Tag Archives: পরকীয়া

হাজীগঞ্জে পরকীয়ার জেরে প্রবাসী স্বামীকে জবাই করে হত্যা : স্ত্রী আটক

হাজীগঞ্জে পরকীয়ার জেরে প্রবাসী স্বামীকে জবাই করে হত্যা : স্ত্রী আটক

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে ট্রাক রোডে সার্কেল অফিস সংলগ্ন সিঙ্গাপুর ভবনে সৌদি আরব প্রবাসী ইমরান বাশার (৪০) কে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

ইমরান বাশার ফরিদগঞ্জ উপজেলার লক্ষীপুর গ্রামের দালাল বাড়ির আবুল বাসারের পুত্র। দুই মাস পূর্বে দেশে আসেন ইমরান। ট্রাক রোড সংলগ্ন ভাড়া বাসায় তার পরিবারসহ বসবাস করতেন। ১৮ অক্টোবর সৌদি আরবে ফিরে যাওয়ার কথা রয়েছে তার।

রবিবার (৮ অক্টোবর) রাত টায় নিজ বাসায় শাহরাস্তি উপজেলার ওয়ারুক আজাগরা এলাকার আশেক এলাহি বাবু নামে এক যুবক এই হত্যাকান্ড ঘটায় বলে জানান নিহতের স্ত্রী ফারজানা।

বিভিন্ন সূত্রে জানা যায়, ফারজানার সাথে ইমরান বাশারের বিয়ে হয় দশ বছর পূর্বে। স্বামী প্রবাসে থাকার সুযোগে আপন বড় বোনের দেবর আশেক এলাহীর সাথে দু’বছর যাবৎ প্রেমের সম্পর্ক গড়ে উঠে স্ত্রী ফারজানার। কয়েক মাস পূর্বে স্বামীর স্বর্নালঙ্কার ও টাকা পয়সা নিয়ে পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে যায় ফারজানা।

স্বামীর চাপে পড়ে ফারজানার বাবা জাকনীর জসিম উদ্দিন তার মেয়েকে পুলিশের সহযোগীতায় ঢাকা মিরপুর থেকে পরকীয়া প্রেমিকের কাছ থেকে উদ্ধার করে নিয়ে এসে স্বামীর কাছে ফিরিয়ে দেয়। স্বামী ইমরান ৯ বছর বয়সী একমাত্র সন্তান আফনানের দিকে তাকিয়ে সব কিছু মানিয়ে নেন। স্ত্রীকে বিশ্বাস করে এই মানিয়ে নেয়াটাই যেন কাল হলো ইমরানের।
রোববার রাত ৮ টায় স্ত্রী ও পরকীয়া প্রেমিকের হাতেই জীবন গেলো ইমরান বাশারের।

স্ত্রী ফারজানা দাবী করেন, দীর্ঘ দিন যাবৎ বাবু তাকে উত্তপ্ত করে আসছে। ঘটনার সময় আশেক এলাহী বাবু ও তার স্বামী ইমরান নিজ বাসায় কথা বলছিলেন। তিনি নামাজের অযু করতে গেলে এই সুযোগে ইমরানকে বাবু জবাই করে। তিনি চিৎকার শুনে এসে দেখেন ইমরান রক্তাক্ত জখম অবস্থায় পড়ে আছেন। সাথে সাথে ডাক চিৎকার করে স্বামীকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার সময় নিহতের ৬ বছরের পুত্র আফনান বাসায় ছিলেন।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পঙ্কজ কুমার দে ও অফিসার ইনচার্জ হারুনুর রশিদ ঘটনাস্থল পরিদর্শন করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়, হাজীগঞ্জ থানা পুলিশ ইমরানের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেন।

রং নম্বরে পরিচয়, পরকীয়ার জেরে প্রবাসীর হাতে মা-মেয়ে খুন: পুলিশ

 

নোয়াখালী প্রতিনিধিঃ

পরকীয়া প্রেমিকের সাথে টাকা নিয়ে টানাপোড়েনে কারণে মা-মেয়েকে হত্যার ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন নোয়াখালীর পুলিশ সুপার মো.শহীদুল ইসলাম।

