Tag Archives: প্রেমের টানে

প্রেমের টানে বাংলাদেশে

প্রেমের টানে বাংলাদেশে এসে কোরিয়ান যুবকের বিয়ে

প্রেমের টানে বাংলাদেশে এসে কোরিয়ান যুবকের বিয়ে

ডেস্ক রিপোর্ট:

হাজার মাইলের ব্যবধান পেরিয়ে ইন্টারনেটের মাধ্যমে প্রেম-পরিণয়ের ঘটনা এখন খুবই সাধারণ হয়ে দাঁড়িয়েছে। ভিনদেশি তরুণ-তরুণীরা প্রেমের টানে প্রিয়জনের কাছে ছুটে আসছেন, এমন খবর প্রায়ই শোনা যায়। এমনই এক ভালোবাসার গল্প দেখা গেল এবার সাভারে।

দক্ষিণ কোরিয়ার তরুণ জে. মিঙ্গি, যার বয়স ২০ বছর, প্রেমের টানে বাংলাদেশে এসে বিয়ে করেছেন সাভারের আড়াপাড়া সবুজবাগ এলাকার রেজভি আক্তার সুমাইয়াকে। সুমাইয়া একজন ১৯ বছর বয়সী উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী। এ মাসের শুরুতে তাদের বিয়ে হলেও, শুক্রবার (২২ নভেম্বর) আয়োজন করা হয় বিবাহ-পরবর্তী সংবর্ধনার।

প্রায় চার মাস আগে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের বাসিন্দা জে. মিঙ্গির সঙ্গে সুমাইয়ার পরিচয় ঘটে অনলাইনে। বন্ধুত্ব থেকে তাদের সম্পর্ক প্রেমে রূপ নেয়। সেই প্রেমের টানেই গত ১ নভেম্বর সাভারে আসেন জে. মিঙ্গি। এরপর ইসলাম ধর্ম গ্রহণ করে নতুন নাম নেন আরফান ইসলাম। পরের দিন, ২ নভেম্বর, ইসলামি রীতিতে সুমাইয়ার সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন।

শুক্রবার বিকেলে সাভারের একটি কমিউনিটি সেন্টারে তাদের বিবাহ-পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা তাদের জন্য শুভকামনা জানান। সুমাইয়ার বাবা-মাসহ পরিবারের সবাইও এই নতুন সম্পর্কে বেশ খুশি।

কোরিয়ান তরুণ আরফান ভাঙা বাংলায় তার স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশ করেন, যা অতিথিদের মন ছুঁয়ে যায়। বন্ধুত্ব থেকে শুরু হওয়া এই সম্পর্কের সফল পরিণয়ে উচ্ছ্বসিত আরফান-সুমাইয়া দম্পতি।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা প্রত্যাশা করেন, হাজার মাইল দূরত্ব ঘুচিয়ে শুরু হওয়া এই ভালোবাসা আজীবন অটুট থাকবে।

প্রেমের টানে কুমিল্লায়

প্রেমের টানে কুমিল্লায় এলেন ইন্দোনেশীয় তরুণী

প্রেমের টানে কুমিল্লায় এলেন ইন্দোনেশীয় তরুণী

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার যুবক আহমদ উল্লাহ ইমতিয়াজ অপুর ভালোবাসার টানে ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে ছুটে এসেছেন নাজিফা মুনজারিন সিনতা (২৫) নামের এক তরুণী।

শুক্রবার (৪ অক্টোবর) কুমিল্লা নগরীর একটি কনভেনশন হলে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। এর আগে ২৭ সেপ্টেম্বর বাংলাদেশে আসেন সিনতা।

নাজিফা মুনজারিন সিনতা ইন্দোনেশিয়ার মেডান রাজ্যের তেবিংতিংগি এলাকার বাসিন্দা উইলিয়াম সিনাগা ও মাসনিয়ার ডুলকের মেয়ে। মালয়েশিয়ার একটি কোম্পানিতে চাকরি করতেন তিনি। তার পরিবার খ্রিস্টান ধর্মের অনুসারী হলেও বাংলাদেশে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেন সিনতা। পরে মুসলিম রীতি অনুযায়ী তাদের বিয়ে সম্পন্ন হয়।

