Tag Archives: কুমিল্লা দক্ষিণ আওয়ামীলীগ

দুর্নীতিবাজ ৭ জনের হাত থেকে কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগকে বাচাঁন !

স্টাফ রিপোর্টার:

সম্প্রতি কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের পূর্নাঙ্গ কমিটি ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমালোচনার ঝড় চলছে। ত্যাগি ও সক্রিয় অনেক নেতাই যোগ্যতা অনুসারে পদ পায় নি এমনকি অনেককে রাখা হয়নি বলে নানা অভিযোগ রয়েছে।

তেমনি একজন লুৎফর রহমান। প্রায় ৪৩ বছর ধরে আ’লীগের রাজনীতিতে জড়িত থাকা লুৎফর  রহমান বর্তমান কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন। তিনি বেশ কয়েক দিন ধরে  ফেসবুকে তাঁর ক্ষোভ প্রকাশ করে যাচ্ছেন। তা পাঠকদের জন্য তুলে ধরা হল।

৩ দিন পূর্বে  তিনি তাঁর ফেসবুক ওয়ালে লিখেছেন:

“ বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি – সাধারণ সম্পাদক মহোদয় আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি নবগঠিত কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলিগের সদস্যপদ থেকে আমাকে অব্যাহতি দেওয়ার জন্য আবারো অনুরোধ জানাচ্ছি। কমিটি প্রশ্নবিদ্ধ । ’’

একই দিন তিনি আরো লিখেছেন:

“ আগের দিনের মুরব্বিদের কথা মানতে হয় এখন বুঝি। কুমিল্লাবাসির প্রিয় নেতা মরহুম অধ্যক্ষ আবুল কালাম মজুমদার আমার এলাকায় ওনার বাসা, প্রতিদিনই ওনার বাসায় আমি আমার ভাই জাহিদের আসা যাওয়া ছিল। একদিন উনার বাসায় আফজাল খান সাহেবকে পেয়ে গেলাম । একটা কথা ওঠার পর,,, কালাম ভাই বলেছিলেন রাজনীতিটা হচ্ছে জুয়া খেলা, যে জিতবে সে জিতে গেলো,,,আর যে হারবে সে হেরে গেলো,, তার নামই হচ্ছে রাজনীতি।  পাশে বসা আফজাল খান সাহেব বলেছেন- টাকা থাকলে, অস্ত্র থাকলে, লাঠির জোর থাকলেও নেতা হওয়া যায় না। আমাদের সদরের এম পি মহোদয় হাজী আ ক ম বাহার উদ্দীন বাহার সাহেবর সাথে ২৬ জুন ২০১৬ সালে কুমিল্লা কান্দিরপাড় সুফিয়া মেনসনের জুতার দোকানে মুখোমুখি হয়ে যাই, ওনি আমাকে দেখা মাত্রই বলেছিলেন -সংগঠনের দূরদিনে অনেক অবদান রেখেছো । আজ পার্টি ক্ষমতায়, সুদিন । যার পিছনে রাজনীতি করো, কি দিয়েছে? কি পেয়েছো? আমি সবার খবর জানি, আগামী দিনও যার পিছনে রাজনীতি করো, সামনের দিকেও মুলাটা ঝুলাইয়া দিবে। আজ উনার কথাই সত্যি হলো। ধন্যবাদ মাননীয় এম পি মহোদয়।  আজ সবার কথাই সত্যি হলো। ১৯৮০ সাল থেকে এখন ২০২৩ সাল কুমিল্লা আওয়ামীগের রাজনীতিকে যা দিয়েছি যা হারিয়েছি তা সারাদিন বলেও শেষ করতে পারবো না। যারা আমার উপর অবিচার করেছে, আল্লাহ তায়ালা তার বিচার করবে, সময় আর বেশি দিন নাই, তাদের পতন ঘটবে অনিবার্য। ‘’

আজ  (২৮ এপ্রিল) পুনরায় ফেসবুকে রীতিমত বিস্ফোরক তথ্য দিয়েছেন:

“ প্রশাসন ও দলীয় সিনিয়র নেতাদের কাছে অনুরোধ রইলো অতি জরুরি দলীয় অফিসে দোতালায় ও নিচতলায় সিসি ক্যামেরা লাগানো হোক। ওরা ৭ জনের অপকর্ম ধরা পড়বে শীঘ্রই!
বঙ্গবন্ধুর সংগঠন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগকে বাচান,  বিতর্কিত কমিটির ও হাইব্রিড পদ বানিজ্য, চাঁদাবাজ ও নারি কেলেঙ্কারিদের মেইন হুতা, ওরা ৭ জনের হাত থেকে সংগঠনকে বাচান। প্লিজ প্লিজ প্লিজ।
দল বাচলে শেখ হাসিনা বাচবে। ওরা ৭ জন সিল মারা,, যারা রক্ত, ঘাম,পরিশ্রম ও যুদ্ধ করে কুমিল্লার আওয়ামীলিগকে টিকিয়ে রেখেছেন তারা আজ গৃহ বন্দি। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রাজপথে নামার এখনই সুযোগ। আপনাদের পাশে আছি এবং থাকবো। ইনশাআল্লাহ।’’

সব মিলিয়ে নেতাকর্মীদের ক্ষোভে প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের পূর্নাঙ্গ কমিটি।

যার হাত ধরে রাজনীতিতে এসেছি সে একজন বড় মোনাফেক: শফিক শিকদার

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা সদর আসনের এমপি বাহারউদ্দিন বাহারকে উদ্দেশ্য করে আওয়ামীলীগ নেতা শফিকুল ইসলাম শিকদার বলেছেন, “আমি যার হাত ধরে রাজনীতিতে এসেছি তিনি একজন বড় মুনাফিক। এমপি হয়ে যে কাউকে হুমকি ধমকি দিবেন, তা শোভা পায় না। আশা করবো আপনি আপনার ব্যক্তিত্ব বজায় রাখবেন। দয়া করে আর কাউকে ভয়ভীতি প্রদর্শন করবেন না। আমরাও বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক।

মহান বিজয় দিবস উপলক্ষে সংরক্ষিত নারী আসনের সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি আন্জুম সুলতানা সীমার উদ্যোগে নগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের এম পি. আন্জুম সুলতানা সীমা ।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন এফ বি সি আই এর পরিচালক সি আই পি মাসুদ পারভেজ খান ইমরান, আওয়ামীলীগ নেতা খাদেম মো: ফিরোজ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক আহ্বায়ক মো: শাহজাহান মহানগর মহিলা আওয়ামীলীগ সভাপতি মিতা শিকদার, সাধারণ সম্পাদক আইরিন আহমেদ, কুমিল্লা সিটি কর্পোরেশন ১৬নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন বাবু, মহানগর আওয়ামীলীগ নেতা ডা: আজম খান নোমান , জহিরউদ্দিন বুলু, গাজী রিয়াজ মাহমুদ, যুবলীগ নেতা গোলাম মোস্তফা শরীফসহ অন্যান্য নেতৃবৃন্দ।