বুধবার (১৪ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সুধারাম মডেল থানা প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পুলিশ সুপার মো.শহীদুল ইসলাম। এর আগে, একই দিন বেলা সাড়ে ১০টার দিকে নোয়াখালী পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের গুপ্তাংকের বার্লিংটন মোড় সংলগ্ন কচি মিয়ার বাসার দ্বিতীয় তলায় এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।

গ্রেফতারকৃত আলতাফ হোসেন (২৮) লক্ষীপুর জেলার রামগতি উপজেলার চরবাদাম ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের আব্দুল মুনাফের বাড়ির মৃত আবুল কালামের ছেলে এবং ওমান প্রবাসী ছিল।

নিহতরা হলেন, নোয়াখালী পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের ফজলে আজিম কচি মিয়ার স্ত্রী নূর নাহার বেগম (৪০) ও তার মেয়ে হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ফাতেমা আজিম প্রিয়ন্তী (১৬)।

সংবাদ সম্মেলনে এসপি বলেন, ভিকটিম নূর নাহার বেগমের সাথে প্রবাসে থাকা অবস্থায় রং নম্বরের সূত্র ধরে পরিচয় হয় আসামি আলতাফের। একপর্যায়ে উভয়ের মধ্যে সম্পর্ক গড়ে উঠে। এরপর ভিকটিম আসামি আলতাফকে ওমান থেকে দেশে এসে ব্যবসা করার জন্য বলে এবং ব্যবসার সম্পূর্ণ মূলধন এবং তাহার সকল দেনা বহন করার আশ্বাস দেয়। ভিকটিমের আশ্বাসে গত ১ সপ্তাহ আগে আসামি ওমান থেকে ভিসা বাতিল করে সব ছেড়ে দেশে চলে আসে। দেশে এসে আসামি ভিকটিম নূর নাহার বেগমের বাসায় ৪/৫ বার গিয়ে ব্যবসার টাকা দেওয়ার জন্য বললে ভিকটিম নুর নাহার বেগম ব্যবসার টাকা দিতে তালবাহানা করতে থাকে। বুধবার ১৪ জুন সকাল ১০টার দিকে পুনরায় টাকা চাওয়ার জন্য আসামি ভিকটিমের মাইজদী শহরের বার্লিংটন মোড়ের হক মঞ্জিলের বাসায় যান। তখন টাকা চাইলে ভিকটিম টাকা দিতে অস্বীকার করে।

এসপি আরও বলেন, এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে টাকা নিয়ে বেশি বাড়াবাড়ি করলে আলতাফকে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেয় ভিকটিম। একপর্যায়ে আসামিকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিতে উদ্যত হয়। এতে আসামি আলতাফ ক্ষিপ্ত হয়ে তাহার সাথে থাকা ছুরি দিয়ে ভিকটিমকে তার কক্ষের ভিতরে উপর্যুপরি আঘাত করে। ওই সময় ভিকটিমের মেয়ে ফাতেহা আজিম প্রিয়ন্তী (১৬) মায়ের শোর চিৎকারের শব্দ শুনে মাকে রক্ষা করার জন্য এগিয়ে আসলে আসামি আলতাফ তাকেও উপর্যুপরি ছুরিকাঘাত করে। ছুরিকাঘাতে আহত হয়ে প্রিয়ন্তী দৌঁড়ে নিচ তলার ভাড়াটিয়ার বাসার দরজায় ধাক্কা দিলে ভাড়াটিয়া দরজা খুলে দেয়। দরজা খোলার সাথে সাথে প্রিয়ন্তী ডাইনিং রুমের মেঝেতে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে। প্রিয়ন্তীর পিছু পিছু আসামি আলতাফ হোসেন দৌঁড়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ তাকে গ্রেফতার করে। উপর্যুপরি ছুরিকাঘাতে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ভিকটিম নুর নাহার বেগম ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। স্থানীয় লোকজন গুরুতরভাবে জখমপ্রাপ্ত প্রিয়ন্তীকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামি আলতাফ হোসেনকে থানা হেফাজতে নিয়ে পুলিশ বিভিন্ন ভাবে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আসামি পুলিশের নিকট উপরোক্ত ঘটনার বিষয়ে বিস্তারিত জানায় এবং হত্যাকান্ডে ব্যবহৃত ছুরির কভার তাহার দেওয়া তথ্য মতে তাহার মেস থেকে জব্দ করা হয়। হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

