Tag Archives: দাউদকান্দিতে যুবদলের বিভাগীয় প্রতিনিধি সভা

দাউদকান্দিতে যুবদলের বিভাগীয় প্রতিনিধি সভা

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার দাউদকান্দিতে বিভাগীয় যুবদলের প্রতিনিধি সভা করেছে কুমিল্লা উত্তর জেলা যুবদল। রবিবার সন্ধ্যায় উপজেলার গৌরীপুর বাস স্ট্যান্ড মা ও শিশু হাসপাতাল সংলগ্ন মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি জাকির হোসেন সিদ্দিকী।

কুমিল্লা উত্তর জেলা যুবদল সভাপতি ভিপি সাহাবুদ্দিন এর সভপতিত্বে এবং সাধারণ সম্পাদক ভিপি রেজাউল করিম শাহিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত সহ সভাপতি আসিকুর রহমান ওয়াসিম, কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক আলী আসরাফ, গোলাম হাফিজ নাহিন, সহ সাংগঠনিক সম্পাদক হাসান আল মামুন, দাউদকান্দি উপজেলা যুবদলের সভাপতি ভিপি জাহাঙ্গীর আলম, যুগ্ন সাধারণ সম্পাদক সেলিম হাজারী প্রমূখ।