Tag Archives: জয়

ফের ব্যালন ডি’অর জয় লিওনেল মেসির

ডেস্ক রিপোর্ট:

অষ্টমবারের মতো ব্যালন ডি’আর জয় করে ফেললেন লিওনেল মেসি। এর আগেও সাতবার ব্যালন ডি’অর জয় করেন আর্জেন্টাইন লিজেন্ড। এবার নিকটতম প্রতিদ্বন্দ্বী রোনালদোর থেকে অনেক এগিয়ে গিয়েছিলেন মেসি। ২০২২ বিশ্বকাপ জয়ের পর ৮ম ব্যালন ডি’অর জয় অনেকাংশেই নিশ্চিত করে ফেলছিলেন এই ফুটবল জাদুকর। সেটার জন্যই দীর্ঘ প্রায় ১১ মাসের অপেক্ষার পর কাঙ্ক্ষিত সোনালি বলটি উঠল লিওনেল মেসির হাতে।

রোজারিওর সেই ছোট্ট মেসি যখন গ্রোথ হরমোনের কারণে খেলাটাই ছেড়ে দিতে যাবেন তখনই বার্সেলোনা যেন আশীর্বাদ হয়ে আসে। তাই তো সেই স্বপ্নের ক্লাবকে আজও মনে প্রাণে ধারণ করেন, এখনো মনের গহীনে সুপ্ত বাসনা ঈপ্সিত থাকে বার্সেলোনায় ফেরার।

বার্সায় ফিরতে না পারলেও মেসি যে ইন্টার মায়ামিতে দারুণ খুশি তা তার খেলাতেই স্পষ্ট। এমএলএস ক্লাবটিকে এনে দিয়েছেন তার ইতিহাসের প্রথম শিরোপা।

মেসির অষ্টম ব্যালন ডি’অর জয়ে ফিকে হয়ে গেলো নরওয়ের স্ট্রাইকার আর্লিং হালান্ডের স্বপ্নের মতো কাটানো মৌসুমটি। ট্রেবল জয়ের পাশাপাশি ইউরোপের গোল্ডেন বুটও ছিল তার ঝুলিতে। ২৩ বছর বয়সি এই গোল মেশিন গত মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় ৫৩ গোল করেছেন। কিন্তু এক বিশ্বকাপের কাছে যে সবকিছুই অর্থহীন।

ব্যালন ডি’অর যে সময়ের বিবেচনায় দেওয়া হয় সেই সময়টায় মেসি জিতেছেন বিশ্বকাপ ট্রফি, জিতেছেন বিশ্বকাপ গোল্ডেন বল। এ ছাড়া ফিফার বর্ষসেরা পুরুষ ফুটবলারও হয়েছেন তিনি। তাছাড়া ফ্রেঞ্চ লিগ, ট্রফি দিস চ্যাম্পিয়নস, লরিস স্পোর্টসম্যান অফ দ্য ইয়ারও হয়েছেন মেসি। ভেঙেছেন অসংখ্য রেকর্ডও। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের সর্বোচ্চ গোলদাতাও মেসি।

তাই যোগ্যতার ভিত্তিতেই আর্জেন্টিনার বিশ্বকাপ খরা কাটিয়ে ব্যালন ডি’অর জয় কেবল মেসিরই প্রাপ্য। এর আগে ২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৫, ২০১৯, ২০২১ সালে ব্যালন ডি’অর জিতেছিলেন এই ফুটবল সুপারস্টার।

জয় দিয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগ শুরু করেছে আল নাসর

জয় দিয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগ শুরু করেছে আল নাসর

ডেস্ক রিপোর্ট:

জয় দিয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগ শুরু করেছে সৌদি আরবের ক্লাব আল নাসর। ইরানের ক্লাব পারসেপোলিসকে ২-০ গোলে হারিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব আল নাসর।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাতে তেহরানের আজাদি স্টেডিয়ামে পারসেপোলিসের মুখোমুখি হয় আল নাসর। প্রথমার্ধে দুইদল আক্রমণ পাল্টা আক্রমণের মাঝে খেলতে থাকেন। দুইদল একের পর আক্রমণ চালানোর পরও কোন গোল করতে পারে নাই। প্রথমার্ধে কোন দল গোল করতে না পারায় গোলশূন্য থেকে বিরতিতে যায় দুই দল।

বিরতি থেকে ফিরে ১০ জনের দলে পরিণত হয় পারসেপোলিস। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ৭ মিনিটের মাথায় রোনালদোকে ফাউল লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পারসেপোলিস মিডফিল্ডার মিলাদ সারলাক। এই লাল কার্ডের সুযোগ নিয়েছে আল নাসর। লাল কার্ডের ১০ মিনিটের মাথায় নিজেদের জালে বল জড়ান পারসেপোলিস। ৬২ মিনিটে আবদুলরহমান ঘারিবর নেওয়া শট পারসেপোলিসের ডিফেন্ডারের গায়ে লেগে বল জালে জড়ায়।

এরপর ৭২তম মিনিটে ডিফেন্ডার মোহাম্মেদ কাসেম গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। বাকি সময়ে আর কোন গোল না হইলে ২-০ গোলের জয় দিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের শুভসূচনা করে আল নাসর।

ম্যাচ শেষে ক্লাবটির তারকা ফরোয়ার্ড সাদিও মানে বলেন, ‘এটি খুব ভালো ম্যাচ ছিল, যদিও প্রথমার্ধে দুই দলের জন্যই কিছুটা কঠিন গেছে। দ্বিতীয়ার্ধেও দুই দলই লড়েছে। আমরা দুটি সুযোগ তৈরির পর গোল পেয়েছি এবং নিশ্চিতভাবেই আমরা এই জয় ডিজার্ভ করি।’

নেইমারের গোলে জয় পেল ব্রাজিল

নেইমারের গোলে জয় পেল ব্রাজিল

ডেস্ক রিপোর্ট:

বলিভিয়াকে ৫-১ গোলে উড়িয়ে বিশ্বকাপ বাছাইয়ে দারুণ সূচনা করেছিল ব্রাজিল। কিন্তু পেরুর বিপক্ষে খেলতে নেমে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে তাদের। লাতিন অঞ্চলের বাছাইয়ে একবার মনে হচ্ছিল তারা পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বুঝি রুখে দেবে! কিন্তু ৯০ মিনিটে মার্কুইনহোসের অসাধারণ হেডে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছেন সেলেসাওরা।

একমাত্র পাওয়া গোলটিতে অবদান ছিল নেইমারের। ৯০ মিনিটে নেইমারের ইনসুইংগিং কর্নার থেকে পাওয়া বলে দর্শনীয় এক হেড করেন ব্রাজিল ডিফেন্ডার।

শুরুতে গত বিশ্বকাপ বাছাই পার হতে না পারা পেরুর রক্ষণের পরীক্ষা নিতে পারেনি ব্রাজিল। সেলেসাওরা বল দখলে এগিয়ে থেকেছেন ঠিকই কিন্তু পেরুর গোছানো রক্ষণের সামনে তারা প্রায়ই পেরে উঠেননি।

প্রথমার্ধে দুটি গোল পেয়েও হতাশ হতে হয় নেইমারদের। অফসাইডের কারণে বাতিল হয় রাফিনহা ও রিচার্লিসনের গোল।