Tag Archives: ‘ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে স্বস্তিতে বাড়ি ফিরবে মানুষ’

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে অবৈধ পার্কিং, পাঁচ বাস আটক

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ বাসস্ট্যান্ডে অবৈধ গাড়ি পার্কিং করে যাত্রী উঠানো এবং নামানো অভিযোগে পাঁচটি বাস আটক করেছে সেনাবাহিনী। শনিবার দুপুরে দাউদকান্দি আর্মি ক্যাম্প থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার বিকালে মহাসড়কের ইলিয়টগঞ্জ বাসস্ট্যান্ডে কয়েকটি বাস দাঁড়িয়ে থাকায় কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে সেনাবাহিনীর একটি অভিযানিক দল পাপিয়, একতা, রূপালী, তিশা ও লাব্বাইক নামের পাঁচটি বাস আটক করে। কাগজপত্র যাচাই করে দেখা যায় আটককৃত প্রত্যেকটি বাস সড়কে চলাচলের অনুপযোগী। আটক গাড়ীগুলো ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহাসড়কের গৌরীপুর ও ইলিয়টগঞ্জ বাসস্ট্যান্ডে অবৈধ পার্কিংয়ের জন্য প্রতিনিয়তই দূর্ভোগের সম্মুখীন হতে হচ্ছে, তাই জনসাধারণের দুর্ভোগ লাগবে সেনাবাহিনীর এই অভিযান অব্যাহত থাকবে।

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে যৌথবাহিনীর অভিযান

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দেশের গুরুত্বপূর্ণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির গৌরীপুরে লাইসেন্স বিহীন চালক, ফিটনেস বিহীন গাড়ী, অধিক গতিতে গাড়ি চালানো, হেলমেট বিহীন মোটরসাইকেল চালানো এবং মেয়াদোত্তীর্ণ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে যৌথবাহিনী।

মঙ্গলবার সকালে মহাসড়কের গৌরীপুর এলাকায় যানবাহন নিয়ন্ত্রণ ও বিশেষ চেকিং কার্যক্রম পরিচালনা করেছেন হাইওয়ে পুলিশ ও মিলিটারি পুলিশের যৌথ দল।
যানজট নিরসন, মহাসড়কের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে দাউদকান্দি হাইওয়ে পুলিশ ও যৌথবাহিনী। দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের পরিপন্থী সকল প্রকার অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

দাউদকান্দি হাইওয়ে পুলিশের ওসি রাশেদ খান চৌধুরী বলেন, মহাসড়কের গৌরীপুর বাসস্ট্যান্ড কয়েকটি জেলা উপজেলার সংযোগ জংশন। প্রতিনিয়তই মহাসড়কে এলোপাতাড়ি গাড়ী উঠানামা এবং সড়কের মাঝখানে যাত্রী উঠানামা বন্ধ করতে এই অভিযান। সেইসাথে ফিটনেস এবং কাগজপত্রবিহীন গাড়ী, লাইসেন্স বিহীন চালক ও হেলমেট বিহীন মোটরসাইকেলকে কয়েকটি মামলা ও জরিমানা করা হয়েছে। এই অভিযান চলমান থাকবে।

সেনা ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়, দাউদকান্দি গৌরিপুর এলাকায় মহাসড়কে যানবাহন নিয়ন্ত্রণ ও বিশেষ চেকিং কার্যক্রম পরিচালনা করছে হাইওয়ে পুলিশ ও ৩৩ পদাতিক ডিভিশনের মিলিটারি পুলিশের যৌথ দল। এতে মহাসড়কে যানজটমুক্ত স্বাভাবিক চলাচল নিশ্চিত হওয়ায় জনমনে স্বস্তি বিরাজ করছে। যানজট নিরসন, হাইওয়ে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ভবিষ্যতে যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে ইউনিটের অধিনায়ক লে. কর্নেল মুন্তাজার রাশেদীন এর নির্দেশনায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ঈদ যাত্রা হবে নিরাপদ : কুমিল্লায় অতিরিক্ত আই জি শাহাবুদ্দিন খান

শাহ ইমরান:

মো. শাহাবুদ্দিন খান বলেছেন, ঈদে ঘরমুখো মানুষের ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে দেশের সকল মহাসড়কগুলোতে পুলিশের সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা পুলিশ, হাইওয়ে পুলিশসহ পুলিশের সকল ইউনিট কাজ করছে। ঈদে মানুষের বাড়ি ফেরাকে আনন্দময় করতে আমরা সবাই মাঠে আছি। ঈদের ছুটি শেষ হওয়া পর্যন্ত এটা অব্যাহত থাকবে।

রোববার (৭ এপ্রিল) দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক পরিদর্শনে এসে কুমিল্লার আলেখারচর এলাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

হাইওয়ে পুলিশ প্রধান বলেন, ঈদের আগে থেকে আমরা দেশের সকল মহাসড়কগুলোতে য়ানজটসহ সকল সমস্যার কারণগুলো চিহ্নিত করেছি। এখন সেগুলো মাথায় রেখে কাজ করছি। আপনারা জেনে থাকবেন, কয়েকদিন আগে সড়ক ও জনপদ অধিদপ্তরের সহযোগিতায় মহাসড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মহাসড়কের পাশের অবৈধ হাটবাজার উচ্ছেদ করা হয়েছে।

ঈদ ধর্মীয় উৎসবে মানুষের যাতায়াত সহজতর করতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়ে থাকে। আমরা সে অনুযায়ী মহাসড়কগুলোতে নিরাপত্তা নিশ্চিত করেছি।

