Tag Archives: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন,

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কুমিল্লা মহানগর ও জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে ঈদ আনন্দ মিছিল

 

স্টাফ রিপোর্টার:

পবিত্র মাহে রমজান শেষে পবিত্র ঈদুল ফিতরের চাঁদ চাঁদ দেখা যাওয়ার পর কুমিল্লা নগরীতে ঈদ আনন্দ মিছিল বের করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, মহানগর শাখা ও জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ।

রবিবার (৩০ মার্চ ) সন্ধ্যায় নগরীর কান্দিরপাড় থেকে বের হওয়া এই আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির, ফাহিম বিন ফরিদ, কুমিল্লা মহানগরের আহ্বায়ক আবু রায়হান, সদস্য সচিব রাশেদুল হাসান, কেন্দ্রীয় সংগঠক গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সংগঠক নুর আলম হাসান, সুশীল সমাজের প্রতিনিধি আবদুল্লাহি বাকীসহ আরো অনেকে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রজনতার উপর গুলিবর্ষন কারী অমিত ও সাজ্জাদকে গ্রেফতার করেছে সেনাবাহিনী

স্টাফ রিপোর্টার:

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রজনতার উপর গুলিবর্ষন কারী অমিত ও সাজ্জাদকে ময়নামতি এলাকার টিপড়া বাজার থেকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সদর আর্মি ক্যাম্প।

শনিবার (২৯ মার্চ) রাত সাড়ে সাতটায় টিপরাবাজার এলাকা থেকে পতিত আওয়ামিলীগ সরকারের অনুগত চিহ্নিত সন্ত্রাসী সাইদুল বাশার অমিক
ও তার সহযোগী মীর সাজ্জাদকে সেনা টহলদল কর্তৃক গ্রেফতার করা হয়।

গ্রেপ্তার হওয়া সাইদুল বাশার অমিক (২৩) কুমিল্লা সদরের আলেখারচর এলাকার মাছুম বিল্লাহর ছেলে এবং
মীর সাজ্জাদ (২১) বুড়িচং উপজেলার ময়নামতি এলাকার মৃত. সার্জেন্ট অবঃ মীর ইউনুসের ছেলে।

উল্লেখ্য, গ্রেফতারকৃত সাইদুল বাশার অমিক গত ০৪ আগস্ট ২০২৪ তারিখে কুমিল্লা সদর উপজেলার আলেখারচর এবং টিপরা বাজার
এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনরত ছাত্র জনতার উপর গুলিবর্ষণ করেছিল।

উভয় সন্ত্রাসীকে গ্রেফতারের পর কুমিল্লা সদর থানায় হস্তান্তর করা হয়েছে৷

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগর শাখার কমিটি গঠন

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগর শাখার কমিটি গঠন

স্টাফ রিপোর্টার:

সারা দেশে সাংগঠনিক কাঠামো বিস্তৃতির অংশ হিসেবে এবার কুমিল্লা মহানগরের ১৯৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। জেলা- মহানগর পর্যায়ে এটি তাদের একাদশ আহ্বায়ক কমিটি।

আজ শনিবার বিকাল চারটার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেইজে কুমিল্লা মহানগর  আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়।

কমিটির বিজ্ঞপ্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেলের স্বাক্ষর রয়েছে। আগামী ছয় মাসের জন্য তাঁরা এই কমিটি অনুমোদন করেছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগর  শাখার এই কমিটিতে আবু রায়হানকে আহ্বায়ক, মুহাম্মাদ রাশেদুল হাসানকে সদস্য সচিব, মোস্তফা জিহানকে মুখ্য সংগঠক ও জাবেদ আহমেদ ভূইয়াকে মুখপাত্র করা হয়েছে।

 

এই কমিটিতে ১১ জনকে যুগ্ম আহ্বায়ক, ১৭ জনকে যুগ্ম সদস্যসচিব, ২৮ জনকে সংগঠক ও ১৩৮ জনকে সদস্য করা হয়েছে।

এর আগে ২ নভেম্বর কুষ্টিয়া জেলায় ১১১ ও নড়াইল জেলায় ৫১ সদস্যের; ৩ নভেম্বর চুয়াডাঙ্গা জেলায় ১০১ সদস্যের; ১০ নভেম্বর সুনামগঞ্জে ৯৯ সদস্যের; ১১ নভেম্বর নেত্রকোনা জেলায় ২৫৪ সদস্যের; ১২ নভেম্বর মেহেরপুর জেলায় ৫১ সদস্যের; ১৬ নভেম্বর ঝিনাইদহ জেলায় ১০৩ সদস্যের এবং বৃহস্পতিবার রাতে শেরপুর জেলায় ১২৬ সদস্যের ও শুক্রবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলায় ১৬৪ সদস্যের আহ্বায়ক কমিটি করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। প্রতিটি কমিটিই ছয় মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

কমিটি ঘোষণার পর কুমিল্লা মহানগরের  আহ্বায়ক আবু রায়হান  বলেন,
” কুমিল্লা আওয়ামী ফ্যাসিবাদের কবরস্থান, জুলাই বিপ্লবের রাজধানী।  স্বাধীন বাংলাদেশের জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে কুমিল্লা অগ্রগামী ভূমিকা পালন করবে। সদ্য গঠিত কুমিল্লা মহানগর কমিটির সদস্যদের হাতে যে গুরুদায়িত্ব অর্পিত হয়েছে তা নিষ্ঠার  সাথে পালন করে তারা গোটা জাতির আমানত রক্ষা করবেন বলে আমরা আশা করি। পাহাড়সম চাপ সত্বেও তাদের আগামী দিনের দুর্গম পথচলা নির্ঝঞ্ঝাট  হোক ।