Tag Archives: সৌদি আরবে বুধবার মৃত্যু ৪২ জনের

সৌদি আরবে বুধবার মৃত্যু ৪২ জনের, মৃতের সংখ্যা বেড়ে ২৩২৫ জন

 

সালাউদ্দিন সোহেল, সৌদি আরবঃ

সৌদি আরবে আজ বুধবার (১৫ জুলাই) করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে আরও ২ হাজার ৬৭১ জন। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে সর্বমোট ২ লাখ ৪০ হাজার ৪৭৪ জন।

একই সময়ে মৃত্যুবরণ করেছেন আরও ৪২ জন করোনা রোগী। এ নিয়ে করোনায় মোট মৃত্যু হয়েছে ২ হাজার ৩২৫ জনের।

এছাড়াও দেশটিতে এ পর্যন্ত প্রবাসী বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬০০+ জন।

সৌদি আরবে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৫ হাজার ৪৮৮ জন করোনা রোগী। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ১ লাখ ৮৩ হাজার ৪৮ জন। এখনো চিকিৎসাধীন আছেন ৫৫ হাজার ১০১ জন।

এ তথ্য নিশ্চিত করেছেন মিনিস্ট্রি অফ হেলথ (সৌদি আরব)।