Tag Archives: কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে এশিয়ান টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে এশিয়ান টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 

দেলোয়ার হোসাইন আকাইদঃ

আলোচনা সভা র‌্যালী ও কেক কাটার মধ্যে দিয়ে কুমিল্লায় এশিয়ান টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

সোমবার (১৮ জানুয়ারি) সকালে কুমিল্লা প্রেসক্লাবে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ প্রফেসর রুহুল আমিন ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কুমিল্লা মোঃ নাজমুল হাসান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সভাপতি গোলাম কিবরিয়া, কুমিল্লা রিপোর্টাস ইউনিটির সভাপতি ওমর ফারুকী তাপস, সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা শাখার সভাপতি ইয়াসমিন রিমা, বিনয় সাহিত্য সংসদের সভাপতি মোতাহের হোসেন মাহবুব,মহানগর যুবলীগ নেতা বোরহান মাহমুদ কামরুলসহ অন্যান্যরা।

এশিয়ান টিভির কুমিল্লা বিশেষ প্রতিনিধি আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এশিয়ান টিভির জেলা প্রতিনিধি দেলোয়ার হোসাইন আকাইদ।

অনুষ্ঠানে কুমিল্লার কর্মরত বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন পেশা শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন।

 

 

কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে বসন্ত আগমনী উৎসব উদযাপন

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে বসন্ত আগমনী উৎসব উদযাপন হয়েছে। বৃহস্পতিবার ১৩ ফেব্রয়ারী মাঘের শেষ দিনে বসন্তকে স্বাগত জানিয়ে কবি নজরুল ইন্সটিটিউট মুক্তমঞ্চ থেকে সকাল নয়টায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নজরুল ইন্সটিটিউট মুক্তমঞ্চে এসে দিন ব্যাপী কবিতা আবৃত্তি গান নাচ দিয়ে বসন্ত আগমনী উৎসব উদযাপন করা হয়। কবি নজরুল ইন্সটিটিউটের ক্ষুদে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সংস্কৃতিসেবী অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার। স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহŸায়ক নুরে আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজিমুল আহসান, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাহতাব সুমন, বাংলাদেশ বেতার কুমিল্লা কেন্দ্রের উপ পরিচালক রাফিকুল হাসান, উপ বার্তা নিয়ন্ত্রক নাজমুল হাসান, কুমিল্লা প্রেসক্লাবের আহবায়ক মাসুক আলতাফ চৌধুরী প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন বসন্ত আগমনী উদযাপন অ্যাপায়ন উপ-কমিটির আবুল হোসেন, রতœা রায়, তাহমিনা বেগম, বিলকিছ আক্তার, মারজিয়া ফেরদৌস। র‌্যালী উপ-কমিটির আহবায়ক ও কুমিল্লা আবৃত্তি সংসদের সভাপতি তাহমিনা বেগম, সদস্য সচিব দেলোয়ার হোসাইন আকাইদ। সাজসজ্জা উপ-কমিটির সুমাইয়া আক্তার, তানজিনা নুসরাত, মাকসুদা আক্তার রুমা, ইরা তানজিনা, নোমান আব্দুল্লাহ । অর্থ উপ-কমিটির সাজেদা হক, স্মৃতি শর্মা, রতœা রায়। সাংস্কৃতিক উপ-কমিটির চৌধুরী মারঈয়াম হাসমী, মিতা চক্রবর্তী, সুষমা সেন, মল্লিকাসহ অন্যন্যরা।
দিন ব্যাপী মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করেন অথৈ, আলিশা, আদি, স্নেহা, শ্রাবণ, অনুভব, রামিসা, ভূমি, প্রভা, রাবিদ, শাদী, অহনা, নাভা,নিধী, রিয়া, তানজিনা, তাহমিনা, তানিয়া, অভয়া, তানভীর, ইশা, সারিকা সহ নজরুল ইন্সটিটিউট কুমিল্লা কেন্দ্রের অর্ধশতাধিক শিক্ষার্থী।

আমন্ত্রিত সঙ্গীত দল সমীকরণের মনোমুগ্ধকর পরিবেশনা ও সঙ্গীত শিল্পী ইশফাত আরা, আল্পনা সাহার সঙ্গীত সবাইকে আনন্দ দেয়। আমন্ত্রিত আবৃত্তি শিল্পী সুলতানা পারভীন দীপালি, গোলাম মোস্তফা বসন্তের কবিতা থেকে আবৃত্তি করেন। ধন্যবাদ জ্ঞাপন করেন নজরুল ইন্সটিটিউট কুমিল্লা কেন্দ্রের ইনচার্জ মোঃ আল আমিন।

কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে শুরু হচ্ছে ১৮ দলের বিশাল ক্রিকেট টুর্ণামেন্ট

 

স্টাফ রিপোর্টার:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আগামী ২৫ জানুয়ারী থেকে কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে শুরু হচ্ছে ‘আনন্দ মেলা’ কনসার্ট ও টি-টুয়ান্টি ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের আয়োজনে লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত এ বিশাল ক্রিকেট টুর্ণামেন্টে কুমিল্লার ১৭টি উপজেলা ও ১টি সিটি কর্পোরেশনসহ মোট ১৮টি দল অংশ নেবে।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীকে কুমিল্লাবাসীর কাছে চিরস্মরণীয় করে রাখতে এমন ক্রীড়াযজ্ঞ হাতে নিয়েছেন বলে জানিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারপার্সন ও ভিক্টোরিয়ান্স টেলেন্ট হান্ট ক্রিকেট একাডেমির কর্ণধার অর্থমন্ত্রীর কন্যা নাফিসা কামাল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমনের জন্মশতবার্ষিকী উপলক্ষে এ বিশাল ক্রিকেট টুর্নামেন্টর আয়োজন করা হয়েছে ‘আনন্দ মেলা’ নামে।

বঙ্গবন্ধুর অবদানকে জাতি ও আমাদের নতুন প্রজন্মের সামনে বার বার তুলে ধরে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যই হচ্ছে এ টুর্নামেন্টর মূল উদ্দেশ্য। নাফিসা কামাল বলেন-এ টুর্নামেন্টের মাধ্যমে কুমিল্লায় বিভিন্ন এলাকায় লুকিয়ে থাকা ক্রিকেট প্রতিভাদেরও তুলে আনা সম্ভব হবে। বাংলাদেশ এই ধরণের আয়োজন এটাই প্রথম বলে জানান তিনি। গতকাল শুক্রবার দুপুরে কুমিল্লা নগরীর একটি কমিউনিটি সেন্টারে এ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান ও ভিক্টোরিয়ান্স টেলেন্ট হান্ট ক্রিকেট একাডেমির সভাপতি গোলাম সারওয়ার, কুমিল্লা ভিক্টোরিয়ান্স টেলেন্ট হান্ট ক্রিকেট একাডেমির সমন্বয়ক আতিকুর রহমানসহ কর্মকর্তাবৃন্দ।

 

 

নাফিসা কামাল বলেন-অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের উদ্যোগে এ টুনার্মেন্টর আয়োজন করা হয়েছে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। কুমিল্লা জেলা প্রশাসন এ আয়োজনের সাথে সরাসরি সম্পৃক্ত রয়েছে। কুমিল্লার লালমাইয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স টেলেন্ট হান্ট ক্রিকেট একাডেমির মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানান-বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ বিশাল ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন হবে খুবই বর্নাঢ্য। কুমিল্লা-১০ নির্বাচনী এলাকার জনগন স্বতঃস্ফুর্তভাবে এ টুর্নামেন্টর সাথে জড়িত রয়েছেন। গোটা এলাকায় বিপুল আলোকসজ্জা করা হবে। একশত টি জাতীয় পতাকা নিয়ে মনোজ্ঞ ডিসপ্লে­ হবে। একশত বর্নিল আতশবাজি আকাশে উড়ানো হবে। অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান যাতে প্রধান আকর্ষণ থাকবেন চিত্রনায়ক শাকিব খান ও বিদ্যা সিনহা মিমসহ বিশাল একটি টিম। ২৫ জানুয়ারী বেলা ২টায় উদ্বোধনী অনুষ্ঠান হবে।

খেলা অনুষ্ঠিত হবে ২৬ জানুয়ারী থেকে। উদ্যোক্তা প্রতিষ্ঠান কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর সহযোগী প্রতিষ্ঠান কুমিল্লা ভিক্টোরিয়ান্স ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমীর সভাপতি ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার বলেন-কুমিল্লা জুড়ে ছড়িয়ে থাকা ক্রিকেটারদের খুঁজে বের করার জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে। কুমিল্লা জেলার ১৭টি উপজেলায় ১৭ টিম ও কুমিল্লা সিটি কর্পোরেশনে একটি টিমসহ মোট ১৮টি টিম লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত এ টুর্নামেন্ট অংশ নেবে।

এ জন্য প্লেয়ার ড্রাফটের মাধ্যমে ১৮টি দলের জন্য প্রতি দলে ৪ জন করে আইকন খেলোয়ার বাছাই করা হয়। তিনি বলেন-প্রতিটি দল ওই ৪ জন আইকন খেলোয়ারের বাইরে প্রতিটি উপজেলা থেকে ৪জন এবং জেলার বাইরে থেকে চারজন খেলোয়ার অর্ন্তভুক্ত করতে পারবে। টি-২০ (২০ ওভার) ফরম্যাট অনুযায়ী এ টুর্ণামেন্ট অনুষ্ঠিত হবে। আইসিসি ও বিসিবির সকল আইন কানুন অনুসরণ করা হবে।

লালমাই এ ভিক্টোরিয়ান্স ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমীর মাঠে এ টুর্ণামেন্ট শুরু হবে।

কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

 

স্টাফ রিপোর্টারঃ

‘বাংলাদেশের ইতিহাসের সঙ্গে ইত্তেফাক মিশে আছে আপন মহিমায়। ইত্তেফাককে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস লেখা যাবে না। ইত্তেফাক মানেই একটি ইতিহাস। স্বাধীনতা, গণআন্দোলনসহ দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে ত্যাজোদীপ্ত ভূমিকা রেখেছে ইত্তেফাক। এ

সব কারণেই পত্রিকাটির প্রতিষ্ঠাতা তোফাজ্জল হোসেন মানিক মিয়া সাংবাদিকতার ইতিহাসে চির স্মরণীয় ও পথিকৃৎ হয়ে থাকবেন। তিনি ইত্তেফাককে দেশ, জাতি ও জনগণের মুখপত্র হিসেবে গড়ে তোলেছেন। তাই ২৪ ডিসেম্বর বাঙালির ইতিহাসে একটি ঐতিহাসিক দিন। অতীতের ন্যায় আগামীদিনেও ইত্তেফাক দেশ ও জনগণের কল্যাণে এর ধারাবাহিকতা রেখে এগিয়ে যাবে এটাই আমাদের প্রত্যাশা।’ ইত্তেফাক প্রকাশনার ৬৬ বছর পেরিয়ে ও ৬৭ বছরে পদার্পন উপলক্ষে মঙ্গলবার সকাল ১১টায় কুমিল্লা টাউনহলের মুক্তিযুদ্ধ কর্ণারে আয়োজিত আলোচনা সভায় অতিথিরা এসব কথা বলেন।

বর্ণাঢ্য আয়োজনের এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম ও কুমিল্লা জেলা পরিষদের সাবেক প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. ওমর ফারুক।

দৈনিক ইত্তেফাকের কুমিল্লা জেলা প্রতিনিধি ও কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন কুমিল্লা নাগরিক ফোরামের সভাপতি কামরুল আহসান বাবুল, বীর মুক্তিযোদ্ধা সালাহ উদ্দিন আহমেদ, দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি মীর শাহ আলম, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) প্রতিনিধি অশোক কুমার বড়ুয়া, ডেইলি অবজারভার প্রতিনিধি নজরুল ইসলাম দুলাল, দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার গাজিউল হক সোহাগ, দৈনিক আলোকিত বাংলাদেশ প্রতিনিধি ও কুমিল্লা কণ্ঠ সম্পাদক মো. কামাল উদ্দিন, ৭১ টিভির প্রতিনিধি কাজী এনামুল হক ফারুক, দেশ টিভি ও ভোরের কাগজ প্রতিনিধি এম. ফিরোজ মিয়া, এটিএন নিউজ প্রতিনিধি রফিকুল ইসলাম চৌধুরী খোকন, দৈনিক কুমিল্লা মুক্তকণ্ঠ সম্পাদক এটিএম হুমায়ুন কবির, দৈনিক আজকের কুমিল্লা সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, দৈনিক যায়যায়দিনের স্টাফ রিপোর্টার মো. আবদুল জলিল ভূঁইয়া, সময় টিভি প্রতিনিধি বাহার রায়হান, চ্যানেল টুয়েন্টি ফোর ও সংবাদ প্রতিনিধি জাহিদুর রহমান, দৈনিক রুপসী বাংলার স্টাফ রিপোর্টার এম.এইচ মনির, বাংলা টিভি প্রতিনিধি আরিফুর রহমান মজুমদার, সাংবাদিক মো. সহিদ উল্লাহ, রেজাউল করিম রাসেল, ইকবাল হোসেন ভূঁইয়া, রবিউল হোসেন, সংগঠক মাহমুদুল হক পিটার এবং ইত্তেফাকের দাউদকান্দি সংবাদদাতা মো. হাবিবুর রহমান, নাঙ্গলকোট সংবাদদাতা মজিবুর রহমান মোল্লা, মনোহরগঞ্জ সংবাদদাতা আবদুল গাফফার সুমন।

