Tag Archives: বাংলাদেশ মানবাধিকার কমিশন কুমিল্লা মহানগর শাখার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ মানবাধিকার কমিশন কুমিল্লা মহানগর শাখার ৩৬-তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ মানবাধিকার কমিশন কুমিল্লা মহানগর শাখার BHRC ‘র ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবার উপ-পরিচালক জেড.এম মিজানুর রহমান ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট সৈয়দ নুরুর রহমান, এডভোকেট মোঃ শরীফুল ইসলাম, অধ্যক্ষ নার্গিস আক্তার, অধ্যাপক হাবিবুর রহমান, এডভোকেট ফাহমিদা রহমান সুপ্তি, কবি ও সংগঠক রোকসানা মজুমদার সুখী। এ সময় বাংলাদেশ মানবাধিকার কমিশন কুমিল্লা মহানগর শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 বাংলাদেশ মানবাধিকার কমিশন কুমিল্লা মহানগর শাখার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলা আইনজীবি সমিতির হলরুমে অনুষ্ঠিত হয়েছে  বাংলাদেশ মানবাধিকার কমিশন কুমিল্লা মহানগর শাখার বার্ষিক সম্মেলন।

সোমবার অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগর শাখার সভাপতি এইচ এম তরিকুল ইসলাম।

বাংলাদেশ মানবাধিকার কমিশন কুমিল্লা মহানগর শাখার সাধারণ সম্পাদক গোলজার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিনিয়র জেলা ও দায়রা জজ  মোঃ আতাবুল্লাহ। এ সময়  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মানবাধিকার কমিশনের কেন্দ্রীয় ডেপুটি গভর্নর মোস্তাক আহমেদ ভূঁইয়া, মন্ত্রিপরিষদ বিভাগের অবসরপ্রাপ্ত উপ-সচিব আব্দুস সামাদ,কুমিল্লা জেলা পিপি এডভোকেট মোঃ জহিরুল ইসলাম সেলিম, জেলা আইনজীবি  সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুল মমিন ফেরদৌস, কুমিল্লা ইউনিটের ব্লাস্টের সভাপতি এডভোকেট সৈয়দ নুরুর রহমান, কুমিল্লা জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ শামসুর রহমান ফারুক, আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, কুমিল্লা মহানগর শাখার সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মমিনুল হক ভূঁইয়া,সিনিয়র সহসভাপতি এই আর আশিক, যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন,যুগ্ম সম্পাদক মোঃ হাসানুল কবীর সোহেল, হাফেজ মোহাম্মদ সাজিদ আহমেদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয় এবং কুমিল্লা মহানগর শাখার সভাপতি তরিকুল ইসলামের সমাপনী বক্তব্যে সভা সমাপ্ত হয়।