Tag Archives: মুরাদনগরে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারী আটক

মুরাদনগরে ৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগরঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় ৮ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় মাদক পাঁচারের কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়।

সোমবার রাতে উপজেলার পূর্ব ধৈইর (পূর্ব) ইউনিয়নের জানঘর কবরস্থানের সামনের রাস্তা থেকে তাকে আটক করা হয়েছে।

আটককৃত মাদক ব্যবসায়ী সাদ্দাম হোসেন (২৯) বি-বাড়িয়া জেলার কসবার বড়মোড়া পশ্চিম পাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।

জানা যায়, সোমবার দিবাগত রাতে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রিয়াজ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে এসআই মোহাম্মদ হোসেনসহ একদল পুলিশের বিশেষ অভিযান চলাকালে সীমান্ত এলাকা কসবা/মাধবপুর থেকে একটি মাদকের চালান বাঙ্গরা থানা এলাকা দিয়ে যাচ্ছে এমন সংবাদেরর ভিত্তিতে পুলিশ জানঘর কবরস্থান এলাকায় যানবাহনে তল্লাশী অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে নীল ও হলুদ রংয়ের একটি পিকআপ গাড়ি তাদের চেকপোষ্ট অতিক্রম করার সময় পুলিশ তল্লাশী করে ড্রাইভারের সিটের নিচ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার পূর্বক গাড়িটি জব্দ করা হয়।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মুরাদনগরে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারী আটক

 

মাহবুব আলম আরিফ:
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা সদর এলাকা থেকে আট কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি ব্যাটারি চালিত অটোরিক্সা জব্দ করা হয়।

রবিবার মধ্য রাতে কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কের বাঙ্গরাবাজার এলাকার ডাচ্ বাংলা ব্যাংক ফাস্ট ট্র্যাকের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো উপজেলার হায়দরাবাদ গ্রামের মৃত শাহাজাহান মিয়ার ছেলে জাফর মিয়া(২৬) ও একই গ্রামের আবু সাইদের ছেলে আল আমিন(২০)।

জানা যায়, সিমান্ত এলাকা থেকে মাদকের চালান একটি কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কের উপর দিয়ে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরাবাজার থানার এসআই কাজী শাহনেওয়াজ ও এসআই কৃষ্ণ মোহনের নেতৃত্বে একদল পুলিশ রবিবার মধ্যরাতে কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কের বাঙ্গরাবাজার এলাকার ডাচ্ বাংলা ব্যাংক ফাস্ট ট্র্যাকের সামনে যানবাহনে তল্লাশি অভিযান পরিচালনা করে। অভিযান কালে সন্দেহভাজন একটি ব্যাটারি চালিত অটোরিক্সা তল্লাশি করে স্ক্রচটেপে মোড়ানো অবস্থায় আট কেজি গাঁজা উদ্ধারসহ দুই মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি ব্যাটারি চালিত অটোরিক্সা জব্দ করে পুলিশ।

বাঙ্গরাবাজার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, আটককৃত দুই মাদক কারবারির মধ্যে জাফর মিয়ার নামের হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানায় মাদকের মামলা রয়েছে। বাঙ্গরাবাজার থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।