বুড়িচংয়ে পরকীয়া প্রেমে আসক্ত হয়ে যৌতুকের জন্য স্ত্রীর উপর নির্যাতন

 

বুড়িচং প্রতিনিধিঃ

কুমিল্লার বুড়িচংয়ে দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেমে আসক্ত হয়ে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন চালাচ্ছে স্বামী জামসেদ আলম।

এ বিষয়ে বুড়িচং থানাতে স্ত্রী ফারজানা আক্তার স্বামী জামসেদ আলমের বিরুদ্ধে একটি অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বাকশীমূল ইউনিয়নের পাহাড়পুর গ্রামের মরহুম বাচ্চু মিয়ার মেয়ে ফারজানা আক্তারের সাথে ৭ বছর পূর্বে একই ইউনিয়নের বাকশীমূল গ্রামের ফজল আলীর ছেলে জামসেদ আলমের সাথে পারিবারিকভাবে বিয়ে হয়। বিবাহের সময় মেয়ের সুখ-শান্তির কথা চিন্তা করে উপহার স্বরুপ নগদ টাকা, আসবাবপত্র প্রদান করে মা ও আত্মীয় স্বজনরা। তাদের দাম্পত্য জীবনে একটি কন্যা সন্তানও জন্মগ্রহণ করে। বিবাহের পরে ফারজানা জানতে পারে তার স্বামী জামসেদ আলম প্রতিবেশী এক প্রবাসী স্ত্রীর সাথে পরকীয়া লিপ্ত।এছাড়া মাদক ব্যবসার সাথেও জড়িত রয়েছে।পরকীয়ার ও মাদক ব্যবসায় কারণে কারাগারেও যেতে হয়েছে স্বামীর।তবুও সে পরিবর্তন হয়নি। কন্যা সন্তার জন্ম গ্রহণ করার পর থেকেই জামসেদ আলম যৌতুকের দাবীতে অন্যায় অত্যাচার জোর জুলুমসহ মারধর ও ভয়ভীতি হুমকি ধমকি প্রদর্শন করছে। একটি সিএনজি কিনার জন্য স্ত্রীকে চাপসৃষ্টি করলে বাপের বাড়ি থেকে ১ লক্ষ টাকা এনে দেয়। তবুও নির্যাতন থেমে যায়নি স্বামীর, গত ১০ জুলাই তারিখে স্বামী,শশুড়-শাশুড়ি মিলে বসতঘরে তালা দিয়ে ফারজানাকে এলোপাথারী লাঠি দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে নীলা ফোলা করে ঘরে থেকে বের করে দেয়। দুইদিন আগে স্বামীর বাড়িতে গিয়ে দেখে স্বামীর ঘর তালা এবং সবাই পলাতক। তখন জানতে পারে প্রতিবেশী প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়া করার জন্য ঘরে প্রবেশ করলে স্থানীয়রা দেখে দু’জনকে আটক করে বুড়িচং থানার পুলিশের হাতে সোপর্দ করে দেয়। সে ভয়ে সবাই পলাতক রয়েছে। দীর্ঘদিন ধরে কন্যা শিশুকে কোলে নিয়ে সমাজের সাহেব-সর্দারের কাছে ঘুরছেন বিচারের জন্য।

স্ত্রী ফারজানা জানান, আমার স্বামী জামসেদ আলম প্রতিবেশী প্রবাসীর স্ত্রী শিরিন আক্তারের সাথে পরকীয়া লিপ্ত এবং কয়েকবার স্থানীয়দের কাছে ধরা খাইছে।এর আগে আমার স্বামীর পরকীয়ার কারণে আরো একটি সংসার ভেঙেছে। আমি সাহেব-সর্দার, চেয়ারম্যান ও প্রশাসনের কাছে সঠিক বিচার চাই।

এ বিষয়ে স্থানীয় মেম্বার রাকিবুল ইসলাম বলেন, জামসেদ আলমের বিভিন্ন অপরাধের জেরে কয়েকবার মেল-দরবার করেছি, তবুও সে ভালো হয় নাই।

বাকশীমূল ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বলেন, এই ছেলের বিভিন্ন অপরাধের কারণে মেল-দরবার করা হয়েছে। কিছুদিন আগেও আরেকটি ঝামেলা করে তার এলাকাতে।থানার পুলিশ অবগত আছে।