Tag Archives: নোয়াখালীতে বিএনপির পদযাত্রায় হামলার অভিযোগ

নোয়াখালীতে বিএনপির পদযাত্রা সমাবেশ শুরু, সভাস্থলে হাসনা মওদুদ অনুসারীরা

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীতে মেহনতী মানুষের পদযাত্রায় অংশ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমদের সহধর্মীনি হাসনা জসিম উদদীন মওদুদের অনুসারীরা।

বিকেল সাড়ে ৩টার দিকে পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মধ্য দিয়ে পদযাত্রা সমাবেশের কার্যক্রম শুরু করা হয়।

শুক্রবার (১৪ জুলাই) দুপুর ৩টার দিকে নোয়াখালীর জজকোর্ট সড়কের সামনে থেকে বিশাল শোডাউন নিয়ে নেতাকর্মিরা শহরের শহীদ ভুলু স্টেডিয়ামে পদযাত্রা সভাস্থলে যায়।

পদযাত্রা মঞ্চে উপস্থিত রয়েছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু, বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক,বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম প্রমূখ।

এর আগে পদযাত্রায় অংশ নিতে জেলা শহর মাইজদীর জজকোর্ট সড়কে জড়ো হন কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের হাসনা মওদুদ অনুসারী নেতাকর্মিরা। এদিকে বিএনপির পদযাত্রা ঘিরে সতর্ক অবস্থায় রয়েছে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এ ব্যাপারে নোয়াখালী জেলা বিএনপির সদস্য মোহাম্মদ গোলাম মোমিত ফয়সাল বলেন, মেহনতী মানুষের পদযাত্রাকে ঘিরে নোয়াখালীর বিভিন্ন উপজেলায় উৎসবের আমেজ বিরাজ করছে। দুই হাজার নেতাকর্মি নিয়ে পদযাত্রায় যোগ দিতে জজকোর্ট সড়কে জড়ো হয়েছি। আমরা শান্তিপূর্ণ ভাবে কর্মসূচি শেষ করতে চাই।

এ সময় আরও উপস্থিত ছিলেন কবিরহাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিম চেয়ারম্যান, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা ফরহাদ,কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আতোয়ার রহমান পাবেল, কবিরহাট উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দিন রুবেল, কবিরহাট পৌরসভা যুবদলের যুগ্ম আহবায়ক আলাউদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন-আহবায়ক এরশাদ হোসেন, কবিরহাট উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক জহির উদ্দিন প্রমূখ।

উল্লেখ্য, শুক্রবার বিকেলে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনের সভাপতিত্বে নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে মেহনতী মানুষের পদযাত্রায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পদযাত্রার প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ডা.এ জেড এম জাহিদ হোসেন। বিএনপির সহযোগী সংগঠন কৃষকদল, শ্রমিকদল, মৎসজীবীদল,তাঁতীদল ও জাসাসের উদ্যেগে এই পদযাত্রার আয়োজন করা হয়। এ পদযাত্রায় বৃহত্তর নোয়াখালীর পাঁচটি জেলার নেতাকর্মি অংশ গ্রহণ করবে।

নোয়াখালীতে বিএনপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত ২০

 

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর ৫টি ইউনিয়নে বিএনপি ঘোষিত পদযাত্রা কর্মসূচিতে পুলিশী বাধা ও হামলার অভিযোগ উঠেছে। এতে অঙ্গ সংগঠনের অন্তত ২০ নেতাকর্মি আহত হয়েছেন।

শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে জেলার চাটখিল উপজেলার সাহাপুর, হাটপুকুরিয়া ঘাটলাবাগ, পরকোর্ট ইউনিয়নে ও কবিরহাট উপজেলার ঘোষবাগ এবং সোনাইমুড়ীর সোনাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল (৬০) সাহাপুর ইউনিয়নে বিএনপি নেতা আনোয়ার হোসেন বাবুল (৬০) জামাল হোসেন (৫০) যুবদল নেতা রুবেল হোসেন (২৮) বিএনপি নেতা হারুন মোল্লা (৬৫) বিএনপি নেতা সাইদুল হাসান (৩৫) ছাত্রদল নেতা সাব্বির হোসেন, ছাত্রদল নেতা একরাম সহ অন্তত ২০ জন আহত হয়। আহতরা বিভিন্ন হাসপাতালে ও স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

চাটখিল উপজেলা বিএনপির সদস্য সচিব মো.শাহাজান রানা অভিযোগ করে বলেন, পূর্ব নির্ধারিত কর্মসূচি উপলক্ষে বিভিন্ন ইউনিয়নে শান্তিপূর্ণ পদযাত্রা শুরু হয়। সকাল ১০টার দিকে চাটখিল উপজেলার সাহাপুর ইউনিয়নের সাহাপুর বাজারে, হাটকুপুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের বিনাতলা এলাকায় ও পরকোর্ট ইউনিয়নের দশঘরিয়া বাজারে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মিরা হামলা চালায়। এতে কমপক্ষে বিএনপি ও সহযোগী সংগঠনের ১৫ জন নেতাকর্মি আহত হয়। এ ছাড়া বিভিন্ন উপজেলায় বিএনপি শান্তিপূর্ণ ভাবে কর্মসূচি পালন করে।

সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট মো. সেলিম শাহী বলেন, আমরা শান্তিপূর্ণ ভাবে সোনাপুর ইউনিয়নের খেলাফত বাজারে পদযাত্রার কর্মসূচি শুরু করলে ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মিরা ককটেল নিক্ষেপ করে। এ সময় তাদের হামলায় সাহাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ফিরোজ সহ তিনজন আহত হয়। পরে ক্ষমতাসীন দলের কয়েজন নেতা যুবদল নেতা ফিরোজের বাবার দোকানে হামলা ও লুটপাট চালায়।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মফিজুর রহমান বলেন, সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের কানকির হাট বাজারে বেলা ১১টার দিকে সরকার দলের লেলিয়ে দাওয়া সন্ত্রাসীরা আমাদের কর্মসূচিতে বাধা দেয়। পরে পুলিশ এসে তাদের সাথে নিয়ে আমাদের কর্মসূচি পন্ড করার চেষ্টা চালায়।

নোয়াখালী জেলা বিএনপির সদস্য ও কবিরহাট পৌরসভার সাবেক কাউন্সিলর একরাম উদ্দিন বলেন, কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নে মজিদেরহাট বাজারে শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালানো হয়। এতে তাদের চারজন নেতাকর্মি আহত হয়।

অভিযোগের জবাবে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদ উল্যাহ খান সোহেল বলেন, বিএনপির কর্মসূচিতে হামলার কোনো ঘটনা ঘটেনি। তারা উস্কানিমূলক কার্যক্রম করতে চাইলে সেখানে উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি হয়।

এ বিষয়ে জানতে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলামের মুঠোফোনে কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এরপর তিনি মুঠোফোনে ম্যাসেজ দিতে বললে, তার হোয়াটস অ্যাপে ক্ষুদে বার্তা পাঠালেও তিনি কোনো মন্তব্য করননি।