আজ ঈদযাত্রার তৃতীয় দিন চলছে। এ পর্যন্ত দেশের মহাসড়কগুলোতে বড় কোনো যানজটের দৃশ্য চোখে পড়েনি। সব জায়গায় গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর কিছু ঘটেনি। তবে আজ বৃষ্টি হচ্ছে। বৃষ্টি অব্যাহত থাকলে এবং গাড়ির চাপ আরও বাড়লে সেক্ষেত্রেও আমাদের প্রস্তুতি রয়েছে। আমরা আশা করছি একটা স্বাচ্ছন্দ্যময় ঈদযাত্রা নিশ্চিত করতে পারব।

তিনি আরও বলেন, মহাসড়ক যানজট ও ভোগান্তিমুক্ত রাখতে শুধু পুলিশই নন। যানবাহনের চালকরাও বড় একটি ভূমিকা রাখেন। এছাড়াও যাত্রী যারা এই যাত্রায় অংশীদার রয়েছেন, তাদেরও একটা বড় ভূমিকা রাখেন। তারা যদি তাদের দায়িত্বটা ঠিকভাবে পালন করেন, তারা যদি সচেতন থাকেন, তারা যদি অনিরাপদ ঝুঁকিপূর্ণ যাতায়াতে সামিল না হন তাহলে একটা সমন্বিত নিরাপদ ঈদযাত্রা উপহার দেওয়া সম্ভব হবে।

তিনি আরও বলেন, আরও দুদিন সামনে রয়েছে। ৮ এবং ৯ তারিখ মানুষ স্বজনদের সাথে ঈদ উদযাপন করতে যাতায়াত করবেন। আমরা বিশ্বাস করি বিগত দিনগুলোর মতো আগামী দিনগুলোতেও ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে পারব।

এ সময় উপস্থিত ছিলেন, হাইওয়ে পুলিশের ডিআইজি (অপারেশন্স) মাহফুজুর রহমান, হাইওয়ে পুলিশের ডিআইজি (পূর্ব) মাহবুবুর রহমান, হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি (কুমিল্লা রিজিয়নে) মো. খাইরুল আলম, কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান, কুমিল্লা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শামস তাবরেজ, হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আলম সরকার, অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) নাজমুল হাসানসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

‘ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে স্বস্তিতে বাড়ি ফিরবে মানুষ’

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

ঈ‌দযাত্রায় মহাসড়কে যানজট হবে না জানিয়ে কুমিল্লা হাইওয়ে রেঞ্জের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক মোঃ খায়রুল আলম বলেছেন, এবারের ঈদ যাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নি‌র্বিঘ্নে প‌রিবহন চলাচল করবে আর ঘরমুখো মানুষ স্বস্তিতে বাড়ি ফিরবে।

তিনি বলেন, ফিটনেস‌বিহীন ও লাইসেন্স ছাড়া মহাসড়কে কোনো পরিবহন চলাচল করতে পারবে না। এটা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। ইতোমধ্যে ফিটনেস‌বিহীন অনেক গাড়ী ডাম্পিংয়ে নেয়া হয়েছে। ঈদ যাত্রাকে স্বস্তির করতে মহাসড়কে হাইওয়ে পু‌লিশ ও জেলা পু‌লিশের সদস‌্যসহ কমিউনিটি পুলিশ সদস্যরা কাজ করছে।

বুধবার (৩ এ‌প্রিল) বি‌কাল সাড়ে ৩টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ডে পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

খায়রুল আলম বলেন, ঈদ যাত্রায় ঘর মুখো মানুষ নির্বিঘ্নে নাড়ির টানে যেন বাড়ি ফিরতে পারে, যাত্রাটি শুভ এবং আনন্দদায়ক করতে হাইওয়ে পুলিশ ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে।

মহাসড়কে যানজট নিরসনে একা‌ধিক মি‌টিং করা হয়েছে। কুমিল্লা রিজিওনের আওতায় মহাসড়কের কোথায় কোন সমস্যা রয়েছে তা ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে। আমরা শুধু এসিরুমে বসেই কাজ করছি না, বাস্তবে সরেজমিনে এসে সমস্যার সমাধানে কাজ করছি। যেহেতু আমরা সমস্যা চিহ্নিত করতে পেরেছি, মানুষ যেন কোনো ঝামেলা ছাড়াই বা‌ড়ি পৌঁছাতে পারে এবং পুনরায় কর্মস্থলে ফিরতে পারে সে উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, গৌরীপুর বাসস্ট্যান্ডে প্রায় সময় যানজট হয়, কি কারনে হয় তা আমরা চিহ্নিত করেছি। ফুটপাত দখল করে দোকান বসা, ফিডার সড়ক হতে মহাসড়কে উঠতে নামতে গিয়ে গাড়ি ঘুড়াতে যানজট সৃষ্টি এ সমস্যাগুলো সমাধানে দাউদকান্দি উপজেলা প্রশাসনের সহযোগিতায় ফুটপাত তাৎক্ষণিক দখলমুক্ত করেছি।

আর বিগত বছরের চেয়ে এ বছর নিরাপদ ঈদযাত্রা হবে। যানজটের পাশাপা‌শি হাইওয়েতে যেন ছিনতাই ডাকা‌তি না হয় এ‌ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে। এবার সড়কে কোনো যানজট হবে না, ডাকা‌তি ও ছিনতাই হবে না।

এ সময় উপ‌স্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরফাতুল আলম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ জিয়াউর রহমান, সহকারী পুলিশ সুপার এনায়েত কবির সোয়েব, দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ মোজাম্মেল হক, দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মোঃ শাহীনূর ইসলাম, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আসাদুজ্জামান, গৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান নোমান মিয়া, নিরাপদ সড়ক চাই দাউদকান্দি উপজেলার সদস্য সচিব আলমগীর হোসেন প্রমুখ।