Tag Archives: শিক্ষা উপকরণ

চাঁদপুরে ২ শতাধিক মেধাবী শিক্ষার্থীকে

চাঁদপুরে ২ শতাধিক মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ দিল আল হিলাল ফাউন্ডেশন

চাঁদপুরে ২ শতাধিক মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ দিল আল হিলাল ফাউন্ডেশন

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

শিক্ষার মানোন্নয়নে কোমলমতি মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে অলাভজনক ও অরাজনৈতিক সামাজিক সংগঠন আল হিলাল ফাউন্ডশন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) দিনব্যাপী চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে ইউনিয়নের দক্ষিণ আশিকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আশিকাটি গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাঁপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ সেনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর সেনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাইকাস্তা কাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়, কে আর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাইকাস্তা আল মদিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জুবলি সরকারি প্রাথমিক বিদ্যালয়, রালদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উত্তর রালদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২ শতাধিক মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরন হিসেবে স্কুল ব্যাগ, কাগজ ও কলম তুলে দেন আল হিলাল ফাউন্ডেশন ও রহিমা মেমোরিয়াল ট্রাস্ট এর প্রধান পৃষ্ঠপোষক ইয়াসিন ফরহাদ রাসেল।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইয়াসিন ফরহাদ রাসেল বলেন, আল হিলাল ফাউন্ডেশন গত নভেম্বর মাসে প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে কাজ করে আসছে। সেই সাথে আর্থসামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ফাউন্ডেশনের সদস্যরা। ক্রমান্বয়ে অন্যান্য সামাজিক ও মানবিক কার্যক্রমেও ভূমিকা রাখবে ফাউন্ডেশনটি। তিনি আরো বলেন, আলো হিলাল ফাউন্ডেশনের পক্ষ থেকে সমাজের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের লেখাপড়ার যেকোন প্রয়োজনীয় উপকরণ দিতেও প্রস্তুত।

আল হিলাল ফাউন্ডশের আহ্বায়ক জাহিদুল ইসলাম খান (সাদ্দাম) এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আশিকাটি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সেলিম পাটওয়ারী বাবুল, বিএনপি নেতা সিরাজুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক ফয়েজুন্নেসা মুক্তা, ফাউন্ডেশনের অন্যান্য সদস্যবৃন্দ সহ উক্ত বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক- শিক্ষার্থী এবং অভিভাবকগণ ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের শিক্ষার্থীদের মধ্যে

বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ ও খাদ্য সামগ্রী বিতরণ

বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ ও খাদ্য সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বেড়াখলা গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ ও ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের লক্ষ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আর রিয়াদ।

এ সময় উপস্থিত ছিলেন শিদলাই আমির হোসেন জোবেদা ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এম এ আজিজ, শিদলাই ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বায়জিদ হোসেন রানা ও সদস্য সচিব (ভারপ্রাপ্ত) সোহেল রানা, ব্রাহ্মণপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গাজী সাইদুল ইসলাম এমরান, ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ ফয়সাল কবির আখন্দ, যুগ্ম আহ্বায়ক মোঃ মির হোসেন, শিদলাই ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মোঃ আশিকুর রহমান, সদস্য সচিব হৃদয় হাসান, ও ছাত্রদল নেতা নাসির আহমেদ অনিকসহ ছাত্রদলের সাবেক ও বর্তমান বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় আব্দুল্লাহ আর রিয়াদ তার বক্তব্যে উল্লেখ করেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির ভ্যানগার্ড খ্যাত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ছাত্র ও জনতার দ্বারে দ্বারে সর্বাগ্রে পৌছাবে। ছাত্র ও জনতার বিপ্লবের মাধ্যমে সৃষ্ট এ নতুন বাংলাদেশে ছাত্রদল আরও বেশি সামাজিক ও মনাবিক কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করে ছাত্র ও জনতার মধ্যকার সেতুবন্ধন সৃষ্টিতে অগ্রনী ভূমিকা অব্যাহত রাখবে।”