Tag Archives: ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কা’টা পড়ে অজ্ঞাত যুবকের মৃ’ত্যু

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কা’টা পড়ে অজ্ঞাত (২০) এক যুবকের মৃ’ত্যু হয়েছে। শনিবার ( ২৪ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার ভাদুঘর রেলগেট এলাকায় এই দু’র্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে তার কোন পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সকালে ভাদুঘর রেলগেট পার হওয়ার সময় ঢাকামুখী অজ্ঞাত একটি ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে তার মৃ’ত্যু হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ লা’শটি উদ্ধার করেন।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই আমিনুল ইসলাম জানান, লা’শটি উদ্ধার করে ম’য়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের ম’র্গে পাঠানো হয়েছে। লা’শটির কোন পরিচয় পাওয়া যায়নি। ম’য়নাতদন্তের রিপোর্ট আসার পর বিস্তারিত জানা যাবে বলে তিনি জানান।

ব্রাহ্মণবাড়িয়ায় শিশু ছাত্রীকে ধর্ষণ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৪র্থ শ্রেণির এক শিশু ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগে এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

বুড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মুহিদ মিয়া (৪৫) একই বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিশু শিক্ষার্থীকে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযুক্ত শিক্ষক মুহিদ মিয়া নোয়াগাঁও ইউনিয়নের বুড্ডা (পশ্চিমপাড়া) গ্রামের মৃত রিহান উদ্দিনের ছেলে।

ধর্ষণের অভিযোগে বৃহস্পতিবার ওই ছাত্রীর মামা মো. রহিম আলী বাদী হয়ে সরাইল থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন।

মামলার এজাহারে জানা যায়, ওই শিক্ষার্থীর বাবা-মা প্রবাসে থাকেন। প্রতিদিনের মতো গত বুধবার সকালে ওই ছাত্রী বিদ্যালয়ে যায়। ওই দিন ছিল প্রচুর বৃষ্টি। বিকাল সাড়ে ৩টায় বিদ্যালয় ছুটি হয়। কিন্তু শিক্ষক মুহিদ মিয়া কৌশলে ওই শিক্ষার্থীকে বিদ্যালয়ে ঝাড়ু দেওয়ার কথা বলে বাকি সবাইকে বাড়ি যেতে বলে। ওই শিক্ষার্থীও স্যারের কথামতো বিদ্যালয়ে ঝাড়ু দেওয়ার কাজ শুরু করে।

এদিকে বাইরে বৃষ্টির তীব্রতা আরও বেড়ে যায়। তখন শিক্ষক মুহিদ মিয়া দরজা বন্ধ করে শিশু শিক্ষার্থীর ধর্ষণের জন্য উদ্যত হয়। শিশু শিক্ষার্থী তখন চিৎকার শুরু করে। শিক্ষক মুহিদ মিয়া ছুরি বের করে শিশু শিক্ষার্থীকে মেরে ফেলার হুমকি দেয়।

তখন ভয়ে ওই শিক্ষার্থীর চিৎকার বন্ধ করে। সেই সুযোগে শিক্ষক ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে রক্তাক্ত অবস্থায় ফেলে চলে যায়। পরে ওই শিক্ষার্থী বাড়ি গিয়ে কেঁদে কেঁদে তার নানার কাছে ঘটনা খুলে বলে। বর্তমানে ওই শিক্ষার্থী ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।

এ ব্যাপারে শিক্ষক মুহিদ মিয়ার মোবাইল নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করলে মোবাইল দুটি বন্ধ পাওয়া যায়।

এ ব্যাপার সরাইল উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল আজিজ বলেন, বিষয়টি শুনেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিধি মোতাবেক আইনত ব্যবস্থা নেব।

সরাইল থানার ওসি মো. আসলাম হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। মেয়ের মামা বাদী হয়ে একটি মামলা করেছেন। আমরা আসামিকে ধরার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।

