ্দিন রনীসহ নির্বাচিত সকল সদস্যকে ফুল দিয়ে বরন করেন।

নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট সৈয়দ নুরুর রহমান।

এর আগে নবনির্বাচিত কমিটির সদস্যগন নগর উদ্যানস্থ বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানান।

কুমিল্লায় টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন অব কুমিল্লার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত

জাহাঙ্গীর আলম ইমরুল :

কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন অব কুমিল্লার সাধারণ নির্বাচন। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন একুশে টিভির প্রতিনিধি হুমায়ুন কবীর রনি এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মাই টিভির প্রতিনিধি সাইফ উদ্দিন রনি।

আজ শনিবার (২০ জুলাই) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কুমিল্লা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন অব কুমিল্লার নির্বাচনের ভোট গ্রহণ।

নির্বাচনে আজ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় সাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদক পদে। এছাড়া বাকি ১১ টি পদের সবকটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।

সাধারণ সম্পাদক পদে সময় টিভির প্রতিনিধি বাহার রায়হান ও মাই টিভির প্রতিনিধি সাইফ উদ্দিন রনি প্রতিদ্বন্ধিতা করেন। আর দপ্তর সম্পাদক পদে ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রতিনিধি তানভীর খন্দর দিপু ও দীপ্ত টিভির প্রতিনিধি শাকিল মোল্লা প্রতিদ্বন্ধিতা করেন।

এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দ্বায়িত্বে করেন ব্লাস্ট কুমিল্লার সভাপতি সৈয়দ নুরুর রহমান এডভোকেট। নির্বাচন কমিশনারের দ্বায়িত্ব পালন করেন এডভোকেট মাসুদুর রহমান শিকদার ও জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহ মোঃ আলমগীর খান।

টেলিভিশন জার্নালিস্ট এসোসিশেন কুমিল্লার সাধারণ নির্বাচনের দ্বায়িত্ব প্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ নুরুর রহমান বলেন, অত্যন্ত উতসাহ উদ্দীপনায় ভোটারগণ গোপন ব্যালটে ভোট প্রয়োগ করেছেন। নির্বাচন হয়েছে অবাধ নিরপেক্ষ, সুষ্ঠ ও শান্তিপূর্ণ।