,

কুমিল্লায় ৪ টি শেখ রাসেল মিনি স্টেডিয়াম উদ্বোধন

আজকের কুমিল্লা ডট কম :
October 22, 2018
news-image

 

সেলিম সজীবঃ

সারা দেশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে নবনির্মিত ৬৬টি মিনি স্টেডিয়ামের মধ্যে কুমিল্লা সদর দক্ষিন, চান্দিনা, লাকসাম ও হোমনা শেখ রাসেল মিনি স্টেডিয়ামের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন।

জানা যায়, প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন মিনি স্টেডিয়াম নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় মহম্মদপুর আরএসকেএইচ ফুটবল মাঠে ৪০ লাখ ৯৯ হাজার ৯শ’ ৮ টাকা ব্যয়ে একটি মিনি স্টেডিয়াম নির্মাণ করা হয়। যার নামকরণ করা হয় শেখ রাসেল মিনি স্টেডিয়াম।

এখানে খেলোয়াড়দের জন্য রয়েছে দুই কক্ষ বিশিষ্ট একটি ড্রেসিং ভবন, টয়লেটসহ ওয়াশরুম এবং দর্শকদের জন্য রয়েছে বসার ব্যবস্থা।