Tag Archives: মুরাদনগরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মুরাদনগরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

মাহবুব আলম আরিফ, মুরাদনগর :
কুমিল্লার মুরাদনগর উপজেলার সিদ্ধেশ্বরী এলাকা থেকে ০২(দুই) কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মুরাদনগর থানা পুলিশ।

শনিবার দুপুরে উপজেলার ধামঘর ইউনিয়নের সিদ্ধেশ্বরী গ্রামের উত্তর পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ী হলেন, কুমিল্লা জেলার কোতয়ালী থানার আড়াইওড়া গ্রামের মৃত জয় মঙ্গল দাসের ছেলে ইন্দ্রজিত চন্দ্র দাস (৩৪)।

জানা যায়, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ হাক্কানীর নেতৃত্বে ও সঙ্গীয় ফোর্স সহ উপজেলার ধামঘর ইউনিয়নের সিদ্ধেশ্বরী গ্রামের উত্তর পাড়া মদিনা জামে মসজিদ এর সামনে পাকা রাস্তার উপর হইতে ইন্দ্রজিত চন্দ্র দাস (৩৪) কে ০২(দুই) কেজি গাঁজাসহ আটক করা হয়।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে রবিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মুরাদনগরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগর :
কুমিল্লার মুরাদনগরে এক কেজি গাঁজাসহ রুহুল আমিন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাত ১০টার দিকে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ মোঃ সাদেকুর রহমানের নেতৃত্বে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের পৈয়াপাথর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত রুহুল আমিন (৩০) উপজেলার পৈয়া পাথর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।

মুরাদনগর থানার অফিসার ইনচার্জ মোঃ সাদেকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এসআই মোর্শেদ আলম ও এএসআই হানিফ তাদের সঙ্গীয় ফোর্সসহ পৈয়াপাথর গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় মাদক ব্যবসায়ী রুহুল আমিনের বাজারের ব্যাগ তল্লাশি করে এক কেজি গাঁজা উদ্ধার সহ তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মুরাদনগরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগরঃ

কুমিল্লা জেলার মুরাদনগরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী দুলাল মিয়া (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে মুরাদনগর থানা পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার ধামঘর পশ্চিম পাড়া নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত দুলাল মিয়া উপজেলার ধামঘর গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ী দুলাল মিয়া বিক্রয় করার জন্য তার বাড়িতে গাঁজা নিয়ে এসেছে এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে মুরাদনগর থানার এসআই মোঃ নাজমুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে দুলালকে সাথে নিয়ে তল্লাশি করে তার বাড়ির পাশের পুরাতন টয়লেটের নিচ থেকে ৩’শ গ্রাম গাঁজা উদ্ধার করে।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মনজুর আলম বলেন, আটককৃত মাদক ব্যবসায়ী দুলাল মিয়ার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে শুক্রবার দুপুরে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।