ব্রাহ্মণবাড়িয়ায় বিষধর রাসেল ভাইপারের কামড়ে যুবকের মৃত্যু

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিষধর রাসেল ভাইপারের কামড়ে সোয়াঈদ মিয়া (২২) নামে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর তার মৃত্যু হয়।

নিহত সোয়াঈদ উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের নতুনপাড়ার মো. বিল্লাল মিয়ার ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সোয়াঈদ মিয়া সিলেটে ফার্নিচারের ব্যবসা করেন। ঈদ উদযাপন করতে গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে আসেন। শুক্রবার রাতে বন্ধুদের সঙ্গে বাড়ির পাশে খালের পানিতে মাছ ধরতে যান। মাছ ধরতে গিয়ে রাত ১টার দিকে সে তার বন্ধুদের জানায় ডান পায়ে গোখরা সাপে কামড় দিয়েছে। তখন বন্ধুরা আক্রান্ত স্থানে রশি দিয়ে বাঁধ দেন। স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। তার পরিবারের লোকজন ভোরে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎকরা উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরার্মশ দেন। কিন্তু সোয়াঈদের শরীরে বিষ ছড়িয়ে পড়ায় কুমিল্লায় আর নেওয়া হয়নি। সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত কয়েকজন স্থানীয় সাপুড়ে দিয়ে গ্রাম্য চিকিৎসা করানো হয়। পরে বিকাল সাড়ে ৫টার দিকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে আবাসিক মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম ও ডা. জীবন চন্দ্রও দাসের একটি মেডিকেল টিম বিভিন্ন পরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

ডা. জীবন চন্দ্র দাস বলেন, যখন সাপে কামড় দিয়েছে সঙ্গে সঙ্গেই নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাকে হয়ত বাঁচানো যেত। কিন্তু তারা স্থানীয় সাপুড়ে দিয়ে ঝাড়ফুঁক দিয়ে রোগীকে চিকিৎসা করিয়েছে। নিহতের মুখ দিয়ে রক্ত বের হতে দেখে মনে হচ্ছে বিষাক্ত রাসেল ভাইপার কামড়িয়েছে।

নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অভিজিৎ রায় বলেন, সাপের কামড়ে যুবকের মৃত্যুর খবরটি জানতে পেরেছি। এরই মধ্যে ফেসবুকে গুজব ছড়িয়েছে নাসিরনগর হাসপাতালে চিকিৎসা না করে তাকে ব্রাহ্মণবাড়িয়ায় পাঠানো হয়।

তিনি আরও বলেন, সবাইকে আশ্বস্ত করতে চাই, নাসিরনগরে সাপে কামড়ের ভ্যাকসিন আছে। যুবককে মৃত্যুর পূর্বে চিকিৎসার জন্য নাসিরনগর হাসপাতালে আনা হয়নি।

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী অভিযানে র‌্যাবের ওপর মাদক কারবারিদের হামলা

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকবিরোধী অভিযানের সময় র‌্যাবের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে এক র‌্যাব সদস্যসহ তিনজন আহত হয়েছেন। এরমধ্যে একজন মাদক কারবারি গুলিবিদ্ধ হয়েছেন। তাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার উত্তর ইউনিয়নের কল্যাণপুর গ্রামে এ ঘটনা ঘটে। এসময় ৩৩ বোতল ফেনসিডিল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উত্তর ইউনিয়নের কল্যাণপুর গ্রামে মাদক উদ্ধারের অভিযানে যায় র‌্যাবের ভৈরব ক্যাম্পের সদস্যরা। এসময় র‌্যাব সদস্যরা সেখানে পৌঁছালে মাদক কারবারিরা র‌্যাবের ওপর হামলা করে। এতে র‌্যাব সদস্য এ বি সুমন ও র‌্যাবের সোর্স ইউনূছ মিয়া আহত হন। পরে র‌্যাবও আত্মরক্ষার্থে গুলি চালায়।

