,

শাহরাস্তিতে ছেলে ধরা গুজব প্রতিহত করতে গণসচেতনতায় ওসি নিজেই মাইকিং করলেন পাড়া-মহল্লায়

আজকের কুমিল্লা ডট কম :
July 26, 2019
news-image

মোঃ জামাল হোসেনঃ

শাহরাস্তিতে ছেলে ধরা গুজব প্রতিহত করতে গণসচেতনতায় ওসি নিজেই মাইকিং করলেন পাড়া-মহল্লায়।

২৫ জুলাই সকাল ৯টা থেকে দিন ব্যাপী উপজেলার পৌরসভার ও বিভিন্ন ইউনিয়নে ছেলেধরা গুজব আতঙ্ক সারাদেশে মাথা কাটা ও ছেলেধরা সন্দেহে প্রতিদিন গণ পিটুনি দিয়ে নিরিহ অসহায় মানুষ হত্যা করা হচ্ছে এবং ইভটিজিং, মাদক, বাল্য-বিবাহ ও জঙ্গিবাদ বিরধে গণসচেতনতা মূলক প্রচার প্রচারণা করা শুরু করেছেন ওসি নিজেই।

ওসি শাহ্ আলম বলেন, মাথা কাটা পুরোটাই গুজব। গুজবে কান দিবেন না, আইন নিজের হাতে তুলে নিবেন না, অচেনা কোনো ব্যাক্তিকে সন্দেহ হলে পুলিশ প্রশাসনকে অবিহত করবেন। ইভটিজিং, মাদক, বাল্য-বিবাহ ও জঙ্গিবাদ বিষয়ে শাহ্রাস্তিবাসীকে সচেতন থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা গেল।