,

নবীনগরে বিদ্যুৎ পৃষ্টে তৃতীয় শ্রেণীর ছাত্রের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
August 26, 2017
news-image

মোঃ দেলোয়ার হোসেন, নবীনগর :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর গ্রামের বকুল মিয়ার ছেলে তৃতীয় শ্রেণীর ছাত্র আনছার মিয়া (১০) শুক্রবার বিকেলে পাশ্ববর্তী বিলে নৌকা চালিয়ে যাওয়ার পথে খালের উপর ঝুলে থাকা পল্লী বিদ্যুাতের তারের সাথে পৃষ্ট হয়ে পানিতে পড়ে ডুবে যায়।

স্থানীয়রা ওই ছাত্রকে উদ্ধার করে আহত অবস্থায় নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয়রা মনে করছেন, পল্লী বিদ্যুতের তার বিলের পানি থেকে কম উচ্চতায় হওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে।