Tag Archives: মুক্তিযোদ্ধা সন্তান সংসদের পক্ষ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি

মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ২২শে এপ্রিল তাদের ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী ২০২৪ উপলক্ষে বিশাল বর্ণাঢ্য রেলির , কেক কাটা ও নানা আয়োজনে পালন করেছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সোলায়মান মিয়া চেয়ারম্যান বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল।

সংগঠনের চেয়ারম্যান সোলায়মান মিয়া বলেন ঘরে ঘরে ঐক্য গড় বীর মুক্তিযোদ্ধা পরিবারের অধিকার প্রতিষ্ঠা কর, খুব শীঘ্রই ৭ দফা দাবিতে বিশাল আন্দোলনের ডাক দেওয়া হবে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুগ্ম সচিব হাবিবুর রহমান কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান,প্রধান বক্তা মো শফিকুল ইসলাম বাবু কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল মহাসচিব সচিব,এছাড়াও কেন্দ্রীয় কমিটির নানা নেতৃবৃন্দ ছিলেন।এছাড়াও বাংলাদেশ মুক্তিযোদ্ধা নাতিনাতনি সংসদের সভাপতি জাহাঙ্গীর আলম জয়।

আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাগণ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দগণ, বীর মুক্তিযোদ্ধা সন্তানগণ নাতিনাতনিগণ, ঢাকা জেলা মহানগর উত্তর দক্ষিণের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দগণ।

মুক্তিযোদ্ধা সন্তান সংসদের পক্ষ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি

নিজস্ব প্রতিবেদক:

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ।

এর আগে মহান স্বাধীনতা দিবসের র‍্যালি নিয়ে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদনে উদ্দেশ্যে যাত্রা করে সংগঠনের নেতা কর্মীরা, নেতৃত্ব দেন মো:সোলায়মান মিয়া-চেয়ারম্যান বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল।

সংগঠনের চেয়ারম্যান মো. সোলায়মান মিয়া বলেন মানব সেবায় বঙ্গবন্ধুর আদর্শে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন আমাদের লক্ষ্য, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাইলে বীর মুক্তিযোদ্ধা সন্তানদের ঐক্যবদ্ধের বিকল্প নাই, রাজাকার স্বাধীনতা বিরোধীরা যাতে মাথা চাড়া দিতে না পারে মুক্তিযুদ্ধের পক্ষের সবাইকে সজাগ থাকতে হবে। বাংলাদেশের রাজনৈতিক সমস্যা সমাধানের একমাত্র পথ জাতির জনক বঙ্গবন্ধু প্রশ্নে দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়া উচিত।

পরিচালনায় করেন মোঃ শফিকুল ইসলাম বাবু মহাসচিব বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল।
আরো কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।