Tag Archives: হাসপাতালে ভর্তি

পাওনা টাকা চাওয়ায় ফেনীতে ব্যবসায়ীকে যুবদল সভাপতির মারধর, হাসপাতালে ভর্তি

ফেনী প্রতিনিধি:

ফেনীর পরশুরাম বাজারে পাওনা টাকা চাওয়ায় এক ব্যবসায়ীকে বেদড়ক মারধর করেছেন স্থানীয় যুবদল সভাপতি ও তাঁর অনুসারীরা। গুরুতর আহত ব্যবসায়ী সুমন হোসেন বর্তমানে পরশুরাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে। আহত সুমন হোসেন পরশুরাম উত্তর বাজারের একজন পরিচিত ব্যবসায়ী। তিনি জানান, দক্ষিণ কোলাপাড়া ৫নং ওয়ার্ড যুবদল সভাপতি মো. ছায়েম-এর কাছে পূর্বের বাকি বকেয়া টাকা চাইতে গেলে তিনি ও তাঁর সঙ্গে থাকা কয়েকজন অনুসারী মিলে তাঁকে বেদড়ক মারধর করেন। এতে তিনি মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান।

আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাঁর আঘাত গুরুতর হলেও তিনি বর্তমানে শঙ্কামুক্ত।
সুমন হোসেন জানান, আমি শুধু আমার পাওনা টাকা চেয়েছিলাম। বিনিময়ে আমাকে এইভাবে মারধর করা হয়েছে। পরিবারের সঙ্গে আলোচনা করে মামলার বিষয়ে সিদ্ধান্ত নেব।

এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। তবে অভিযুক্ত মো. ছায়েমের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি,কল দিলে ও তিনি কল ধরেননি।একাধিক সূত্র জানায় পরশুরামে বিএনপির কিছু নেতা ব্যাপক চাঁদাবাজী ও সালিশ বানিজ্য করছে,এতে বিএনপির কেন্দ্রীয় নেতারা নাখোস।দোকানদার মারের ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

চান্দিনায় প্রধান শিক্ষকের বেত্রাঘাতে দুই স্কুল ছাত্র আহত, হাসপাতালে ভর্তি

 

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনা উপজেলার রসুলপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলামের বেত্রাঘাতে রাকিবুল ইসলাম (১৫) ও সৌরভ চন্দ্র সরকার (১৫) নামের দশম শ্রেণির দুইজন ছাত্র গুরুতর আহত হয়।

পরে অভিভাবকরা খবর পেয়ে অমানবিক নির্যাতনের শিকার দুই স্কুল ছাত্রকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
মাথায় ও ঘাড়ে গুরুতর আঘাতপ্রাপ্ত সৌরভ চন্দ্র সরকারকে কুমিল্লায় রেফার করেন কর্তৃব্যরত ডাক্তার সাজ্জাদ হোসেন।

সোমবার (২৫ নভেম্বর) সকালে রসুলপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির দ্বিতীয় ঘন্টা চলাকালীন সময়ে এই ঘটনা ঘটে।

আহত রাকিবুল ইসলাম জানান, বিদ্যালয়ে দ্বিতীয় ঘন্টায় ইংরেজি দ্বিতীয় পত্রের ক্লাস পরীক্ষা নেন নজরুল স্যার। এসময় খাতায় ঠিকভাবে উত্তর লিখতে না পারায় আমাদের উপর ক্ষিপ্ত হয়ে অমানবিক নির্যাতন শুরু করেন তিনি। তিনি আমাদেরকেসহ ১০-১২ জন ছাত্র-ছাত্রীকে বেধরক মারধর করেন।

আহত রাকিবুল ইসলাম জিরুআইশ গ্রামের আইয়ুব আলীর ছেলে ও রসুলপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ব্যবসায় শিক্ষা শাখার ছাত্র ।

অপর শিক্ষার্থী সৌরভ চন্দ্র সরকার বামনিখোলা গ্রামের রতন চন্দ্র সরকারের ছেলে ও ওই বিদ্যালয়ের ১০ম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র।

এ ব্যাপরে জানতে রসুলপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. নজরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেন নি।

এ ব্যাপারে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল ফয়সল জানান, ‘খবর পেয়ে আমি একজন অফিসারকে চান্দিনা হাসপাতালে পাঠিয়েছিলাম। আহত ছাত্রদের সাথে পুলিশ কথা বলেছে। তবে কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি।’

এ ব্যাপারে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নেহাশীষ দাশ বলেন, ‘বিষয়টি শুনেছি। তাৎক্ষণিকভাবে আহত ছাত্রদের চিকিৎসার পদক্ষেপ নিতে নির্দেশনা দিয়েছি। ছাত্র-ছাত্রীদের ফিজিক্যাল টর্চার করার নিয়ম নেই। এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।’