Tag Archives: সৌদি যুবরাজের বিরুদ্ধে খাসোগজির বাগদত্তার মামলা

নয়া দিল্লিতে সৌদি যুবরাজের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

নয়া দিল্লিতে সৌদি যুবরাজের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

ডেস্ক রিপোর্ট:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়া দিল্লিতে জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে রোববার সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানান, বৈঠকে যুবরাজ সালমান সাম্প্রতিক বছরগুলিতে বাংলাদেশে উল্লেখযোগ্য আর্থ-সামাজিক উন্নয়ন অর্জনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অনুপ্রেরণামূলক নেতৃত্বের প্রশংসা করেন।

তিনি জানান, বাংলাদেশ ও সৌদি আরব সম্ভাব্য সব ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে একসঙ্গে কাজ করবে। এ বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে তার পূর্ণ সমর্থনের আশ্বাস দেন।

যুবরাজ সালমান পতেঙ্গা টার্মিনাল, পায়রা বন্দর এবং নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পসহ বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে সৌদি বিনিয়োগকারীদের চলমান বিনিয়োগের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।

তিনি কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করেন, প্রায় ২৮ লাখ বাংলাদেশি তাদের কঠোর পরিশ্রম এবং যথাযথ পরিশ্রম দিয়ে তার দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। যুবরাজ সালমান ২০৩০ বিশ্বকাপের আয়োজক হিসেবে সৌদি আরবকে সমর্থন করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবে বেশ কয়েকটি সামাজিক সংস্কার শুরু করা এবং অর্জন করা এবং সাম্প্রতিক সময়ে অসংখ্য কূটনৈতিক সাফল্য অর্জনের জন্য সৌদি যুবরাজকে অভিনন্দন জানান। তিনি তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান। যুবরাজ সালমান তার আমন্ত্রণ গ্রহণ করেন এবং বাংলাদেশ সফরে আসার আগ্রহ প্রকাশ করেন।

সৌদি যুবরাজের বিরুদ্ধে খাসোগজির বাগদত্তার মামলা

 

ডেস্ক রিপোর্টঃ

সৌদি সাংবাদিক জামাল খাসোগজি হত্যার দায়ে সৌদিআরবের যুবরাজ মুহম্মদ বিন সালমান সহ ২৮ জনের বিরুদ্ধে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের আদালতে মামলা দায়ের করেন খাসোগজির বাগদত্তা। খাসোগজির বাগদত্তা হেতিস চেঙ্গিজ ও খাসোগজির প্রতিষ্ঠিত যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার গ্রুপ (ডন) এই মামলা দায়ের করে। আল জাজিরা

হেতিজ চেঙ্গিজ বলেন, ‘জামাল বিশ্বাস করতো যুক্তরাষ্ট্রে যে কোনো কিছুই সম্ভব। তার বিশ্বাসের প্রতি আস্থা রেখে আমি মার্কিন বিচার বিভাগের ওপর এই হত্যার ন্যায়বিচার ও দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার দায়িত্ব ন্যাস্ত করেছি।

মামলায় ২০১৮ সালের ইস্তাম্বুরের সৌদি দূতাবাসে খাসোগজি হত্যার ক্ষতিপূরণ চাওয়া হয়। এই ক্ষতিপূরণ বিচারকরাই নির্ধারণ করবেন তবে আসামীরা সবাই যুক্তরাষ্ট্রের বাহিরে অবস্থান করায় এই মামলাটি কঠিন হবে।

২০১৮ সালে ইস্তাম্বুলের সৌদি দূতাবাসে সৌদি রাজপরিবারের সমালোচক খাসোগজিকে হত্যা করা হয়। তার দেহাবশেষ খুঁজে পাওয়া যায় নি। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ বলছে, সৌদি যুবরাজই খাসোগজি হত্যার নির্দেশ দিয়েছিলেন। খাসোগজি হত্যকাণ্ডে তীব্র আন্তর্জাতিক নিন্দা ও সামালোচনার শিকার হয় সৌদিআরব। সিনেটে মার্কিন আইন প্রণেতারা সৌদি যুবরাজকে এই হত্যার জন্য দায়ী করে রেজ্যুলেশন আনেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান হত্যাকারীতে বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন।