Tag Archives: কুমিল্লায় মঙ্গলবারে আরও ৩০ জনের করোনা পজিটিভ

কুমিল্লায় মঙ্গলবারে আরও ৩৪ জনের করোনা শনাক্ত, প্রাণ গেল একজনের

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা জেলায় মঙ্গলবারে নতুন করে আরও ৩৪ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৪২ জনে।

আজকের রিপোর্টে নাঙ্গলকোটের ১ জনের মৃত্যু দেখানো হয়েছে। ফলে মৃত্যুর সংখ্যা ১৮৮ জনে দাঁড়াল।

এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তের মধ্যে জেলার সিটি করপোরেশনে ১৯ জন, আদর্শ সদরে ৩ জন, নাঙ্গলকোটে ৬ জন, বরুড়ায় ৪ জন, লালমাইয়ে ১ জন ও মনোহরগঞ্জে ১ জন।

আজকের রিপোর্টে ৩৯ জনকে সুস্থ্য দেখানো হয়েছে। সুস্থ্যরা সিটি করপোরেশনের ২৩ জন, নাঙ্গলকোটের ৪ জন, মনোহরগঞ্জের ৫ জন ও সদর দক্ষিণের ৭ জন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান।

সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৩৩ হাজার ৫৮৪ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ৩২ হাজার ৬৯০ জনের। এর মধ্যে ৭ হাজার ৪২ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনা এ যাবৎ মারা গেছে মোট ১৮৮ জন এবং সুস্থ হয়েছে ৫ হাজার ৫৬১ জন।

কুমিল্লায় মঙ্গলবারে আরও ৪৬ জনের করোনা শনাক্ত, মৃত্যু ২ জনের

 

নাছরিন আক্তার হীরাঃ

কুমিল্লা জেলায় মঙ্গলবারে নতুন করে আরও ৪৬ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩২৮ জনে।

আজকের রিপোর্টে নতুন করে সিটি করপোরেশনের ২ জনের মৃত্যু দেখানো হয়েছে। ফলে মৃত্যুর সংখ্যা ১৫৯ জন হলো।

এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তের মধ্যে জেলার সিটি করপোরেশনে ৩৩ জন, বরুড়ায় ৯ জন, নাঙ্গলকোটে ১ জন, চৌদ্দগ্রামে ১ জন ও আদর্শ সদরে ২ জন।

আজকের রিপোর্টে ৪৩ জনকে সুস্থ্য দেখানো হয়েছে। সুস্থ্যরা হলেন সিটি করপোরেশনের ৪০ জন ও আদর্শ সদরের ৩ জন।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান।

সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ২৯ হাজার ৪৭৯ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ২৮ হাজার ৫২৬ জনের। এর মধ্যে ৬ হাজার ৩২৮ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনা এ যাবৎ মারা গেছে মোট ১৫৯ জন এবং সুস্থ হয়েছে ৪ হাজার ৮৩৮ জন।

কুমিল্লায় মঙ্গলবারে আরও ৩০ জনের করোনা পজিটিভ, মৃত্যু ২ জনের

 

নাছরিন আক্তার হীরাঃ

কুমিল্লা জেলায় মঙ্গলবারে নতুন করে আরও ৩০ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬২৪ জনে।

আজকের রিপোর্টে সিটি করপোরেশনের ১ জন ও মনোহরগঞ্জের ১ জনসহ ২ জনের মৃত্যু দেখানো হয়েছে। ফলে মৃত্যুর সংখ্যা ১৪৮ জন রইলো।

এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তের মধ্যে জেলার সিটি করপোরেশনে ২২ জন, লাকসামে ১ জন, দেবিদ্বারে ১ জন, নাঙ্গলকোটে ২ জন, বরুড়ায় ৩ জন ও মনোহরগঞ্জে ১ জন।

আজকের রিপোর্টে ৮৪ জনকে সুস্থ্য দেখানো হয়েছে। সুস্থ্যরা সিটি করপোরেশনে ৪২ জন, চান্দিনায় ১২ জন, আদর্শ সদরে ৫ জন, বুড়িচংয়ে ১১ জন, নাঙ্গলকোটে ১১ জন ও সদর দক্ষিণে ৩ জন।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান।

উপজেলাওয়ারী আক্রান্তের সংখ্যা দেবিদ্বারে ৪৩৭ জন, মুরাদনগর ৩০৬ জন, কুমিল্লা সিটি কর্পোরেশনে ১৫৫২ জন, লাকসামে ৩৬৪ জন, চান্দিনায় ২৫৩ জন, তিতাসে ১৪৬ জন, দাউদকান্দিতে ১৭০ জন, বরুড়ায় ২৩০ জন, বুড়িচংয়ে ২৫১ জন, মনোহরগঞ্জে ১৭০ জন, ব্রাহ্মণপাড়ায় ৭৫ জন, নাঙ্গলকোটে ৩৬৯ জন, হোমনায় ১০১ জন, কুমিল্লা সদর দক্ষিণে ১৬৯ জন, লালমাইয়ে ৯৮ জন, চৌদ্দগ্রামে ৫১৪ জন, আদর্শ সদরে ১৯৩ জন, মেঘনায় ৬২ জন, কুমিল্লা মেডিকেল কলেজে ২০ জন।

সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ২৬ হাজার ৫৫০ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ২৫ হাজার ৫৯৭ জনের। এর মধ্যে ৫ হাজার ৬২৪ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনা এ যাবৎ মারা গেছে মোট ১৪৮ জন এবং সুস্থ হয়েছে ৪ হাজার ৮১ জন।