এর আগে দিবসটি উপলক্ষে কুমিল্লা টাউনহল থেকে নগরীতে বর্নাঢ্য র‌্যালি বের করা হয়। পরে উৎসবমুখর পরিবেশে কেক কেটে ইত্তেফাকের জন্মদিন পালন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর উৎসবে নগরীর বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

এদিকে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মোবাইল ফোনে শুভ কামনা জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আঞ্জুম সুলতানা সীমা এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও অন্যান্য শ্রেণিপেশার বিশিষ্টজনেরা।

কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে এশিয়ান টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার ঃ

“ছয় পেরিয়ে সাতে পর্দাপন-সবার সাথে এশিয়ান টেলিভিশন” এ শ্লোগান নিয়ে কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে এশিয়ান টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

১৮ জানুয়ারী শুক্রবার কুমিল্লা প্রেসক্লাবে আলোচনা সভা র‌্যালী ও কেক কাটার আয়োজন করা হয়।
এশিয়ান টিভির প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর। বিশেষ অতিথি ছিলেন আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম টুটুল, কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সভাপতি আবদুল্লাহ আল মাহমুদ সহিদ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও বাংলাদেশ টেলিভিশনের কুমিল্লা জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম রতন, কুমিল্লা টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি হুমায়ূন কবির রনি, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক একাত্তর টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি কাজী এনামুল হক ফারুক। অনুষ্ঠানটির উপস্থাপনা করেন দেলোয়ার হোসেন জাকির।

এশিয়ান টেলিভিশনের বিশেষ প্রতিনিধি আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এশিয়ান টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি দেলোয়ার হোসাইন আকাইদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এটিএন বাংলা/এটিএন নিউজের জেলা প্রতিনিধি খায়রুল আহসান মানিক, আরটিভির স্টাফ রিপোর্টার গোলাম কিবরিয়া, , জয়যাত্রা টিভির কুমিল্লা ব্যুরো প্রধান ও সাপ্তাহিক সীমান্ত সংবাদের সম্পাদক নজরুল ইসলাম দুলাল, এনটিভির স্টাফ রিপোর্টার জালাল উদ্দিন, দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ও বাংলা নিউজ টুয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার ইমতিয়াজ আহমেদ জিতু, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি আনোয়ার হোসাইন, গাজী টিভির জেলা প্রতিনিধি সেলিম রেজা মুন্সি, সময় টিভির জেলা প্রতিনিধি বাহার রায়হান, যমুনা টিভির স্টাফ রিপোর্টার খালেদ সাইফুল্লাহ, মোহনা টিভির জেলা প্রতিনিধি ও বর্তমান প্রতিদিনের সম্পাদক তাওহিদ হোসেন মিঠু, সাপ্তাহিক বিবর্তন সম্পাদক দিলীপ মজুমদার,চ্যানেল টুয়েন্টিফেরের জেলা প্রতিনিধি জাহিদ, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি শাকিল মোল্লা, আনন্দ টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি সৈয়দ আহসান হাবিব পাখি, এশিয়ান টিভির চৌদ্দগ্রাম প্রতিনিধি মিজানুর রহমান মিনু, দৈনিক আজকের কুমিল্লার স্টাফ রিপোর্টার মোঃ আলাউদ্দিন, অনলাইন টিভি চ্যানেল এ এর সিও আলে এমরান, সাংবাদিক বশির, সুমন, একুশে সংবাদের জুয়েল রানা, জাগো কুমিল্লা ডট কমের সম্পাদক অমিত মজুমদার, কুমিল্লা ক্যাবল টিভির পরিচালক মাহফুজুর রহমান বাবুল, ইমরান বাচ্চু, আলী আফজল, শাহালম, কুমিল্লা টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আবদুল মোমিন, সহ-সভাপতি সালাউদ্দিন সুমন, সাধারন সম্পাদক রাজিব বনিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক তৌহিদ খন্দকার তপু, নির্বাহী সদস্য জুয়েল খন্দকার, পলাশ, বিজয়সহ বিভিন্ন পেশা শ্রেনীর ব্যাক্তিবর্গ।