উদবাতুল বারী আবুর নির্দেশে কুমিল্লায় বিএনপির আনন্দ মিছিল
কুমিল্লা নগরীর পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় বৃহস্পতিবার বিকেলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুর নির্দেশে এ আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আগামী জাতীয় নির্বাচনে তরুণ প্রজন্ম ধানের শীষ মার্কায় ভোট দেবে বলে তারা আশাবাদী। তারা আরও অভিযোগ করে বলেন, গুম-খুনের রাজনীতি ও ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকার চালু করেছে। তবে ইঞ্চি ইঞ্চি বাংলার জমিনে আর তা চলতে দেওয়া হবে না। বক্তারা সবাইকে হিংসা-বিদ্বেষ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগরের যুগ্ম আহবায়ক মোঃ মোবারক হোসেন, সদর দক্ষিণ উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মোতালেব হোসেন, মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ মনির হোসেন ভূইয়া, নগরীর ২২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ বাবুল মিয়া, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ মুনা হাসান, মোঃ মানিক মিয়া, মোঃ ছোটন, মোঃ টিটু ও মোঃ সাইফুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের নবনির্বাচিত যুগ্ম আহ্বায়ক মোঃ শামীম ওসমান, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ রুবেল ও মোঃ তোফাজ্জল হোসেন, নগরীর ২২ নং ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক মোঃ তুহিন, যুগ্ম আহ্বায়ক মোঃ নাজমুল হাসান, মোঃ আলাউদ্দিন, মোঃ রাফু মজুমদার, আল-আমিনসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।