,

দেবিদ্বারে গোমতি নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
September 22, 2017
news-image

জামাল উদ্দিন দুলাল/সাকিব আল হেলালঃ

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় গোমতি নদী থেকে অজ্ঞাত এক যুবকের (২৫) মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ ।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরে দেবিদ্বার উপজেলার বড় আলমপুর এলাকার গোমতি নদীতে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানান, সকালে গোমতি নদীতে ভাসতে ভাসতে লাশটি দেবিদ্বার এলাকায় আসে। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, মরদেহটি অন্য এলাকার। নদীতে ভেসে এ উপজেলায় প্রবেশ করেছে। মরদেহ ২/৩ দিনের পুরনো। কিভাবে তার মৃত্যু হয়েছে তা এখনি বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ বলা যাবে ।