Tag Archives: বরুড়ায় গলায় ফাঁস দিয়ে কিশোরের আত্মহত্যা

বরুড়ায় গলায় ফাঁস দিয়ে কিশোরের আত্মহত্যার অভিযোগ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বরুড়া উপজেলায়  তাসিদুল মাহমুদ মিথুন নামের এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

নিহত তাসিদুল মাহমুদ মিথুন  বরুড়া উপজেলার  পাঠান পাড়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে ।

(বিস্তারিত আসতেছে—-)

বরুড়ায় গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্মহত্যার অভিযোগ !

সাকিব আল হেলাল:
কুমিল্লার বরুড়া উপজেলার শাকপুরে শারমিন(১৮) নামে এক কলেজ ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (১১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় মকবুল মেম্বারের দোকানের উত্তর পাশে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে শারমিন।

শারমিন বরুড়া উপজেলার শাকপুর ইউনিয়নের শাকপুর পশ্চিম পাড়া (রায়ের বাড়ি)’র দেলোয়ার হোসেনের কলেজ পড়ুয়া মেয়ে।

শারমিন স্থানীয় একটি কলেজে এইচ এস সি দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

স্থানীয়রা জানান,শুক্রবার জুম্মার নামাজের আজানের সময় কে বা কাহারা মকবুল মেম্বারের দোকানের উত্তর পাশে শারমিনের ঝুঁলন্ত ফাঁসি দেওয়া লাঁশ দেখে চিৎকার করলে আশেপাশের মানুষ ছুঁটে আসে।  পরে স্থানীয়রা লাঁশ উদ্ধারের জন্য বরুড়া থানায় খবর দেয়।

স্থানীয় ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মকবুল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বরুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন,আমি খবর পেয়েছি। ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছালে বিস্তারিত জানানো যাবে”।

বরুড়ায় গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্ম হ ত্যা

 

এমডি. আজিজুর রহমান, বরুড়াঃ

কুমিল্লার বরুড়া পৌরসভার সাহার পদুয়া গ্রামের আওয়ামীলীগ নেতা শাহজানের মেয়ে স্বর্না (১৫) গলায় ফাঁস দিয়ে আত্ন হ ত্যা করে।

জানা গেছে, শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল পৌনে ১১ টার দিকে শাহজানের জমজ দুই মেয়ের মধ্যে বড় মেয়ে আমেনা আক্তার (স্বর্না), কাপর শুকানোর জন্য ব্যবহৃত রশি দিয়ে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহ ত্যা করে।

সকালে ছোট মেয়ে চাঁদনী (৭) ঘরে ঢুকে স্বর্নার জুলন্ত লাশ দেখে চিৎকার দিলে স্বর্নার বড় বোন মুক্তা,সান্তা ও রুবেল তাকে নামিয়ে হসপিটালে নেওয়ার চেষ্টা করে।

স্বর্নার বাবা শাহজান জানান, প্রায় সাড়ে ১২ বছর পূর্বে স্বর্নার মা নূরজাহানের হঠাৎ মৃত্যুতে স্বর্নার মানসিক সমস্যা দেখা দিলে তাকে দীর্ঘদিন চিকিৎসা করানো হয়। সম্প্রতি পুনরায় মানসিক সমস্যা দেখা দিলে কুমিল্লা নিয়ে চিকিৎসা করানোর পর গত দুই দিন পূর্বে তাকে বাড়িতে নিয়ে আসে শাহজান।

তার মৃত্যুর ঘটনায় পরিবারে নেমে সে শোকের ছায়া। খবর পেয়ে বরুড়া থানা পুলিশের এস আই মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শনে যান।

বরুড়ায় গলায় ফাঁস দিয়ে কিশোরের আত্মহত্যা

 

এমডি আজিজুর রহমান, বরুড়া:
কুমিল্লার বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের ছেঙ্গাছাল গ্রামের হানিফ হোসেনের ছেলে মো. রাকিব হোসেন (১৬) মসজিদের পার্শ্বে ইমামের রুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে জানা যায়।

বুধবার (১০ অক্টোবর) জোহরের নামাজ পড়তে গিয়ে মসজিদের ইমাম ঘরে প্রবেশ করে তার জুলন্ত লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আজম উদ্দিন মাহমুদ জানান, প্রাথমিকভাবে আত্মহত্যার কারন জানা যায়নি। ময়নাতদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।