Tag Archives: ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়া থেকে বৃদ্ধকে বাঁচানো সেই স্কুলছাত্র পেল পুরস্কার

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কা’টা পড়ে অজ্ঞাত যুবকের মৃ’ত্যু

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কা’টা পড়ে অজ্ঞাত (২০) এক যুবকের মৃ’ত্যু হয়েছে। শনিবার ( ২৪ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার ভাদুঘর রেলগেট এলাকায় এই দু’র্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে তার কোন পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সকালে ভাদুঘর রেলগেট পার হওয়ার সময় ঢাকামুখী অজ্ঞাত একটি ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে তার মৃ’ত্যু হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ লা’শটি উদ্ধার করেন।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই আমিনুল ইসলাম জানান, লা’শটি উদ্ধার করে ম’য়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের ম’র্গে পাঠানো হয়েছে। লা’শটির কোন পরিচয় পাওয়া যায়নি। ম’য়নাতদন্তের রিপোর্ট আসার পর বিস্তারিত জানা যাবে বলে তিনি জানান।

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়া থেকে বৃদ্ধকে বাঁচানো সেই স্কুলছাত্র পেল পুরস্কার

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে কাটা পড়া থেকে বৃদ্ধকে জীবন বাঁচানো সেই স্কুলছাত্র কেফায়েত উল্লাহকে পুরস্কৃত করা হয়েছে।

রোববার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর জালালী ফুটবল একাডেমির পক্ষ থেকে তার হাতে পুরস্কার তুলে দেন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক শেখ সুরাফ জালালী। এ সময় একাডেমির শিক্ষার্থীরা উপস্থিত ছিল।

কেফায়েত উল্লাহ আখাউড়া পৌরশহরের দেবগ্রামের মোজালক মিয়ার ছেলে। দেবগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দেবে সে।

এর আগে গত বৃহস্পতিবার ভোরে বন্ধুদের সঙ্গে কেফায়েত উল্লাহ ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুলতানপুরে জালালী ফুটবল একাডেমিতে যাচ্ছিল। এ সময় সিলেট থেকে চট্টগ্রাম অভিমুখে একটি ট্রেন আসছিল। ট্রেন আসার কারণে সিগন্যালে তাদের অটোরিকশা অপেক্ষা করছিল।

এ সময় সে দেখতে পায়, একজন বৃদ্ধ রেললাইন দিয়ে হেঁটে ট্রেনের সামনে এগিয়ে যাচ্ছে। তার কাঁধে একটি বস্তা। দূর থেকে বিষয়টি দেখতে পেয়ে ওই বৃদ্ধকে রক্ষা করতে দৌড়ে যায় কেফায়েত উল্লাহ।

এর পর ট্রেনে কাটাপড়ার ঠিক কয়েক সেকেন্ড আগে ওই বৃদ্ধ লোকটিকে সরিয়ে দিয়ে প্রাণে রক্ষা করে স্কুলছাত্র কেফায়েত উল্লাহ। এ ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।