Tag Archives: যুবককে পিটিয়ে হত্যা

যুবককে পিটিয়ে হত্যা,সড়ক দুর্ঘটনা বলে দাফন,১৩৮দিন পর কবর থেলে লা’শ উত্তোলন

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সেনবাগ মৃত্যুর ৪ মাস ১৮ দিন পর ময়না তদন্তের জন্য বেলাল হোসেন (১৯) নামে এক যুবকের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে।

সোমবার (৪ আক্টোবর ) দুপুর ২টার দিকে নোয়াখালী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্টেট মংচিংনু মারমার উপস্থিতে লা’শটি কবর থেকে উত্তোলন করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এদিকে শাল উত্তোলনের খবর পেয়ে শতশত এলাকাবাসী ওই বাড়িতে ভিড় জমায়। এসময় পরিবারের সদস্যদের আহাজারিতে হৃদয় বিদায়ক দৃশ্যের সৃষ্টি হয়।

একাধিক সূত্র জানায়, সেনবাগের শায়েস্তানগর গ্রামের মুজা মিয়া হাজ্বী বাড়ি প্রকাশ (বাঁশ আলা বাড়ির) আবুল গোফরানের সঙ্গে একই এলাকার বেলাল হোসেনের ছেলে সাইফুল ইসলাম ,তোফাজ্জাল হোসেনের ছেলে আরাফাত হোসেন বাবু ও পার্শ্ববর্তী বেগমগঞ্জ উপজেলার লাউতলী গ্রামের আমিন উল্লাহ ছেলে মোশারফ হোসেনে সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ ছিল। এর জের ধরে আসামিরা পরিকল্পিত ভাবে আবদুল গোফরানের ছেলে বেলাল হোসেনকে চলতি বছরের (১৬ মে) বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর তারা পরিকল্পিত ভাবে সেনবাগ উপজেলার নোয়াখালী মহাসড়কের আহম্মদিয়া ব্রিকফিল্ডের সামনে নিয়ে মাথায় আঘাত করে বেলালকে হত্যা করে।

স্থানীয় সূত্রে জানা যায়, পরবর্তীতে তারা বেলাল মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে বলে প্রচার করে। পরে তড়িঘড়ি করে দাফন সম্পন্ন করে। এরপর নিহতের বড়ভাই মোফাজুল হোসেন প্রকাশ উজ্জল বাদি গত ২২আগষ্ট নোয়াখালী বিচারিক আদালতে সাইফুল ইসলাম , আরাফাত হোসেন বাবু ও মোশারফ হোসেন সহ ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৩/৪জনকে আসামি করে সিআর মামলা নং ১৮৪২ দায়ের করে।

পুলিশ সূত্রে জানা যায় এরপর সেনবাগ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা নুর হোসেন অভিযুক্ত সাইফুল ইসলাম ও মোশারফ হোসেনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে। এরপর সেনবাগ থানা পুলিশ বেলাল মৃত্যুর সঠিক কারণ নির্নয়ে কবর থেকে লা’শ উত্তোলনের আবেদন করলে আদালত কবর থেকে লা’শ উত্তোলনের আদেশ দেন। এরপর আজ সোমবার দুপুরে নোয়াখালী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মংচিংনু মারমার উপস্থিতে মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে পরবর্তীতে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুমিল্লার দাউদকান্দিতে জায়গা নিয়ে বিরোধের জের, যুবককে পিটিয়ে হত্যা

 

দাউদকান্দি প্রতিনিধি:
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মামুন মিয়া (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১৫ জুলাই) রাত সাড়ে ১০টায় উপজেলার গৌরীপুর ইউনিয়নের পশ্চিম হুগুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মামুন ওই গ্রামের মৃত মোসলেম মিয়ার ছেলে।

বৃহস্পতিবার সকালে পুলিশ নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য কুমিল্লা মর্গে প্রেরণ করছে।

নিহতের ছোট ভাই শাকিল আহম্মেদ জানান, প্রতিবেশী কাদির মিয়ার সাথে বাড়ীর জায়গা সংক্রান্ত বিরোধ ছিল আমাদের । বুধবার রাতে আমার ভাইকে ফোন করে ডেকে নিয়ে কাদির মিয়ার ছেলেরা মসজিদের পাশে মারধর করে। ভাই আমাকে ফোন করলে দৌড়ে ভাইকে বাচাতে গেলে আমাকেও মারধর করে। এসময় আমাদের চিৎকার শুনে প্রতিবেশিরা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। আহত অবস্থায় ভাইকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত ষোষণা করেন।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের মর্গে পাঠিয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।