এসময় মাদক কারবারি নাসির মিয়া গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ নাসির ওই এলাকার মৃত আ. সাত্তারের ছেলে। গুলিবিদ্ধ মাদক কারবারিকে প্রথমে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এছাড়া আহত র‍্যাব সদস্য ও সোর্সকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক সাইদুর রহমান বলেন, আহত ব্যক্তির শরীরে গুলিবিদ্ধ হয়েছে। তার ক্ষতস্থানে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন।

র‍্যাব-১৪-এর অধিনায়ক উইং কমান্ডার রোকন উদ্দিন জানান, র‍্যাব সদস্যরা মাদক উদ্ধারের অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন। এসময় আত্মরক্ষার্থে গুলি চালানো হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

ব্রাহ্মণবাড়িয়ায় বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুরকারীকে অস্ত্রসহ আটক

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়া তাণ্ডবের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুরের ঘটনায় প্রধান অভিযুক্ত মো. আরমান আলিফকে (২২) অস্ত্রসহ গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার (৫ এপ্রিল) বিকেল ৩টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে র‍্যাব-১৪ ভৈরব অধিনায়ক লে. কর্নেল আবু নাঈম মো. তালাত গণমাধ্যমকে বলেন, ‘আরমান জেলার নাসিরনগর উপজেলার ফুলকাকান্দি গ্রামের শুকুর মিয়ার ছেলে। তিনি জেলা শহরের কাজিপাড়ায় ভাড়া বাসায় থাকেন।

রোববার (৪ এপ্রিল) রাত ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার খাঁটিহাতা বিশ্বরোড এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব। পরে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।’

সম্মেলনে তিনি আরও বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের আন্দোলনের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত তরুণকে ছবি দেখে শনাক্ত করে র‍্যাব। এরপর তাকে গ্রেফতার করতে অভিযানে নামে র‍্যাব। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের চোখ এড়াতে আরমান চুল-দাড়ি কামিয়ে ফেলেছিলেন।’

লে. কর্নেল আবু নাঈম মো. তালাত বলেন,‘আরমানের দেয়া তথ্যমতে জেলা শহরের কাজীপাড়া মহল্লার ভাড়াবাসা থেকে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুরের কাজে ব্যবহৃত শাবলটি উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

এসময় র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার রফিউদ্দিন মো. যোবায়ের উপস্থিত ছিলেন।

আমোদ-ফুর্তি করতে গিয়ে নারী দ্বারা অপহরণের শিকার ঠিকাদার ও ভারতীয় নাগরিক

 

স্টাফ রিপোর্টারঃ

ব্রাহ্মণবাড়িয়ায় আমোদ-ফুর্তি করতে গিয়ে অপহরণের শিকার মোবারক হোসেন নামের এক ঠিকাদার ও মিন্টু রঞ্জন দাস নামের এক ভারতীয় নাগরিক। তাদেরকে উদ্ধার করে রবিবারে দুজনকে মামলা দিয়ে আদালতে পাঠায় পুলিশ।

আটককৃতরা হলেন, সিয়াম (১৮) ও রবিন (২২)। তাদের দুজনের বাড়ি সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিজেশ্বর গ্রামে।

পুলিশ সূত্রে জানা যায়, মিন্টু রঞ্জন দাস আশুগঞ্জ-আগরতলা চার লেন সড়ক প্রকল্পে এফকন ইনস্ট্রাকশন কোম্পানিতে কর্মরত আছেন। তার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গে। এই সড়ক প্রকল্পে সাব ঠিকাদারের কাজ করেন মোবারক হোসেন। শুক্রবার (১৯ মার্চ) সন্ধ্যায় এই দুজন জেলা শহরের কলেজপাড়ায় একটি বাড়িতে আমোদ-ফুর্তি করতে যান। সেখানে তাদেরকে অপহরণ করেন কয়েকজন যুবক ও নারী। অপহরণের পর তাদেরকে নারীদের সঙ্গে আপত্তিকর ছবি তুলতে বাধ্য করা হয়।

ছবি তোলার পর সাব ঠিকাদার মোবারক হোসেন ও ভারতীয় ওই নাগরিকের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা।

এদিকে, মোবারকের গাড়ির চালক ওই বাড়ি থেকে কিছুটা দূরে সড়কে তার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরও ভেতর থেকে বের না হওয়ায় সন্দেহ হয়। পরে তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় গিয়ে বিষয়টি জানান। তবে সদর মডেল থানা পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে কাউকে পায়নি।

পরে ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর মডেল পুলিশের সমন্বয়ে একটি দল অভিযান চালায়। এসময় প্রযুক্তির ব্যবহার করে প্রথমে আশুগঞ্জ থেকে ভারতীয় নাগরিক মিন্টু রঞ্জন দাসকে উদ্ধার করা হয়৷ এসময় আটক করা হয় দুই অপহরণকারীকে। তবে বিষয়টি গোপন রেখে আটক দুই অপহরণকারীর মাধ্যমে অন্য অপহরণকারীদের বলা হয়, অপহৃত ঠিকাদার মোবারক হোসেনকে নিয়ে জেলা শহরের মেড্ডায় এসে মুক্তিপণের টাকা নিয়ে যেতে। শনিবার (২০ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঠিকাদার মোবারক হোসেনকে নিয়ে মেড্ডায় এসে অপহরণকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। এসময় মোবারক হোসেনকে উদ্ধার করে পুলিশ।

সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহজাহান জানান, অপহরণের ঘটনায় ঠিকাদার মোবারক হোসেন বাদী হয়ে আটক দুজনসহ ১৩ জনের নামে মামলা দায়ের করেছেন। এই মামলায় আসামিদের মধ্যে তিনজন নারী রয়েছেন। আটক আসামিদের রোববার আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।

কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ শিলাবৃষ্টির আভাস

 

ডেস্ক রিপোর্টঃ

বুধবার (১০ মার্চ) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে। এ অবস্থায় বুধবার সন্ধ্যা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, কুমিল্লা ও নরসিংদী জেলাসহ ময়মনসিংহ, রংপুর এবং সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে নদীবন্দরে কোনো সতর্ক সংকেত নেই।

এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ সময় ঢাকায় দক্ষিণ-পশ্চিম অথবা পশ্চিম দিক থেকে বাতাসের গতিবেগ থাকবে ৬ থেকে ১২ কিলোমিটার।

ব্রাহ্মণবাড়িয়ায় লাইসেন্সবিহীন দুই ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা

 

স্টাফ রিপোর্টারঃ

ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে দুই ইটভাটাকে মোট ৬ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুই ইটভাটাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবা খান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় বিজনা ব্রিকস নামের ইটভাটাকে চার লাখ টাকা ও কসবা ব্রিকসকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। এর আগে ওই দুই ইটভাটাকে সতর্ক করা হলেও কার্যক্রম চালিয়ে যাচ্ছিল ইটভাটা দুটির কর্তৃপক্ষ।

হাসিবা খান জানান, বিজনা ব্রিকস শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে হওয়ার কারণে পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স পাচ্ছে না। তাদেরকে সরে যেতে বলা হয়েছে। কিন্তু তা অমান্য করে ইট পোড়ানোয় জরিমানা করা হয়। আর কসবা ব্রিকসের ইট পোড়ানোর লাইসেন্স নেই, এটা তারা সংগ্রহ করেননি। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ ( সংশোধিত ২০১৯) এর লঙ্ঘন করায় প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ার কলেজ পাড়ায় প্রেমিকার বাসা থেকে প্রেমিকের লাশ উদ্ধার

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কলেজ পাড়ায় প্রেমিকার ভাড়া বাসা থেকে মঙ্গলবার রাতে গলায় ফাঁস লাগানো অবস্থায় অন্তর চৌধুরী নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

অন্তর চৌধুরী শহরের কাউতলী এলাকার কামাল চৌধুরীর ছেলে। এ ঘটনায় নিহত অন্তর চৌধুরীর প্রেমিকা জেসমিনকে আটক করেছে পুলিশ।

এলাকাবাসী ও জেসমিনের বরাত দিয়ে পুলিশ জানায়, স্বামীর সঙ্গে ডিভোর্স হওয়া সিলেট জেলার গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণের মিশ্র পাড়ার জেসমিন মাস তিনেক পূর্বে কলেজপাড়ার জিলানী চৌধুরীর মালিকানাধীন নিচতলা ভবনের একটি ফ্ল্যাট ভাড়া নেন। সেখানে তার প্রেমিক অন্তর চৌধুরী নিয়মিত আসা-যাওয়া করত। গত দুই মাস যাবৎ ওই বাসায় তারা একসঙ্গে বসবাস করতেন। তবে অন্তরের পরিবার সেটা মেনে নিতে পারেনি।

জেসমিন জানান, সম্প্রতি অন্তর তার বন্ধুদের সঙ্গে কক্সবাজার যাওয়ার পরিকল্পনা করে। তবে চাহিদা অনুযায়ী টাকা জোগাড় করতে না পেরে ক্ষোভে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে হাতের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত করে। তবে তাকে টাকা দেওয়ার আশ্বাসও দেওয়া হয়। মঙ্গলবার রাত ৯টার দিকে হোটেল থেকে খাবার নিয়ে বাসায় এসে দেখেন অন্তর গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানে ফাঁস লাগিয়ে ঝুলে আছেন। এলাকার কয়েকজন যুবকের সহযোগিতায় তাকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রইছ উদ্দিন জানান, জিজ্ঞাসাবাদের জন্য অন্তর চৌধুরীর প্রেমিকা জেসমিন আক্তারকে আটক করা হয়েছে। জেলা সদর হাসপাতালে লাশের ময়নাতদন্ত করা হবে।

 

সরাইল উপজেলার অরুয়াইল পুলিশ ফাঁড়ির ইনচার্জকে প্রত্যাহার

 

সরাইল সংবাদদাতাঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) বাপন চক্রবর্ত্তীকে দায়িত্বে অবহেলার অভিযোগে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার দুপুরে বাপন চক্রবর্ত্তী এসআই আবু ইউছুফের কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় , গত বুধবার রাত ১০টার দিকে অরুয়াইল পুলিশ ফাঁড়ির পুলিশ উপজেলার পাকশিমুল বাজার থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি গুলি ও চারটি ইয়াবা বড়ি উদ্ধার করে। গুলি ও মাদকদ্রব্য উদ্ধারের বিষয়টি অরুয়াইল পুলিশ ফাঁড়ির পুলিশ গতকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায়নি। এ ঘটনার পর ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমান গতকাল রাতে অরুয়াইল পুলিশ ফাঁড়ির দায়িত্ব থেকে বাপন চক্রবর্ত্তীকে প্রত্যাহারের নির্দেশ দেন।

বাপন চক্রবর্ত্তী শুক্রবার বিকেলে বলেন, ‘গুলি ও ইয়াবা পাকশিমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামের মাধ্যমে ফাঁড়ির হাবিলদার সাহাব উদ্দিন বুধবার রাতে উদ্ধার করেছেন। কিন্তু সাহাব উদ্দিন গতকাল দুপুরের পর বিষয়টি আমাকে জানান। ফলে আমি বিষয়টি আমার কর্তৃপক্ষকে যথাসময়ে জানাতে পারিনি।’

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) আনিছুর রহমান বলেন , বিষয়টি প্রত্যাহার নয়। তবে বাপন চক্রবর্তীকে সাময়িক সময়ের জন্য সরাইল থানায় সংযুক্ত করে তাঁর জায়গায় অন্য একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে।