Tag Archives: ভিডিও ভাইরাল

চৌদ্দগ্রামে প্রকাশ্যে প্রবীণ ব্যবসায়ীকে মারধর করলেন পৌর কাউন্সিলর বাবুল, ভিডিও ভাইরাল

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার কাউন্সিলর কাজী বাবুলের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। এবার প্রকাশ্যে এল এক ভিডিও। যেখানে দেখা যায়, বাবার বয়সী এক প্রবীণ ব্যবসায়িকে ফিল্মি স্টাইলে মারধর করছেন।  এই ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

চৌদ্দগ্রাম বাজারে অবস্থিত ওকে টাওয়ারের স্বত্বাধিকারী আলী আকবর। এই টাওয়ারের চতুর্থ তলা ভাড়া নিয়েছিলেন পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর কাজী বাবুল। দীর্ঘদিন যাবত তিনি ভাড়ার টাকা পরিশোধ করেন না। সোমবার দুপুরে ভাড়ার টাকা চাইতে গিয়ে কাজী বাবুলের হাতে মারধরের শিকার হয়েছেন প্রবীণ ব্যবসায়ী আলী আকবর।

হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বাজারের ব্যবসায়ীরা। এছাড়া গত ২৪ মে ইতালি প্রবাসীর ক্রয়কৃত জায়গা দখল করায় তার বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করা হয়েছে। বিভিন্ন অনিয়মের হোতা কাউন্সিলর কাজী বাবুলকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে সরকারের সংশ্লিষ্ট দফতরের সুদৃষ্টি কামনা করেছেন সচেতন মহল।

এই কাউ‌ন্সিলরের বিরুদ্ধে সরকা‌রি জায়গা দখল,বিধবা ভাতা আত্মসাৎসহ নানা অ‌ভি‌যোগ রয়েছে ।

মেয়ের সামনে বাবাকে নগ্ন করে নির্যাতন, ভিডিও ভাইরাল

 

ডেস্ক রিপোর্টঃ

শত শত মানুষ ও দুই মেয়ের সামনে উলঙ্গ করে মোটরশ্রমিক জসিমকে নির্যাতন করেন একাধিক মামলার আসামি হাসান। সেই নির্যাতনের একটি ভিডিও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোলার লালমোহন উপজেলার ডাওরি বাজারে ২নং কালমা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মিস্ত্রি বাড়ির আবু ড্রাইভারের ছেলে বিভিন্ন মামলার আসামি হাসান একই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা শাহ আলী বাড়ির মৃত আব্দুল মোন্নাফের ছেলে মোটরশ্রমিক জসিমকে দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রির জন্য নানাভাবে প্রস্তাব দিয়ে আসছিল। তার প্রস্তাবে রাজি না হওয়ায় ডাওরী বাজারে জসিমকে জনসম্মুখে উলঙ্গ করে তার দুই শিশু কন্যার সামনে সন্ত্রাসী আখ্যা দিয়ে হাত-পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্মমভাবে নির্যাতন করেন হাসান। ওই ঘটনায় নির্যাতিত জসিম ভয়ে তখন মামলা করতে পারেননি, এমনকি ভিডিওটি প্রকাশ করতে কেউ সাহস পায়নি।  রোববার একটি মামলায় হাসানকে লালমোহন থানা পুলিশ গ্রেফতার করলে ওই নির্যাতনের ভিডিও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে লালমোহন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির জানান, বছর খানেক আগে জসিমকে হাসান বাজারে কেন যেন মারছে। তখন তার ভয়ে কেউ কিছু বলেনি, মামলাও করেনি। রোববার আমরা তাকে অন্য মামলায় গ্রেফতার করলে একটি ভিডিও ভাইরাল হয়। এই বিষয়টিও এখন সামনে আসছে, আমরা তা খতিয়ে দেখবো।

প্রেমের করার কারণে কিশোরীকে প্রকাশ্যে পেটালেন গ্রাম্য মোড়ল, ভিডিও ভাইরাল

 

ডেস্ক রিপোর্টঃ

গোটা গ্রামের মানুষ জড়ো হয়ে দেখছে কম বয়সী এক মেয়েকে বেদম পেটাচ্ছেন একজন বৃদ্ধ। তার বিরুদ্ধে অভিযোগ, আত্মীয়ের সঙ্গে পালিয়েছিল সে। ভারতের অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলায় গত বৃহস্পতিবারের ওই ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, উঠেছে নিন্দার ঝড়।

অনন্তপুরের কেপি ধোদ্দিস গ্রামের বাসিন্দা ১৭ বছর বয়েসী ওই কিশোরী তারই আত্মীয় ২০ বছর বয়সী সাই কিরণের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিল। দুই সপ্তাহ আগে তারা বাড়ি ছেড়ে পালান। তাদেরকে ফিরিয়ে এনে সম্পর্ক ছিন্ন করার কথা বলা হয়।

তবে পরিবারের এমন নির্দেশ মানতে পারেনি ওউ যুগল। তাই তাদের শাস্তি দিতেই সালিশ ডাকা হয়। গোটা গ্রামের সামনে বেধড়ক পেটানো ওই কিশোরীকে। গ্রামের ৭০ বছর বয়সী বৃদ্ধ বয়া লিঙ্গাপ্পা এই ঘটনায় নেতৃত্ব দেন। অবশ্য কিশোরীর পরিবার তাকে এই দায়িত্ব দেয়।

অনন্তপুর জেলা পুলিশ সুপার বি সত্য ইয়েসুবাবু জানিয়েছে, ভিডিওটির ওপর ভিত্তি করে ভারতীয় দণ্ডবিধির ৩২৪ ধারা অনুযায়ী বয়া লিঙ্গমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। একইসঙ্গে, একজন কিশোরীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের জন্যে সাই কিরণের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।