,

বরুড়ায় গলায় ফাঁস দিয়ে কিশোরের আত্মহত্যা

আজকের কুমিল্লা ডট কম :
October 10, 2018
news-image

 

এমডি আজিজুর রহমান, বরুড়া:
কুমিল্লার বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের ছেঙ্গাছাল গ্রামের হানিফ হোসেনের ছেলে মো. রাকিব হোসেন (১৬) মসজিদের পার্শ্বে ইমামের রুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে জানা যায়।

বুধবার (১০ অক্টোবর) জোহরের নামাজ পড়তে গিয়ে মসজিদের ইমাম ঘরে প্রবেশ করে তার জুলন্ত লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আজম উদ্দিন মাহমুদ জানান, প্রাথমিকভাবে আত্মহত্যার কারন জানা যায়নি। ময়নাতদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।