Tag Archives: বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে দাউদকান্দির তিনটি পয়েন্টে ক্ষনগণনা ঘড়ি স্থাপন

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে দাউদকান্দিতে র‌্যালি ও আলোচনা সভা

 

দাউদকান্দি প্রতিনিধিঃ

কুমিল্লার দাউদকান্দিতে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা করেছে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী অংগ সংগঠন। বুধবার সকালে কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক শিল্প বিষয়ক সম্পাদক বশিরুল আলম মিয়াজীর নেতৃত্বে পৌর সদর থেকে একটি র‌্যালি বের হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি বিশ্বরোড এসে শেষ হয়।

পরে বঙ্গবন্ধুর ছবিসহ রংবেরঙ্গের ব্যানার ফেস্টুন নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহসড়কের দাউদকান্দি অংশে শোভাযাত্রা করে নেতাকর্মীরা। বিকেলে উপজেলার মালিগাঁও ইউনিয়নের বায়নগর বালুর মাঠে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী বশিরুল আলম মিয়াজী।

উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পরিষদ সদস্য পারুল আক্তার, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো.শাহজালাল, ভিপি সালাউদ্দিন রিপন, সাংগঠনিক সম্পাদক জাকির নেওয়াজ সোহেল, সাবেক চেয়ারম্যান আসলাম মিয়াজী, মো.ছাত্তার তালুকদার, দপ্তর সম্পাদক জাকির হোসেন হাজারী, সাবেক জিএস সুমন সরকার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ন আহবায়ক হাজি তাফাজ্জল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক খন্দকার শাহজাহান, সাবেক চেয়ারম্যান সোলায়মান মোল্লা, বারপাড়া ইউপি চেয়ারম্যান মনির হোসেন তালুকদার, বিটেশ্বর ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম, যুবগলীগ নেতা ইকবাল হোসেন প্রমূখ।

 

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে দাউদকান্দির তিনটি পয়েন্টে ক্ষনগণনা ঘড়ি স্থাপন

 

 

জাকির হোসেন হাজারীঃ

জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে দাউদকান্দিতে ক্ষনগণনা ঘড়ি স্থাপন করেছে উপজেলা প্রশাসন।

 

 

শুক্রবার বিকাল সাড়ে চারটায় উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতীয় প্যারেট গ্রাউন্ডের উদ্বোধনী অনুষ্টানটি দাউদকান্দি হাইস্কুল মাঠে মিনি দেখানো হয়। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের কয়েক হাজার শিক্ষার্থী অনুষ্টানটি উপভোগ করেন।

 

 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজায় দু’টি এবং উপজেলা সদরসহ তিনটি পয়েন্টে ক্ষনগণনা ঘড়ি বসানো হয়েছে। দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর(অবঃ) মোহাম্মদ আলী সুমন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম খান প্রধানমন্ত্রী উদ্বোধনের পর দাউদকান্দিতে কাউনডাউন ঘড়ির উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) মোঃ সেলিম শেখ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আহসান হাবীব চৌধুরী লিল মিয়া, পৌর মেয়র নাইম ইউসুফ সেইনসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্টান প্রধান, আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীগণ।