Tag Archives: বরুড়ায় এক সপ্তাহে ৩ জনকে কুপিয়ে খুন

বরুড়ায় এক সপ্তাহে ৩ জনকে কুপিয়ে খুন

স্টাফ রিপোর্টার:

বরুড়ায় গত এক সপ্তাহে পর পর তিনদিনে ৩টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। গত ১৬ই মার্চ বরুড়া ১৪নং লক্ষ্মীপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মো. জাফর আহম্মেদের ছেলে সোহেল আহম্মেদ (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এর আগে ১৪ই মার্চ আদ্রা ইউনিয়ন আদ্রা গ্রামের আইয়ুব আলীর ছেলে শাহাজান (৫৫)কে কুপিয়ে হত্যা করে তারই আপন বড় ভাই ও ভাতিজা মিলে এবং ১৫ই মার্চ পয়ালগাছা ইউনিয়নের হাটপুকুরিয়া গ্রামের তোরাব আলীর স্ত্রী জমিলা খাতুন (৫৫) কে পিটিয়ে হত্যা করে ভাসুর পুত্র শাহাজান।

স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত আনুমানিক ১১ ঘটিকার দিকে সোহেল তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে কতিপয় সন্ত্রাসী তার পথরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে কার্জন খালে ফেলে দেয়। জনৈক ব্যক্তির খবরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে বরুড়া থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। এ বিষয়ে বরুড়া থানায় মামলার প্রস্তুতি চলছে। এ নিয়ে বরুড়ায় পর পর তিনটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।