অপরদিকে বর আহমদ উল্লাহ ইমতিয়াজ অপু কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকার আলহাজ্ব শামসুদ্দিন আহমদ ও ফরিদা ইয়াসমিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় প্রবাস জীবন কাটাচ্ছেন এবং সেখানকার একটি কোম্পানিতে চাকরি করছেন। সেই সূত্রেই সিনতার সঙ্গে তার পরিচয়। ধীরে ধীরে তাদের বন্ধুত্ব ভালোবাসায় রূপ নেয়, যা বিয়েতে পরিণতি পায়।

অপু জানান, সিনতা বাংলাদেশে আসার আগে তার পরিবারকে সব জানিয়েছিলেন এবং তাদের সম্মতিতেই বিয়ে করেছেন। কয়েকদিন বাংলাদেশে কাটানোর পর তারা ইন্দোনেশিয়ায় ফিরে সেখানকার রীতি অনুযায়ী আবার বিয়ের আনুষ্ঠানিকতা পালন করবেন।

সিনতা বাংলায় বলতে না পারলেও ইন্দোনেশিয়ান ভাষায় সাংবাদিকদের বলেন, “বাংলাদেশের মানুষ খুবই আন্তরিক, আমি তাদের আতিথেয়তায় মুগ্ধ। সবাই আমাকে আপন করে নিয়েছে।”

অপুর মা ফরিদা ইয়াসমিন বলেন, “বিদেশি মেয়েদের মন এত সুন্দর হয় তা না দেখলে বিশ্বাস করতাম না। সিনতা খুব অল্প সময়ের মধ্যেই আমাদের পরিবারের সঙ্গে মানিয়ে নিয়েছে।”

প্রেমের টানে পাকিস্তানি তরুণী ভারতে

ডেস্ক রিপোর্ট:

কলকাতার প্রেমিকের টানে কাঁটাতার পেরিয়ে পাকিস্তান থেকে ভারতে এসেছেন এক তরুণী। পাঁচ বছর ধরে সমীর খানের প্রেমে হাবুডুবু খাচ্ছেন জাভেরিয়া খান্নুম। অবশেষে প্রেমিকের সঙ্গে দেখা হলো তার। শিগগিরই বাজবে বিয়ের সানাই।

আটারি-ওয়াগা বর্ডার থেকে ভারতে প্রবেশ করেছেন জাভেরিয়া খান্নুম। কীভাবে তিনি ভারতের আসার অনুমতি পেলেন? এ বিষয়ে পাকিস্তানি তরুণী বলেন, আমি অত্যন্ত খুশি। ভারতের সরকারকে মন থেকে ধন্যবাদ জানাব। তাদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব হতো না। আমি এ দেশে আসতেই পারতাম না। ৪৫ দিনের জন্য ভিসা দেওয়া হয়েছে আমাকে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

পাঁচ বছর ধরে কলকাতার যুবক সমীর খানের সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে। জাভেরিয়া খান্নুম বলেন, গত পাঁচ বছর ধরে আমাদের প্রেম। আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলাম। কিছুতেই ভিসা পাচ্ছিলাম না। অবশেষে ভারতের ভিসা পেয়েছি আমি। তাই আজ এ দেশে পা রাখতে পেরেছি। আগামী ৪৫ দিনের জন্য ভিসা দেওয়া হয়েছে আমাকে।

আটারি-ওয়াগা বর্ডারে ঢাকঢোল বাজিয়ে স্বাগত জানানো হয় জাভেরিয়া খান্নুমকে। তাকে নিতে পৌঁছে যান প্রেমিক সমীর খানও। ফুলের তোড়া দিয়ে তাদের অভিনন্দন জানানো হয়। এ ঘটনায় আপ্লুত পাক তরুণী জাভেরিয়া।

প্রেমের টানে করাচি থেকে কলকাতা পৌঁছলেও এই পর্যন্ত আসা সহজ ছিল না। করোনা মহামারির সময় থেকে ভিসার জন্য চেষ্টা করছিলেন পাক তরুণী। সেটি পেতে তাকে দুই বছর অপেক্ষা করতে হয়েছে। পাশাপাশি দুই দেশের দুই পরিবারকে মানিয়ে নেওয়াও তাদের কাছে চ্যালেঞ্জ ছিল।